বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

জাতিসংঘে তোপের মুখে যুক্তরাষ্ট্র

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ৯:১৬ অপরাহ্ণ
বিভাগ - আমেরিকা
0 0
A A
জাতিসংঘে তোপের মুখে যুক্তরাষ্ট্র
Share on FacebookShare on Twitter

মধ্যপ্রাচ্যে ইসরায়েলী বাহিনীর হামলা ইস্যুতে জাতিসংঘে তোপের মুখে পড়ল মার্কিন আমেরিকা। ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ছে উত্তেজনা। পশ্চিমা দেশগুলোর হস্তক্ষেপ যা বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। সোমবার (৫ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্য ইস্যুতে রাশিয়ার আহ্বানে নিউইয়র্কের জাতিসংঘের কার্যালয়ে অনুষ্ঠিত হয় নিরাপত্তা পরিষদের বৈঠক।

বৈঠকে রাশিয়া ও চীনের তোপের মুখে পড়ে আমেরিকা। মধ্যপ্রাচ্যে অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে তারা। সার্বিক পরিস্থিতি বিবেচনা ছাড়াই নিজেদের স্বার্থে অঞ্চলটিকে অস্থিতিশীল করে তোলার অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের তীব্র নিন্দা জানানো হয়। ইরাক ও সিরিয়ায় মার্কিন অভিযান আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে দাবি করে ইরান। তবে, যুক্তরাষ্ট্রের ভাষ্য- আত্মরক্ষায় ইরাক ও সিরিয়ায় হামলা চালাতে বাধ্য হয়েছে ওয়াশিংটন।

প্রথমে হুতি বিদ্রোহীদের দমনে ইয়েমেনের ভূখণ্ডে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তারপর ইরাক ও সিরিয়ায় শুরু হয় যুক্তরাষ্ট্রের অভিযান। এতে আরও ক্ষিপ্ত হয়ে উঠেছে হুতি, হিজবুল্লাহসহ প্রতিরোধ বাহিনীগুলো। এর কড়া জবাব দেয়ার- পাল্টা হুঁশিয়ারি তাদের। এমন পরিস্থিতিতে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। যার জন্য পুরোপুরিভাবে যুক্তরাষ্ট্রকেই দায়ী করেছে রাশিয়া ও চীন। কড়া ভাষায় জানিয়েছে নিন্দা।

রাশিয়ার প্রতিনিধি ভাসিলি নেবেনজিয়া এ বিষয়ে বলেন, মধ্যপ্রাচ্যে সৃষ্ট বিশৃঙ্খলার জন্য পৃরোপুরিভাবে দায়ী যুক্তরাষ্ট্র। কিন্তু তারা সবসময়ই দায়মুক্ত থাকতে চায়। এদিকে, এগিয়ে আসছে তাদের প্রেসিডেন্ট নির্বাচন। তাই নির্বাচনী প্রচারণা আর আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকান প্রশাসনের বিপর্যয়কর ভাবমূর্তি নিয়ে তাদের উদ্বেগ থাকতে পারে। কিন্তু, চলমান সংঘাত যে আন্তর্জাতিক উত্তেজনাকে আরও বাড়তে পারে কিংবা বেসামরিক নাগরিকদের জীবন ঝুঁকির মুখে ফেলতে পারে- তা ওয়াশিংটন মাথায় নিচ্ছে না।

ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছে ইরান। হামলার তীব্র নিন্দা জানিয়ে এটিকে কৌশলগত ভুল বলে আখ্যা দিয়েছে তেহরান। তাদের দাবি, পশ্চিমাদের এসব অযাচিত হস্তক্ষেপ শুধু মধ্যপ্রাচ্যই নয়, পুরো বিশ্বের স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলছে।

ইরান প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি বলেন, ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এটি দেশ দুটির আঞ্চলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব এবং রাজনৈতিক স্বাধীনতারও একটি স্পষ্ট লঙ্ঘন। বেআইনী এসব হামলা মধ্যপ্রাচ্যের শান্তি তো নষ্ট করছেই আন্তজার্তিক স্থিতিশীলতাকেও ঝুঁকির মুখে ফেলছে।

এদিকে যুক্তরাষ্ট্রের দাবি, আত্মরক্ষায় চালানো হচ্ছে এসব অভিযান। নতুন করে কোনো যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র। বরং গাজায় যুদ্ধবিরতি কার্যকরে কাজ করছে দেশটি। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি রবার্ট উড বলেন, ইরাক, সিরিয়া ও ইয়েমেনে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যে অভিযান চালানো হয়েছে তা নিজেদের নিরাপত্তার স্বার্থে। গত ২৮ জানুয়ারি জর্ডান সীমান্তে ইরান সমর্থিত সশস্ত্র বাহিনীর অভিযানে নিহত হয়েছে তিন মার্কিন সেনা। তাহলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কোথায়? মার্কিন বাহিনী যে পদক্ষেপ নিয়েছে তা খুবই প্রাসঙ্গিক এবং আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ। যুক্তরাষ্ট্র যুদ্ধ চায় না, কিন্তু আত্মরক্ষায় যা প্রয়োজন তা করবে ওয়াশিংটন।

এদিকে এমন পরিস্থিতিতে সব পক্ষকে শান্ত হয়ে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি ডিকারলো বলেন, চলমান এই সংঘাতে চরম মূল্য দিতে হচ্ছে নিরস্ত্র নিরীহ মানুষদের। ব্যাপক অর্থনৈতিক ক্ষতিতে পড়তে হচ্ছে অঞ্চলগুলোকে। তাই, সবপক্ষকে শান্ত হয়ে পরিস্থিতি পুনর্বিবেচনা করার আহ্বান জানানো হচ্ছে। তাছাড়া, পরিস্থিতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রকেই সংযত হতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা।

এ এস/

ShareTweet
Previous Post

ফের বোয়িং উড়োজাহাজ কেনার প্রস্তাব পিটার হাসের

Next Post

ভারতে আটকে পড়া ১২ বাংলাদেশি ফিরলেন আগরতলা সীমান্ত দিয়ে

Related Posts

বাস দুর্ঘটনার লাইভে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩
আমেরিকা

বাস দুর্ঘটনার লাইভে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

মহাকাশেও প্রস্তুত যুদ্ধক্ষেত্র, অস্ত্র মোতায়েন যুক্তরাষ্ট্রের
আমেরিকা

মহাকাশেও প্রস্তুত যুদ্ধক্ষেত্র, অস্ত্র মোতায়েন যুক্তরাষ্ট্রের

bdnews bangla
আমেরিকা

এবার চাঁদের মালিকানা দাবি ট্রাম্পের, পোস্ট নিয়ে তোলপাড়

যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম সর্বকালের সর্বোচ্চ
আমেরিকা

যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম সর্বকালের সর্বোচ্চ

কর্মী ভিসায় নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, চাকরি গেলেই বিপদ!
আমেরিকা

কর্মী ভিসায় নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, চাকরি গেলেই বিপদ!

ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প
আমেরিকা

ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প

Next Post
ভারতে আটকে পড়া ১২ বাংলাদেশি ফিরলেন আগরতলা সীমান্ত দিয়ে

ভারতে আটকে পড়া ১২ বাংলাদেশি ফিরলেন আগরতলা সীমান্ত দিয়ে

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

‘আমি চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দিবো’

‘আমি চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দিবো’

বাস দুর্ঘটনার লাইভে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

বাস দুর্ঘটনার লাইভে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

প্রশান্ত মহাসাগরের তলদেশে বিপুল স্বর্ণ-রুপা মজুতের সন্ধান

প্রশান্ত মহাসাগরের তলদেশে বিপুল স্বর্ণ-রুপা মজুতের সন্ধান

সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর আঘাতে শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেফতার ২

সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর আঘাতে শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেফতার ২

দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist