হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পাওয়ার পর জেলগেট পেরোতেই আবারও পুলিশের হাতে আটক হয়েছেন মাগুরা জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কাজী সোনিয়া সুলতানা।
শুক্রবার (৮ মে) সকালে মাগুরা জেলা কারাগারের জেলগেট থেকে তাকে আটক করা হয়। তিনি মৃত জামিল হোসেনের মেয়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাগুরা সদর থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার হয়ে জেলা কারাগারে ছিলেন কাজী সোনিয়া সুলতানা। হাইকোর্ট থেকে তিনি জামিন পান। জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর শুক্রবার সকালে তাকে মুক্তি দেওয়া হয়। তবে, কারাগার থেকে বের হওয়ার পরপরই জেলগেটেই অবস্থান নেওয়া পুলিশ সদস্যরা তাকে পুনরায় আটক করে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, সোনিয়া সুলতানাকে একটি নাশকতার মামলায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জানা গেছে, গত ৫ মার্চ শহরের জামরুলতলা এলাকায় মাগুরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দলীয় পতাকা উত্তোলন কর্মসূচিতে অংশ নেন কাজী সোনিয়া সুলতানা। পরে মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতা বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন তিনি।
এস আই/














Discussion about this post