মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

কুরআনের পাঠশালা থেকে সর্বোচ্চ নেতা, রণক্ষেত্রে সমাপ্তি খামেনি অধ্যায়

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
রবিবার, ১ মার্চ, ৩:৩৫ অপরাহ্ণ
বিভাগ - মধ্যপ্রাচ্য
0 0
A A
কুরআনের পাঠশালা থেকে সর্বোচ্চ নেতা, রণক্ষেত্রে সমাপ্তি খামেনি অধ্যায়

কুরআনের পাঠশালা থেকে সর্বোচ্চ নেতা, রণক্ষেত্রে সমাপ্তি খামেনি অধ্যায়

Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। রোববার (১ মার্চ) ভোরে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তার মৃত্যুর খবর প্রকাশ করে। তিনি ওই সময় অফিসে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করছিলেন।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানায়, ‘শনিবার সকালে আমেরিকা ও জায়নিস্ট শাসনের যৌথ হামলায় ইসলামী বিপ্লবের নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ ইমাম সাইয়্যিদ আলি খামেনি শাহাদাতবরণ করেছেন।’

আলি খামেনেয়ির মৃত্যুর মাধ্যমে ইরানে এক দীর্ঘ নেতৃত্বের অবসান হলো। ১৯৭৯ সালের ইরানের ইসলামি বিপ্লবের আদর্শিক নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেইনি ১৯৮৯ সালে মৃত্যুবরণ করেন। তার পরই ইরানের নেতৃত্বভার গ্রহণ করেন আলি খামেনি।

১৯৩৯ সালে ইরানের উত্তর-পূর্বাঞ্চলের পবিত্র শিয়া নগরী মাশহাদে জন্মগ্রহণ করেন আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি ছিলেন এক খ্যাতিমান মুসলিম আলেমের সন্তান ও প্রতিবেশী ইরাকে বসবাসকারী আজারবাইজানি বংশোদ্ভূত। তাদের পরিবার প্রথমে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের তাবরিজে বসতি স্থাপন করে, পরে চলে আসে র্মীয় তীর্থযাত্রীদের জন্য বিশেষভাবে পরিচিত মাশহাদে। সেখানে খামেনির বাবা একটি আজারবাইজানি মসজিদের ইমামতি করতেন।

খামেনি তা*র মা খাদিজেহ মিরদামাদিকে পবিত্র কুরআন ও বইপ্রেমী হিসেবে উল্লেখ করেছেন। তার ভাষ্য অনুযায়ী, মায়ের কাছ থেকেই তিনি সাহিত্য ও কবিতার প্রতি ভালোবাসা অনুভব করেন। পরবর্তীতে পাহলভি রাজবংশবিরোধী আন্দোলনে যুক্ত হলে মা-ই তাকে সমর্থন দেন।

চার বছর বয়সে কুরআন শিক্ষা দিয়ে খামেনির পড়াশোনা শুরু। মাশহাদের প্রথম ইসলামিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। উচ্চমাধ্যমিক শেষ না করে তিনি ধর্মতাত্ত্বিক শিক্ষায় মনোনিবেশ করেন এবং সময়ের খ্যাতিমান আলেমদের কাছে পড়াশোনা করেন। যাদের মধ্যে ছিলেন তার বাবা ও শেখ হাশেম গাজভিনি। পরবর্তী সময়ে তিনি উচ্চতর শিয়া ধর্মীয় শিক্ষার জন্য নাজাফ ও কোমে অধ্যয়ন করেন।

কোমে তিনি বেশ কয়েকজন প্রখ্যাত আলেমের সান্নিধ্যে আসেন, যার মধ্যে ছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেইনি। শাহবিরোধী অবস্থানের কারণে তরুণ ধর্মশিক্ষার্থীদের মধ্যে খোমেইনির ব্যাপক জনপ্রিয়তা ছিল। খোমেইনি ফিকহ (ইসলামি আইনশাস্ত্র) ও তাফসিরের ক্লাস নিতেন, যার মাধ্যমে তিনি বিশেষ করে তরুণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক প্রভাব বিস্তার করেন। এ সময় অনেক তরুণ রাজতন্ত্রে হতাশ হয়ে বিকল্প কিছুর জন্য ঝুঁকছিলেন।

১৯৫৩ সালে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই৬ ও মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ সমর্থিত এক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করা হয়। এর পর রাজতন্ত্র পুনরায় পূর্ণ ক্ষমতা ফিরে পায়। রাজনৈতিক কর্মী হিসেবে খামেনিকে একাধিকবার শাহের গোপন পুলিশ সাভাক গ্রেপ্তার করে। তাকে দক্ষিণ-পূর্ব ইরানের প্রত্যন্ত শহর ইরানশাহরে নির্বাসনেও পাঠানো হয়। তবে ১৯৭৮ সালের গণআন্দোলনে অংশ নিতে তিনি ফিরে আসেন, যা শেষ পর্যন্ত পাহলভি শাসনের পতন ঘটায়।

রাজতন্ত্র পতনের পর নতুন ইরান রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন খামেনি। ১৯৮০ সালে তিনি অল্প সময়ের জন্য প্রতিরক্ষামন্ত্রী ছিলেন এবং ইরান-ইরাক যুদ্ধ শুরুর পর আইআরজিসির তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি তেহরানের জুমার নামাজের খতিব হিসেবেও পরিচিত ছিলেন। ১৯৮১ সাল তার জীবনের একটি গুরুত্বপূর্ণ বছর। বিরোধী সংগঠন মোজাহেদিন-ই খালক(এমইকে)-এর এক হত্যাচেষ্টা থেকে অল্পের জন্য রক্ষা পেলেও তিনি তার ডান হাতের কার্যক্ষমতা হারান। একই বছরে তিনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯৮৯ সালে রুহুল্লাহ খোমেইনির মৃত্যুর পর সংবিধান সংশোধনের জন্য গঠিত একটি পরিষদ খামেনেয়িকেই সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ দেয়। প্রেসিডেন্ট থাকাকালে ইরাকের সঙ্গে যুদ্ধ পরিচালনা করার সময়ই তার মনে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের প্রতি গভীর অবিশ্বাস তৈরি করে।

তথ্যসূত্র: আল জাজিরা

এম এইচ/ 

ShareTweet
Previous Post

খামেনি হত্যার প্রতিবাদে মার্কিন দূতাবাসে হামলা, নিহত ৯

Next Post

হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী আমীর খসরু

Related Posts

bdnews bangla
মধ্যপ্রাচ্য

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

bdnews bangla
নির্বাচিত খবর

বসবাসে নতুন নিয়ম বাধ্যতামূলক করল সৌদি আরব

‘বিশ্ব শিগগিরই ইরানের বিজয়ের প্রতিধ্বনি শুনবে’
মধ্যপ্রাচ্য

‘বিশ্ব শিগগিরই ইরানের বিজয়ের প্রতিধ্বনি শুনবে’

bdnews bangla
মধ্যপ্রাচ্য

‘শর্ত সাপেক্ষে’ ইরানকে ২০ বিলিয়ন ডলার দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত

bdnews bangla
মধ্যপ্রাচ্য

পেছানো হলো আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজা

bdnews bangla
মধ্যপ্রাচ্য

ইরান আগের চেয়ে আরও বেশি শক্তিশালী

Next Post
হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী আমীর খসরু

হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী আমীর খসরু

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

bdnews bangla

বিয়ে করার জন্য বাধ্যতামূলক করা হবে ডিজিটাল জন্মসনদ

bdnews bangla

লিবিয়া হয়ে অবৈধভাবে প্রবেশ করলে ফেরত পাঠাবে ইতালি

bdnews bangla

সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্যকে তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী

bdnews bangla

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি

bdnews bangla

সন্তানদের নামে ইউনিয়নের নাম, প্রতিমন্ত্রীর দাবি-অলৌকিক মিল

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist