বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

ঘুষের দায়ে অভিযুক্ত হলেন কারাবন্দি ইমরান খান

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ৭:০৯ অপরাহ্ণ
বিভাগ - এশিয়া, নির্বাচিত খবর
0 0
A A
ঘুষের দায়ে অভিযুক্ত হলেন কারাবন্দি ইমরান খান
Share on FacebookShare on Twitter

কারাগারে বন্দি থাকা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ঘুষ নেওয়ার অভিযোগে অভিযুক্ত করেছেন দেশটির একটি আদালত। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে ইমরানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

পাকিস্তানে গত ৮ ফেব্রুয়ারি জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনের আগে আরও কয়েকটি মামলায় তাকে অভিযুক্ত করা হয় এবং তিনটি মামলায় তাকে কারাদণ্ড দেওয়া হয়। তবে তা সত্ত্বেও নির্বাচনে ইমরানের দলের স্বতন্ত্র প্রার্থীরা সর্বোচ্চ আসন পায়।

৭১ বছর বয়সী ইমরান খান গত বছরের আগস্ট থেকে কারাগারে বন্দি রয়েছেন। তার বিরুদ্ধে এখন পর্যন্ত যেসব অভিযোগ তোলা হয়েছে তার সবই তিনি অস্বীকার করেছেন। ঘুষ গ্রহণের নতুন অভিযোগটি করা হয়েছে আল-কাদির ট্রাস্ট নিয়ে। ২০১৮ সালে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ইমরান ও তার স্ত্রী বুশরা বিবি মিলে এ ট্রাস্টটি গঠন করেন।

প্রসিকিউটররা দাবি করেছেন, ট্রাস্টের নামে ইসলামাবাদের অদূরে ৬০ একরের একটি দামী জমি হাতিয়ে নিয়েছেন ইমরান ও তার স্ত্রী। এছাড়া অভিযোগ করা হয়েছে, পাকিস্তানের অন্যতম ধনী ব্যক্তি এবং সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়ী মালিক রিয়াজ হোসেনের কাছ থেকে একটি জমি ঘুষ হিসেবে নিয়েছেন ইমরান।

পিটিআই দাবি করেছে, কারাবন্দী থাকা অবস্থায় ইমরানকে আরও মামলায় অভিযুক্ত করার অর্থ হলো— শাসকরা তাকে আরও বেশি সময় কারাগারের ভেতর আটকে রাখতে চায়। ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান। এরপরই তার বিরুদ্ধে একের পর এক মামলা হতে থাকে। ক্ষমতা হারানোর আগে ইমরান খান দেশটির প্রভাবশালী সেনাবাহিনীর সমর্থনও হারান। ফলে তাকে খুব সহজেই অনাস্থা ভোটের মাধ্যমে অন্যান্য দলগুলো প্রধানমন্ত্রীর পদ থেকে পদচ্যুত করে।

এ এস/

ShareTweet
Previous Post

৫ বছরে ৬০ লাখ কর্মী বিদেশে পাঠানোর কর্মপরিকল্পনা, জানালেন প্রতিমন্ত্রী

Next Post

প্রতি ইউনিট বিদ্যুতের দাম কত বাড়ছে, জানালেন প্রতিমন্ত্রী

Related Posts

এমপির সঙ্গে ক্রিকেটারের বিয়ে, কে এই এমপি?
এশিয়া

এমপির সঙ্গে ক্রিকেটারের বিয়ে, কে এই এমপি?

হঠাৎ উত্তাল ভারতের মণিপুর, দুই দিনে ৬ মৃত্যু
এশিয়া

হঠাৎ উত্তাল ভারতের মণিপুর, দুই দিনে ৬ মৃত্যু

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩
নির্বাচিত খবর

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩

bdnews bangla
এশিয়া

আরব সাগরে ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মধ্যে সংঘর্ষ

bdnews bangla
নির্বাচিত খবর

‘পবিত্র মক্কা নগরীতে হামলা হলে সোচ্চার হওয়া ঈমানি দায়িত্ব’

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দেশে গ্যাসের প্রবাহ বেড়েছে: মাহদী আমিন
জাতীয়

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দেশে গ্যাসের প্রবাহ বেড়েছে: মাহদী আমিন

Next Post
প্রতি ইউনিট বিদ্যুতের দাম কত বাড়ছে, জানালেন প্রতিমন্ত্রী

প্রতি ইউনিট বিদ্যুতের দাম কত বাড়ছে, জানালেন প্রতিমন্ত্রী

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

ইরানের পাশে থাকার বার্তা চীনের: স্বার্থ রক্ষায় সহায়তার প্রতিশ্রুতি

ইরানের পাশে থাকার বার্তা চীনের: স্বার্থ রক্ষায় সহায়তার প্রতিশ্রুতি

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বসবে যুক্তরাষ্ট্র

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বসবে যুক্তরাষ্ট্র

এমপির সঙ্গে ক্রিকেটারের বিয়ে, কে এই এমপি?

এমপির সঙ্গে ক্রিকেটারের বিয়ে, কে এই এমপি?

হঠাৎ উত্তাল ভারতের মণিপুর, দুই দিনে ৬ মৃত্যু

হঠাৎ উত্তাল ভারতের মণিপুর, দুই দিনে ৬ মৃত্যু

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist