বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিকভাবে ভালো আছেন বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। তিনি বলেছেন, আলহামদুলিল্লাহ, উনি ভালো আছেন।
আজ মঙ্গলবার (১২ আগস্ট) গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে চিকিৎসাধীন জামায়াত আমির বাসায় ফেরার আগে গণমাধ্যমকে এসব কথা বলেন ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।
তিনি বলেন, আমরা এখন ওনাকে বাসায় নিয়ে যাবো। বাসায় রুটিনমাফিক দুই সপ্তাহ বিশ্রামে থাকবেন। আল্লাহর সাহায্যে তিন সপ্তাহ পরে জনসন্মুখে ইনশাআল্লাহ দেশের জন্য জাতির জন্য খেদমত করতে পারবেন।
তিনি আরও বলেন, অনেক দেশের প্রস্তাব থাকলেও আমিরে জামায়াত বাংলাদেশেই চিকিৎসা করার আগ্রহ প্রকাশ করেন। তার সফল অস্ত্রোপচারের পর তিনি দ্রুত সুস্থ হচ্ছেন। আমিরের রিকভারি খুব ভালোভাবে হচ্ছে।
ডা. তাহের আরও বলেন, সারা বাংলাদেশের হাজার হাজার মানুষ দেশ-বিদেশ থেকে টেলিফোন করে দোয়া করেছে। অনেক মা-বোন রোজা রেখেছে শুনেছি, কান্নাকাটি করেছে শুনেছি, নফল ইবাদত করেছে শুনেছি। সকলের প্রতি আমরা আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি।
দায়িত্বরত চিকিৎসক দলের প্রতিনিধি ডা. শহীদ আহমেদ চৌধুরী জানিয়েছেন, একমাসের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন জামায়াতে ইসলামীর আমির।
এর আগে, গত শনিবার (২ আগস্ট) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি করা হয়। তিনি এখন কেবিনে অবস্থান করছেন, এমনকি ডাক্তারের সঙ্গ নিয়ে তাকে হাঁটাহাঁটিও করতে দেখা গেছে। পরিপূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন।
এম এইচ/













Discussion about this post