শবে বরাতের রাতে আল্লাহ তাআলা তার অনুগত বান্দাদের গুনাহসমূহ ক্ষমা করে দেন। হাদিসের ভাষ্য অনুযায়ী বান্দা আল্লাহ তাআলার নিকট যা চায়, তাই পায়। কিন্তু এ রাতে আল্লাহ তাআলা কিছু মানুষকে মাফ করেন না। এ রাতে মহান আল্লাহ মানুষকে ক্ষমা করে দেবেন বলে হাদিসে পাকে ঘোষণা এসেছে-
عن معاذ بن جبل عن النبي صلى الله عليه وسلم قال : يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان، فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن.
হজরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ‘অর্ধ শাবানের রাতে আল্লাহ সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন। অতপর শিরককারী ও বিদ্বেষপোষণকারী ছাড়া তার সমগ্র সৃষ্টিকে ক্ষমা করে দেন।’ (ইবনে হিববান ৫৬৬৫, ইবনে মাজাহ ১৩৯০)
হাদিস শরিফে বর্ণিত হয়েছে— এ রাতে আল্লাহ তাআলা তাঁর উম্মাতকে ক্ষমা করে দেন। কিন্তু সাত শ্রেণির মানুষের জন্য কোনো ক্ষম
