বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের মোবাইল ফোন নাম্বার হ্যাকড হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি সতর্কবার্তা দিয়েছেন তিনি।
ফেসবুক পোস্টে জ্বালানি উপদেষ্টা লিখেছেন, ‘আমার ফোন নাম্বারটি হ্যাকড হয়েছে। আমি কোনো অর্থসাহায্য চাচ্ছি না। এ ধরনের অনুরোধ উপেক্ষা করুন।’
উল্লেখ্য, ফাওজুল কবির খান ২০২৪ সালের ১৬ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন। বর্তমানে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
এম এইচ/














Discussion about this post