বুধবার, ১৭ জুন, ২০২৬
৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

ওমান উপসাগরে মার্কিন ট্যাংকার জব্দ করেছে ইরান

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ৯:২৯ অপরাহ্ণ
বিভাগ - মধ্যপ্রাচ্য
0 0
A A
ওমান উপসাগরে মার্কিন ট্যাংকার জব্দ করেছে ইরান
Share on FacebookShare on Twitter

ওমান উপসাগরে আমেরিকার একটি ট্যাংকার জব্দ করেছে ইরান। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) এই ওই তেল ট্যাংকার জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে আলজাজিরা। গত বছর ইরানের একটি তেলবাহী ট্যাংকার জব্দের প্রতিশোধে ওই তেল ট্যাংকার জব্দ করা হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম।

ব্রিটিশ সমুদ্র নিরাপত্তাবিষয়ক সংস্থা অ্যামব্রে বলেছে, মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী সেন্ট নিকোলাস নামের ওই ট্যাংকারটি গত বছর ইরানি তেল পরিবহন করায় জব্দ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। জাহাজের গতিবিধি শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করে অ্যামব্রে ওমানের সোহার শহরের কাছাকাছি পৌঁছানোর পর বৃহস্পতিবার সশস্ত্র কিছু ব্যক্তি সেই ট্যাংকারটির নিয়ন্ত্রণ নেয় বলে জানিয়েছে।

পরে সেটিকে ইরানের বন্দর-ই-জাস্কের দিকে নিয়ে যাওয়ার সময় ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে ট্যাংকারটির অবস্থান শনাক্ত করা যাচ্ছে না। গত বছর ওই ট্যাংকারটি যুক্তরাষ্ট্র জব্দ করার পর ওয়াশিংটনকে সতর্ক করে দিয়ে তেহরান বলেছিল, এর সমুচিত জবাব দেওয়া হবে।

ইরানের সামরিক বাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ‘‘ইরানের সামরিক বাহিনীর বিচারিক আদেশের মাধ্যমে ওমান উপসাগরে একটি আমেরিকান তেল ট্যাংকার জব্দ করার ঘোষণা দিয়েছে।’’

তবে এই ট্যাংকারকে কেন আমেরিকার বলে ইরানের গণমাধ্যমে বর্ণনা করা হয়েছে, সেটি পরিষ্কার নয়। গত বছর মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞার আওতায় সেন্ট নিকোলাস ট্যাংকারটি জব্দ করেছিল। তখন এই ট্যাংকারটির নাম ছিল সুয়েজ রাজন।

যুক্তরাষ্ট্র বলেছে, ওই সময়ে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করে চীনে ইরানি তেল পাঠানোর চেষ্টা করছিল। ট্যাংকারটি ইরাকের বসরা বন্দরে এক লাখ ৪৫ হাজার মেট্রিক টন তেল লোড করার পর সুয়েজ খাল হয়ে পশ্চিম তুরস্কের আলিয়াগা যাচ্ছিল। ট্যাংকারটির পরিচালনাকারী সংস্থা এম্পায়ার নেভিগেশন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, ট্যাংকারটির সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

ইসরায়েলের সাথে যুদ্ধে ফিলিস্তিনি স্বাধীনতা গোষ্ঠী হামাসের প্রতি সমর্থনের অংশ হিসেবে গত নভেম্বর থেকে লোহিত সাগরে ইসরায়েল ও অন্যান্য পশ্চিমা দেশের জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা।

তাদের এই হামলায় বিশ্বের অনেক বড় শিপিং কোম্পানি সুয়েজ খাল দিয়ে যাওয়ার পরিবর্তে আফ্রিকার কেপ অব গুড হোপের আশপাশের দীর্ঘ এবং অত্যধিক ব্যয়বহুল রুটে জাহাজ পরিচালনা করছে। বিশ্ব বাণিজ্যের প্রায় ১২ শতাংশ পণ্যসামগ্রী সুয়েজ খালের মাধ্যমে পরিবহন করা হয়।

বৃহস্পতিবারের এই ঘটনা ওমান ও ইরানের মধ্যে হরমুজ প্রণালীর কাছাকাছি এলাকায় ঘটেছে। এম্পায়ার নেভিগেশন বলেছেন, জাহাজটিতে মোট ১৯ জন ক্রু আছেন। তাদের মধ্যে ১৮ জন ফিলিপিনো এবং একজন গ্রীক নাগরিক।

ব্রিটেনের সমুদ্র নিরাপত্তাবিষয়ক সংস্থা মেরিটাইম ট্রেড অপারেশন এজেন্সি (ইউকেএমটিও) বৃহস্পতিবার বলেছে, ওমান উপকূল থেকে প্রায় ৫০ নটিক্যাল মাইল পূর্বে একটি ট্যাংকারে চার থেকে পাঁচজন সশস্ত্র ব্যক্তি উঠে পড়েছে বলে তারা খবর পেয়েছে। সশস্ত্র অনুপ্রবেশকারীরা সামরিক ধাঁচের ইউনিফর্ম এবং কালো মুখোশ পরা ছিল বলে জানা গেছে।

এ এস/

ShareTweet
Previous Post

প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে শফিকুর রহমান

Next Post

প্রধানমন্ত্রীর নতুন উপদেষ্টা হচ্ছেন যারা

Related Posts

ইরানকে ‘গর্ব ও সম্মানের প্রতীক’ আখ্যা দিল হিজবুল্লাহ
মধ্যপ্রাচ্য

ইরানকে ‘গর্ব ও সম্মানের প্রতীক’ আখ্যা দিল হিজবুল্লাহ

bdnews bangla
মধ্যপ্রাচ্য

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

bdnews bangla
নির্বাচিত খবর

বসবাসে নতুন নিয়ম বাধ্যতামূলক করল সৌদি আরব

‘বিশ্ব শিগগিরই ইরানের বিজয়ের প্রতিধ্বনি শুনবে’
মধ্যপ্রাচ্য

‘বিশ্ব শিগগিরই ইরানের বিজয়ের প্রতিধ্বনি শুনবে’

bdnews bangla
মধ্যপ্রাচ্য

‘শর্ত সাপেক্ষে’ ইরানকে ২০ বিলিয়ন ডলার দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত

bdnews bangla
মধ্যপ্রাচ্য

পেছানো হলো আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজা

Next Post
প্রধানমন্ত্রীর নতুন উপদেষ্টা হচ্ছেন যারা

প্রধানমন্ত্রীর নতুন উপদেষ্টা হচ্ছেন যারা

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

আইফোন চুরির অপবাদে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

আইফোন চুরির অপবাদে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

চানাচুর মার্কা বাজেট, যা শুনতে ভালো লাগলেও খেলে পেট খারাপ হয়

চানাচুর মার্কা বাজেট, যা শুনতে ভালো লাগলেও খেলে পেট খারাপ হয়

বৈদ্যুতিক ট্রেন চালুর সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

বৈদ্যুতিক ট্রেন চালুর সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াত এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াত এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist