ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনির হোসেন সিকদার (৬০) নামের এক কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। তিনি শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫ মিনিটে মারা যান।
মনির হোসেন সিকদার নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার গোপালদী এলাকার জহুরুল ইসলাম সিকদারের ছেলে। তিনি আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন। রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি তিনি ব্যবসায়িক অঙ্গনেও পরিচিত মুখ। তার মালিকানাধীন রিক্রুটিং প্রতিষ্ঠানও রয়েছে।
কারা কর্তৃপক্ষের নির্দেশে অসুস্থ অবস্থায় গত ৭ ফেব্রুয়ারি মনিরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, মৃতদেহ মর্গে রাখা হয়েছে।
মনির হোসেন সিকদার গত বছরের ১২ নভেম্বর ঢাকায় গ্রেপ্তার হন। তাকে গ্রেপ্তার করা হয় জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায়। এই মামলায় শেখ হাসিনাসহ তিনজন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা ঘিরে নাশকতার আশঙ্কায় বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়।
এস আই/














Discussion about this post