শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

জমির নামজারিতে নতুন নিয়ম, যে বিষয়গুলো জানা জরুরি

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার
শনিবার, ৫ সেপ্টেম্বর, ১:৫৫ অপরাহ্ণ
বিভাগ - বাংলাদেশ
0 0
A A
bdnews bangla

জমির নামজারিতে নতুন নিয়ম, যে বিষয়গুলো জানা জরুরি

Share on FacebookShare on Twitter

জমি ক্রয় বা উত্তরাধিকার সূত্রে মালিকানা পাওয়ার পর সরকারি রেকর্ডে মালিকের নাম অন্তর্ভুক্ত করতে হয় নামজারি বা মিউটেশনের মাধ্যমে। সম্প্রতি উত্তরাধিকারসূত্রে পাওয়া জমির নামজারিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে ভূমি মন্ত্রণালয়।

নতুন নিয়মে উত্তরাধিকারসূত্রে পাওয়া জমি ভাগ-বাটোয়ারা না হলে ওয়ারিশদের নামে আলাদা আলাদা খতিয়ান করা যাবে না। বরং একই খতিয়ানে সব ওয়ারিশের নাম যৌথভাবে অন্তর্ভুক্ত করতে হবে।

যৌথ নামজারিতে লাগবে না বণ্টননামা

নতুন নিয়ম অনুযায়ী, যৌথ নামজারির জন্য আলাদা বণ্টননামা দলিলের প্রয়োজন হবে না। ওয়ারিশ সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলেই আবেদন করা যাবে। তবে জমি ভাগ করে প্রত্যেকের নামে পৃথক খতিয়ান করতে চাইলে নিবন্ধিত আপোষ-বণ্টননামা বা বণ্টননামা দলিল থাকতে হবে। অর্থাৎ উত্তরাধিকারসূত্রে পাওয়া জমির ক্ষেত্রে এখন মূলত দুটি পথ থাকছে–

যৌথ নামজারি: সব ওয়ারিশের নাম একই খতিয়ানে থাকবে এবং প্রত্যেকের প্রাপ্য হিস্যা উল্লেখ থাকবে।
পৃথক নামজারি: নিবন্ধিত বণ্টননামা অনুযায়ী প্রত্যেকে আলাদা খতিয়ান পাবেন।

নতুন নিয়মে কোনো একজন ওয়ারিশ অন্যদের বাদ দিয়ে এককভাবে পুরো সম্পত্তি নিজের নামে নামজারি করতে পারবেন না। আবেদনের সময় সব ওয়ারিশের তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র দিতে হবে।

নামজারি কেন জরুরি?

জমি কেনার পর শুধু দলিল রেজিস্ট্রি করলেই মালিকানা-সংক্রান্ত প্রক্রিয়া শেষ হয় না। সরকারি খতিয়ানে নতুন মালিকের নাম অন্তর্ভুক্ত করাও জরুরি। নামজারি না থাকলে জমির রেকর্ড নিয়ে জটিলতা তৈরি হতে পারে। ভূমি উন্নয়ন কর বা খাজনা দেয়া এবং বিভিন্ন ক্ষেত্রে জমি হস্তান্তরের সময়ও নামজারির খতিয়ান প্রয়োজন হতে পারে। তবে যাদের নামজারি আগে থেকেই সম্পন্ন হয়েছে এবং খতিয়ান সঠিক আছে, তাদের নতুন করে নামজারি করার প্রয়োজন নেই। পুরোনো রেকর্ড ডিজিটাল সিস্টেমে অন্তর্ভুক্ত হয়েছে কিনা, তা অনলাইনে যাচাই করে নেয়ার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।

আবেদন করতে যা লাগবে

নামজারির জন্য সাধারণত প্রয়োজন হয় রেজিস্ট্রি দলিল বা দলিলের কপি, আগের খতিয়ান ও দাগ নম্বর, জাতীয় পরিচয়পত্র, ওয়ারিশি জমির ক্ষেত্রে ওয়ারিশ সনদ ও মৃত্যুসনদ এবং নির্ধারিত ফি জমার রসিদ।

ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল ভূমিসেবা ব্যবস্থার মাধ্যমে অনলাইনেও নামজারির আবেদন করা যায়। কাগজপত্র ঠিক থাকলে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন নিষ্পত্তির লক্ষ্য রয়েছে। তবে জমি নিয়ে বিরোধ বা কাগজপত্র অসম্পূর্ণ থাকলে সময় বেশি লাগতে পারে।

কী সুবিধা হবে?

বিশেষজ্ঞদের মতে, নতুন নিয়মে ওয়ারিশদের কাউকে বাদ দিয়ে গোপনে জমি নিজের নামে করে নেয়ার সুযোগ কমবে। বিশেষ করে নারী ওয়ারিশদের অধিকার সুরক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে সরকারি রেকর্ডে প্রকৃত মালিকদের তথ্য আরও স্পষ্ট হবে এবং ভবিষ্যতে জমি নিয়ে বিরোধ ও মামলা কমার সম্ভাবনা রয়েছে।

তবে বাস্তবায়নে চ্যালেঞ্জও রয়েছে। অনেক পরিবারের সদস্য বিদেশে থাকেন বা সব ওয়ারিশের সঙ্গে যোগাযোগ থাকে না। ফলে প্রয়োজনীয় কাগজপত্র একসঙ্গে সংগ্রহ করা কঠিন হতে পারে। আবার পৃথক খতিয়ান করতে নিবন্ধিত বণ্টননামা প্রয়োজন হওয়ায় বাড়তি সময় ও খরচও হতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ, ওয়ারিশি জমির ক্ষেত্রে পরিবারের সবাইকে নিয়ে আগে যৌথ নামজারি সম্পন্ন করা উচিত। পরে প্রয়োজন হলে নিবন্ধিত বণ্টননামার মাধ্যমে আলাদা খতিয়ান করা যাবে।

এ ইউ/  

ShareTweet
Previous Post

বরযাত্রীর গাড়ি আটকে মিষ্টির টাকা দাবি, সংঘর্ষে বরসহ আহত অর্ধশতাধিক

Next Post

বাড়িতে মিটার-সংযোগ নেই, তবুও এল ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

Related Posts

বিরোধীদলের লংমার্চ জ্বালানির অপচয়, জনগণের ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক
বাংলাদেশ

বিরোধীদলের লংমার্চ জ্বালানির অপচয়, জনগণের ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক

bdnews bangla
বাংলাদেশ

‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায়

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লো স্লিপার বাস, গ্লাস ভেঙে বের করা হলো যাত্রীদের
বাংলাদেশ

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লো স্লিপার বাস, গ্লাস ভেঙে বের করা হলো যাত্রীদের

পথচারীকে বাঁচাতে গিয়ে ধানক্ষেতে গাড়ি, আহত প্রতিমন্ত্রী ও তার স্ত্রী
বাংলাদেশ

পথচারীকে বাঁচাতে গিয়ে ধানক্ষেতে গাড়ি, আহত প্রতিমন্ত্রী ও তার স্ত্রী

চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার ‘বড় হুজুর’ আটক
নির্বাচিত খবর

চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার ‘বড় হুজুর’ আটক

ফেনীতে বাস ও কাভার্ডভ্যান সংঘর্ষে ৩ জনের মৃত্যু
প্রধান খবর

ফেনীতে বাস ও কাভার্ডভ্যান সংঘর্ষে ৩ জনের মৃত্যু

Next Post
bdnews bangla

বাড়িতে মিটার-সংযোগ নেই, তবুও এল ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

বিরোধীদলের লংমার্চ জ্বালানির অপচয়, জনগণের ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক

বিরোধীদলের লংমার্চ জ্বালানির অপচয়, জনগণের ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক

‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে’

‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে’

পাকিস্তানে নতুন ক্ষমতাধর পদে আসিম মুনির

পাকিস্তানে নতুন ক্ষমতাধর পদে আসিম মুনির

গাজা ফিলিস্তিন ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ, এর মালিক ফিলিস্তিনের জনগণ: চীন

গাজা ফিলিস্তিন ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ, এর মালিক ফিলিস্তিনের জনগণ: চীন

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist