শনিবার, ২০ জুন, ২০২৬
৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

জামায়াতের সমাবেশ উপলক্ষে বিশেষ ট্রেন, যা জানালো রেলওয়ে

প্রিন্স লিখন প্রিন্স লিখন
শুক্রবার, ১৮ জুলাই, ৯:২৬ অপরাহ্ণ
বিভাগ - প্রবাস রাজনীতি, বাংলাদেশ, সর্বশেষ
0 0
A A
জামায়াতের সমাবেশ

জামায়াতের সমাবেশ উপলক্ষে বিশেষ ট্রেন

Share on FacebookShare on Twitter

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের সমাবেশে নেতাকর্মীদের আনা-নেওয়ার জন্য চার জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাবেশ উপলক্ষে জামায়াতের ট্রেন ভাড়া করা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। রেলওয়ের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগও তুলেছেন কেউ কেউ। এ নিয়ে বাংলাদেশ রেলওয়ে বিশেষ ট্রেন পরিচালনার বিষয়ে একটি বিবৃতি দিয়েছে।  

শুক্রবার (১৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এই বিবৃতিতে বলা হয়েছে, বিশেষ ট্রেন পরিচালনার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, শনিবার (১৯ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশ উপলক্ষে দলটির আবেদনের পরিপ্রেক্ষিতে চার জোড়া বিশেষ ট্রেন পরিচালনার অনুমোদন দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বিষয়টি কেন্দ্র করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে। তারা রাজনৈতিক দলের আবেদনের পরিপ্রেক্ষিতে রেলওয়ে কর্তৃক বিশেষ ট্রেন পরিচালনার অনুমতির পূর্বাপর ইতিহাস বা নজীর না জেনে পক্ষপাতমূলকভাবে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে।

ট্রেন পরিচালনার স্বাভাবিক নিয়মের কোনো প্রকার ব্যত্যয় ঘটেনি। অতীতে বাংলাদেশ রেলওয়ে বিভিন্ন রাজনৈতিক দলের বড় কর্মসূচি উপলক্ষে তাদের আবেদনের ভিত্তিতে বিশেষ ট্রেন পরিচালনার নজির রয়েছে। রাজনৈতিক দলের জনসমাবেশ বা অনুরূপ কর্মসূচির কারণে আবেদনের পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট ভাড়া আদায় সাপেক্ষে বিশেষ ট্রেন পরিচালনার অনুমতি প্রদান বাংলাদেশ রেলওয়ের একটি নৈমিত্তিক কাজ।

বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের বিশেষ ট্রেন পরিচালনার অনুমতি না দিলে বিভিন্ন রুটে চলাচলকারী নিয়মিত ট্রেনের টিকিটবিহীন যাত্রী নিয়ন্ত্রণ করা রেলওয়ের জন্য অত্যন্ত কঠিন ও দুরূহ হয়ে পড়ে। সেক্ষেত্রে রাজনৈতিক দলের নেতাকর্মীরা কাঙ্খিত গন্তব্যে যাওয়ার জন্য টিকিট করার পর্যাপ্ত সময় ও সুযোগ পায় না, ফলে বিনা টিকিটে ভ্রমণের প্রবণতা বাড়ে। এতে বাংলাদেশ রেলওয়ে কাঙ্খিত রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়।

অপরদিকে, বিশেষ ট্রেন পরিচালনার অনুমতি দেয়ার ফলে নির্দিষ্ট ভাড়া পরিশোধ সাপেক্ষে দলের নেতাকর্মীরা উক্ত ট্রেনে ভ্রমণ করতে পারবেন। এতে রেলওয়ে কাঙ্খিত রাজস্ব আয় করতে সক্ষম হবে এবং অন্যান্য ট্রেনের সাধারণ যাত্রীরাও বাড়তি ভোগান্তি থেকে রক্ষা পাবে। চার জোড়া বিশেষ ট্রেন সাপ্তাহিক অফ-ডে থাকা নির্ধারিত রেক দ্বারা পরিচালিত হবে। এছাড়া, শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় যাত্রীদের স্বাভাবিক চাহিদা সাধারণত কম থাকে। ফলে এসব ট্রেন পরিচালনার জন্য নিয়মিত চলাচলকারী কোনো ট্রেনের যাত্রা বিঘ্নিত হবে না, অর্থাৎ এ সকল রুটে নিয়মিত চলাচলকারী সাধারণ যাত্রীদের উপর এর কোনো প্রভাব পড়বে না। আলোচিত ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশ উপলক্ষে তারা প্রায় ৩২ লাখ টাকা বিশেষ ট্রেনের ভাড়া অগ্রিম পরিশোধ করেছে, যার ফলে রেলের আয় বৃদ্ধি পেয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, মূলত এটি বাংলাদেশ রেলওয়ের একটি বাণিজ্যিক সিদ্ধান্ত, যার সঙ্গে দলীয় রাজনীতির কোনো সম্পর্ক নেই। পূর্বের প্রচলিত নিয়ম অনুসরণ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতেও যে কোনো রাজনৈতিক দলের আবেদনের পরিপ্রেক্ষিতে অনুরূপ সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এ বিষয়ে বিভ্রান্তি ছড়ানো বা অপপ্রচারের কোনো সুযোগ নেই।

 

পিএল/

ShareTweet
Previous Post

সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস

Next Post

আব্দুল মান্নানের মৃত্যুতে তারেক রহমানের শোক

Related Posts

ঢাকার মাদরাসা থেকে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র উদ্ধার
বাংলাদেশ

ঢাকার মাদরাসা থেকে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র উদ্ধার

অভাবে মেয়েকে ২৫ হাজার টাকায় বিক্রি, স্ত্রীকে জানান ‘জিন-পরী নিয়ে গেছে’
বাংলাদেশ

অভাবে মেয়েকে ২৫ হাজার টাকায় বিক্রি, স্ত্রীকে জানান ‘জিন-পরী নিয়ে গেছে’

ঢাকাসহ ১৬ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝোড়ো বৃষ্টির আভাস
আবহাওয়া

ঢাকাসহ ১৬ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝোড়ো বৃষ্টির আভাস

শাহজালাল মাজারের দানবাক্স সিলগালা করলো প্রশাসন
নির্বাচিত খবর

শাহজালাল মাজারের দানবাক্স সিলগালা করলো প্রশাসন

একবেলা না খেয়ে হলেও প্রতিরক্ষা বাজেট বাড়াতে হবে: এনসিপির এমপি
প্রবাস রাজনীতি

একবেলা না খেয়ে হলেও প্রতিরক্ষা বাজেট বাড়াতে হবে: এনসিপির এমপি

প্রবাসীর বউ নিয়ে গেল ‘জিনের বাদশা’
বাংলাদেশ

প্রবাসীর বউ নিয়ে গেল ‘জিনের বাদশা’

Next Post
আব্দুল মান্নানের মৃত্যুতে তারেক রহমানের শোক

আব্দুল মান্নানের মৃত্যুতে তারেক রহমানের শোক

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ: প্রধানমন্ত্রী

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ: প্রধানমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী

শেষ মুহূর্তে স্থগিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, চুক্তির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা!

শেষ মুহূর্তে স্থগিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, চুক্তির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা!

‘রাজীবের বিচার হয়নি, প্রভার চৌদ্দগোষ্ঠী উদ্ধারে ব্যস্ত সবাই’

‘রাজীবের বিচার হয়নি, প্রভার চৌদ্দগোষ্ঠী উদ্ধারে ব্যস্ত সবাই’

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist