গণভোটের রায় মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ফ্যাসিবাদ কোনোভাবেই বরদাস্ত করবে না ১১ দলীয় ঐক্য।
আজ শুক্রবার (২৪ এপ্রিল) সোহরাওয়ার্দী উদ্যানে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশ বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘জীবন দিলেও অন্যায়ের কাছে মাথা নত করব না।’
একই সঙ্গে তিনি দাবি করেন, সরকার যাওয়ার পর বিএনপি অতীতের সব ভুলে গেছে এবং জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সবাইকে আরেকটি অনিবার্য আন্দোলন বা বিপ্লবের জন্য প্রস্তুত থাকতে হবে।
এস আই/













Discussion about this post