সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

কোলে মৃত শিশু: ভাইরাল হওয়া ছবির ব্যক্তি শিশুটির বাবা নয়

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
বুধবার, ২২ এপ্রিল, ৫:৫৪ অপরাহ্ণ
বিভাগ - বাংলাদেশ
0 0
A A
কোলে মৃত শিশু: ভাইরাল হওয়া ছবির ব্যক্তি শিশুটির বাবা নয়
Share on FacebookShare on Twitter

হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া তিন বছর বয়সী শিশু সাদমানের মরদেহ নিয়ে সড়কে সিএনজিচালিত অটোরিকশায় অপেক্ষায় দাঁড়িয়ে থাকা এক যুবকের ছবি গতকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সবার ওয়ালে ওয়ালে ঘুরছে। রাজধানীর মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের সামনে থেকে তোলা ওই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সেখানে অনেকেই ক্যাপশনে বা ছবির বর্ণনায় লিখেছেন, ‘সন্তানের লাশ হাতে দাঁড়িয়ে আছেন বাবা’। দিনভর সোশ্যাল মিডিয়ায় আলোচনায় থাকে হৃদয়স্পর্শী ওই ছবি।

তবে ছবিটি নিয়ে বিভিন্ন মাধ্যমে অনেকে অনেক রকম গল্প ছড়ালেও আসল তথ্য জানতে আজ ঢাকা পোস্টের এই প্রতিবেদক শিশু সাদমানের মা মিম আক্তারের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় তিনি জানান, আজ থেকে তিন বছর আট দিন আগে সাদমানের জন্ম। তার বাবা মো. সজিব ছেলে হারানোর পর এখনো স্বাভাবিক হতে পারেননি; কিছুক্ষণ পরপরই সন্তানের শোকে অজ্ঞান হয়ে পড়ছেন। সাদমান তাদের একমাত্র সন্তান। তাকে ঘিরেই ছিল সব স্বপ্ন। সাদমান খুব চঞ্চল ছিল। যত জ্বরই হোক, সে সবসময় শক্ত থাকত, কখনো ভেঙে পড়ত না। কিন্তু এবার জ্বর হওয়ার পর সে খুবই দুর্বল হয়ে পড়ে।

মিম আক্তার বলেন, আমরা গতকাল থেকে দেখছি, আমার ছেলের লাশ নিয়ে নাকি তার বাবা দাঁড়িয়ে আছে, এটি সম্পূর্ণ ভুল তথ্য। যার কোলে সাদমান ছিল, তিনি আমার আত্মীয়, সম্পর্কে সাদমানের দুলাভাই। তার নাম রাফি। মানুষ না জেনে ভুলভাবে তথ্য ছড়াচ্ছে। এগুলো দেখে আমাদের খুব কষ্ট হচ্ছে।

হাসপাতালের চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে তিনি বলেন, এই হাসপাতালে তেমন কোনো চিকিৎসাসেবা নেই। আমার ছেলে খুব অসুস্থ থাকার পরও নার্সদের ডাকলে তারা আসত না। ১০ বার ডাকলে হয়তো একবার আসত। সাদমান অক্সিজেন রাখতে চাইত না। এ নিয়ে নার্সদের ডাকলে তারা রাগ করত।

তিনি আরও বলেন, আইসিইউ থেকে আমাদের বলা হয়েছিল, আমার ছেলে আগের চেয়ে অনেক সুস্থ এবং অবস্থার উন্নতি হয়েছে। কিন্তু আমরা তা দেখতে পাইনি। গতকালও টেস্টের রিপোর্ট আসার পর আমরা জানতে চাইলে তারা কিছুই জানায়নি। আমার ছেলে তিন দিন চোখ বন্ধ ছিল। মুখে ঘা হয়েছিল, সেটা কিছুটা ভালো হয়েছিল। কিন্তু জ্বর কোনোভাবেই কমছিল না।

মরদেহ কোলে নিয়ে দাঁড়িয়ে থাকা সেই আত্মীয় রাফি বলেন, ‘সাদমান আমার খালাশাশুড়ির ছেলে। তার মৃত্যুর খবর শুনে আমি হাসপাতালে যাই। সেখানে গিয়ে তাড়াহুড়ো করে আমি সাদমানের মরদেহ কোলে নিয়ে বের হয়ে পড়ি। খরচের কথা বিবেচনা করে আমরা সিএনজিতে করে নিয়ে আসার সিদ্ধান্ত নিই। পরে ফ্লাইওভার পার হওয়ার আগেই সিএনজি পেয়ে যাই। এতে সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লেগেছে। এ সময় দুইজন ব্যক্তি এসে সাদমানের নাম ও কোথা থেকে এসেছি জানতে চাইলে আমি উত্তর দিই। এর বাইরে তাদের সঙ্গে আমার আর কোনো কথা হয়নি।’

এদিকে চিকিৎসায় অবহেলার অভিযোগ প্রসঙ্গে হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ডা. আসিফ হায়দার বলেন, গত ১৬ এপ্রিল কামরাঙ্গীরচর থেকে সাদমানকে আমাদের হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি করানো হয়। পরে তার অবস্থার অবনতি হলে ১৮ তারিখ তাকে ক্রিটিক্যাল ওয়ার্ডে স্থানান্তর করা হয়। পরে তার রক্তে নিউমোনিয়া সংক্রমণ ছড়িয়ে পড়ে, যাকে আমরা সেপটিসেমিয়া বলি, যা যেকোনো রোগীর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

তিনি আরও বলেন, পরে আমাদের হাসপাতালে পেডিয়াট্রিক কনসালটেন্ট ও আইসিইউ কনসালটেন্টদের নিবিড় পর্যবেক্ষণে তাকে রাখা হয়। সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার পরও দুর্ভাগ্যবশত শিশুটি মারা যায়। চিকিৎসার ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে কোনো ধরনের অবহেলা ছিল না।

এম এইচ/ 

ShareTweet
Previous Post

অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী

Next Post

অর্থপাচারকারীর সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে নেপালে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

Related Posts

‘চোরের মায়ের বড় গলা’, আসিফের অবস্থাও সে রকম: রাশেদ খান
প্রবাস রাজনীতি

‘চোরের মায়ের বড় গলা’, আসিফের অবস্থাও সে রকম: রাশেদ খান

ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
প্রবাস রাজনীতি

ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি

বিএনপিতে যোগ দিলেন জামায়াতের শতাধিক নেতাকর্মী
প্রবাস রাজনীতি

বিএনপিতে যোগ দিলেন জামায়াতের শতাধিক নেতাকর্মী

bdnews bangla
বাংলাদেশ

দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন যুবক

আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা করে ঝাড়ু মিছিল
প্রবাস রাজনীতি

আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা করে ঝাড়ু মিছিল

জামায়াতের কারণেই আওয়ামী লীগ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খাঁন
প্রবাস রাজনীতি

জামায়াতের কারণেই আওয়ামী লীগ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খাঁন

Next Post
অর্থপাচারকারীর সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে নেপালে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

অর্থপাচারকারীর সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে নেপালে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, অনিশ্চয়তায় প্রবাসীরা

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, অনিশ্চয়তায় প্রবাসীরা

‘চোরের মায়ের বড় গলা’, আসিফের অবস্থাও সে রকম: রাশেদ খান

‘চোরের মায়ের বড় গলা’, আসিফের অবস্থাও সে রকম: রাশেদ খান

এবার ঢাকার দুই প্রান্তকে যুক্ত করতে আসছে নতুন মেট্রোরেল

এবার ঢাকার দুই প্রান্তকে যুক্ত করতে আসছে নতুন মেট্রোরেল

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

মঙ্গলবার সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি

মঙ্গলবার সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist