বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

খালেদা জিয়া মামলামুক্ত

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ৪:৪০ অপরাহ্ণ
বিভাগ - প্রবাস রাজনীতি
0 0
A A
bdnews bangla

খালেদা জিয়া মামলামুক্ত

Share on FacebookShare on Twitter

নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ সব আসামিকে জড়িয়ে নাইকো দুর্নীতি মামলা দায়ের করা হয়েছিল।

এই মামলায় খালাসের মধ্য দিয়ে বিগত এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকার ও আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের হওয়া সব মামলা থেকে খালাস পেলেন খালেদা জিয়া। তার আইনজীবীরা বলেছেন, বিগত দুটি সরকারের আমলে তার বিরুদ্ধে দায়ের হওয়া ৩৭টি মামলার সব কটিতে খালাস পেয়েছেন তিনি। এর ফলে বিএনপি চেয়ারপারসন এখন মামলামুক্ত হয়েছেন।

গতকালের রায়ে নাইকো দুর্নীতি মামলায় খালাস পাওয়া অন্য আসামিরা হলেন তৎকালীন মুখ্য সচিব কামাল উদ্দীন সিদ্দিকী, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, নাইকোর দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সিএম ইউসুফ হোসাইন, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন ও বাগেরহাটের সাবেক সংসদ সদস্য এমএএইচ সেলিম ।

এদিন ১১টা ২৪ মিনিটে রায় ঘোষণা করতে বিচারক এজলাসে ওঠেন। শুরুতে বিচারক বলেন, প্রশ্ন হতে পারে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অনুপস্থিতিতে কীভাবে আসামির আত্মপক্ষ শুনানি করা হলো। ডিএলআর-এর পাতা ১৭ থেকে ২১ পাতায় এ বিষয়ে বলা আছে। কোনো আসামি আইনজীবীর মাধ্যমে হাজিরায় থাকলে তার অনুপস্থিতিতে আত্মপক্ষ শুনানি করা যায়। আবার রায়ও দেওয়া যায়। সেই অনুযায়ী রায় দেওয়া হচ্ছে।

পর্যবেক্ষণে বিচারক বলেছেন, একই ধরনের মামলা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও ছিল। সেই মামলা চলে নাই, তবুও এ মামলার ফুল ট্রায়াল হয়েছে। আসামি সেলিম ভূঁইয়ার এই মামলায় একটি স্বীকারোক্তিমূলক জবানবন্দি আছে। জবানবন্দির আগে তিনি চার দিনের রিমান্ডে ছিলেন। তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করা হয়। পরে তিনি তা প্রত্যাহারের আবেদন করেন। সেখানেও বলেছেন তাকে শারীরিক, মানসিকভাবে নির্যাতন করা হয়েছে।

বিচারক বলেন, মামলা তেজগাঁও থানার। কিন্তু তাকে রাখা হয় গুলশান থানায়। সেখানে নির্যাতনের পর অসুস্থ হয়ে পড়লে তাকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। প্রসিকিউশনের পক্ষ এটা ডিনাই করছে। তাদের এটা জানাও নাই। রেকর্ডে দেখা গেছে, তাকে যে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছিল বহির্বিভাগের টিকিটও আছে। তাকে বাইরে থেকে ওষুধও কিনে দেওয়া হয়। এর রসিদও আছে।

বিচারক বলেন, সেলিম ভূঁইয়াকে রিমান্ডে নিয়ে নির্যাতন করে ফোর্সফুলি ১৬৪ ধারার জবানবন্দি নেওয়া হয়েছে। সে কারণে এই ১৬৪ ধারার জবানবন্দি ট্রু বলার সুযোগ নাই। এর উদ্দেশ্য হলো গিয়াস উদ্দিন আল মামুন, কাশেম শরীফসহ অন্যদের জড়িত করার জন্য জোরপূর্বক এই জবানবন্দি গ্রহণ করা হয়েছে। এতে বোঝা যায়, রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ অপর আসামিদের জড়িত করে এই মামলা করা হয়েছে। তাই সব আসামিকে বেকসুর খালাসের রায় ঘোষণা করা হলো।

এদিকে মামলার প্রধান আসামি খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় আদালতে হাজির হতে পারেননি। তার পক্ষে আইনজীবী হাজিরা দেন। জামিনে থাকা অপর আসামিরা আদালতে হাজির হন। এদিকে সব আসামি খালাস পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন আসামিপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম ও মাসুদ আহমেদ তালুকদার।

রায় শেষে আইনজীবী আমিনুল ইসলাম বলেন, আমরা রায়ে খুশি। রাজনৈতিকভাবে হয়রানি করতে মামলাটি করা হয়েছিল বলে বিচারক বলেছেন। আমরা চাই তার উপযুক্ত ক্ষতিপূরণ তাকে দেওয়া হোক। আর যখন মামলাটি হয়েছিল, তখনকার দুদক কমিশনের বিরুদ্ধে মিথ্যা মামলার জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের অনুরোধ রইল।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি আসামিদের আত্মপক্ষ শুনানি, যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের তারিখ ঠিক করেন। তার আগে গত ৫ ফেব্রুয়ারি মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। মামলায় ৬৮ সাক্ষীর মধ্যে ৩৯ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

এ ইউ/

 

ShareTweet
Previous Post

দোয়ার মাধ্যমে ২১শে ফেব্রুয়ারি পালনের আহ্বান জামায়াত আমিরের

Next Post

ফেসবুকের লাইভ ভিডিও নিয়ে দুঃসংবাদ

Related Posts

উসকানিমূলক বক্তব্য: মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
প্রবাস রাজনীতি

উসকানিমূলক বক্তব্য: মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

ফ্যাসিবাদের পথে হাঁটছে বিএনপি: জামায়াত আমির
নির্বাচিত খবর

ফ্যাসিবাদের পথে হাঁটছে বিএনপি: জামায়াত আমির

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খান
প্রবাস রাজনীতি

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খান

একবেলা না খেয়ে হলেও প্রতিরক্ষা বাজেট বাড়াতে হবে: এনসিপির এমপি
প্রবাস রাজনীতি

একবেলা না খেয়ে হলেও প্রতিরক্ষা বাজেট বাড়াতে হবে: এনসিপির এমপি

ঢাকায় আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ
প্রবাস রাজনীতি

ঢাকায় আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ

bdnews bangla
প্রবাস রাজনীতি

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ দাবি করা সেই এমপির বাবা এখনো জীবিত

Next Post
bdnewes bangla

ফেসবুকের লাইভ ভিডিও নিয়ে দুঃসংবাদ

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

উসকানিমূলক বক্তব্য: মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

উসকানিমূলক বক্তব্য: মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

ব্যাংক খাত সংস্কারে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

ব্যাংক খাত সংস্কারে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

জমির মালিকানা নিয়ে প্রবাসীদের বড় সুখবর দিলো সৌদি

জমির মালিকানা নিয়ে প্রবাসীদের বড় সুখবর দিলো সৌদি

জুনের ২৩ দিনেই দেশে এলো ২৭ হাজার কোটি টাকার রেমিট্যান্স

জুনের ২৩ দিনেই দেশে এলো ২৭ হাজার কোটি টাকার রেমিট্যান্স

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist