সোমবার, ৩ আগস্ট, ২০২৬
১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে সফর, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

জামাতাকে ‘ছাত্রলীগকর্মী’ সাজিয়ে মারধরের পর পুলিশে দিলেন ছাত্রদল নেতা

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার
সোমবার, ৩ আগস্ট, ৩:৩৫ অপরাহ্ণ
বিভাগ - দেশজুড়ে
0 0
A A
bdnews bangla

জামাতাকে ‘ছাত্রলীগকর্মী’ সাজিয়ে মারধরের পর পুলিশে দিলেন ছাত্রদল নেতা

Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভালোবেসে বিয়ে করাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। পরিবারের অমতে মেয়েকে বিয়ে করায় জামাতাকে নিষিদ্ধ ছাত্র সংগঠনের কর্মী হিসেবে পরিচয় করিয়ে মারধর এবং পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করানোর অভিযোগ উঠেছে।

অভিযুক্ত ব্যক্তি কুতুবপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান মনা। যদিও তিনি নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজন হলেন শাহরিয়ার সোহান শিমুল, বয়স ২১ বছর এবং তার বড় ভাই মো. শফিকুল ইসলাম শুভ, বয়স ২৮ বছর। তাদের সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শুভ অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও শিমুলের কোনো রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য নেই। পারিবারিক বিরোধের কারণেই তাকে এই মামলায় জড়ানো হয়েছে বলে দাবি করছে স্বজনরা।

শিমুলের স্ত্রী মুশফিকা হাসান নৈতী জানান, প্রায় চার মাস আগে পরিবারের অমতেই তারা ভালোবেসে বিয়ে করেছেন। এরপর থেকে তার পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি।

নৈতীর অভিযোগ, গত শনিবার রাস্তায় একা পেয়ে তার বাবা কামরুল হাসান মনা শিমুলকে চোর বলে মারধর করেন। এরপর পুলিশকে ডেকে ছাত্রলীগ কর্মী হিসেবে পরিচয় করিয়ে মিথ্যা মামলায় আটক করান।

তিনি বলেন, আমি নিজের ইচ্ছায় বিয়ে করেছি, আমাকে কেউ জোর করেনি। কিন্তু আমার পরিবার এই বিয়ে মেনে নেয়নি। আমাকে বাড়িতে নিয়ে নির্যাতন করা হয়েছে। এখন আমার স্বামী ও তার ভাইকে মিথ্যা মামলায় জেলে পাঠানো হয়েছে। বাবার হুমকি দেওয়ার কল রেকর্ড আমার কাছে আছে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।

তবে কামরুল হাসান মনা বলেন, গ্রেপ্তার হওয়া শিমুল ও তার ভাই দুজনই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তারা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এলাকার মানুষ তাদের আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। এখানে আমার কোনো ভূমিকা নেই। আর শিমুল আমার মেয়ের স্বামী নয়, আমার মেয়ের এখনো বিয়ে হয়নি।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম বলেন, কে কী অভিযোগ করল তা নিয়ে আমাদের কিছু বলার নেই। আমাদের কাছে মনে হয়েছে তারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। আদালতে পাঠানোর সময় তারা জয় বাংলা স্লোগান দিয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

এর আগে গত ২৭ মে কামরুল হাসান মনা তার মেয়েকে অপহরণের অভিযোগ এনে শাহরিয়ার সোহান শিমুল ও মো. শফিকুল ইসলাম শুভ সহ চারজনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছিলেন।

তবে শিমুলের পরিবারের দাবি, অপহরণের অভিযোগটি ভিত্তিহীন। প্রাপ্তবয়স্ক দুজনের পারস্পরিক সম্মতিতে হওয়া বিয়েকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

এ ইউ/ 

ShareTweet
Previous Post

বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর

Next Post

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো আলোচনা নয়, স্পষ্ট জানিয়ে দিল ইরান

Related Posts

bdnews bangla
দেশজুড়ে

মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা আটক

bdnews bangla
দেশজুড়ে

কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

bdnews bangla
দেশজুড়ে

৭ মাত্রার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি

bdnews bangla
দেশজুড়ে

তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় ইসলামী ছাত্র আন্দোলন নেতা আটক

bdnews bangla
দেশজুড়ে

২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা

চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন চালু
দেশজুড়ে

চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন চালু

Next Post
bdnews bangla

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো আলোচনা নয়, স্পষ্ট জানিয়ে দিল ইরান

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

bdnews bangla

মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা আটক

মোসাদের হয়ে তথ্য পাচার, ইরানে দুই গুপ্তচরের মৃত্যুদণ্ড

মোসাদের হয়ে তথ্য পাচার, ইরানে দুই গুপ্তচরের মৃত্যুদণ্ড

bdnews bangla

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো আলোচনা নয়, স্পষ্ট জানিয়ে দিল ইরান

bdnews bangla

জামাতাকে ‘ছাত্রলীগকর্মী’ সাজিয়ে মারধরের পর পুলিশে দিলেন ছাত্রদল নেতা

bdnews bangla

বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে সফর, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist