আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাজতখানায় কেক কাটার ঘটনায় ৩ জনকে শোকজ করেছে ট্রাইব্যুনাল প্রশাসন। সোমবার (৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়।
ট্রাইব্যুনাল সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে আসামিদের জন্য আইনের বাইরে গিয়ে অতিরিক্ত খাবার সরবরাহ এবং হাজতখানায় কেক কাটার ঘটনায় সংশ্লিষ্টদের দ্রুত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
গত ১৮ আগস্ট ট্রাইব্যুনালের গারদখানায় কেক কাটার ঘটনা ঘটে। একই সময়ে আসামিদের স্বজনরা অতিরিক্ত খাবার নিয়ে গারদখানায় প্রবেশ করেন। পরে কেক কেটে এক আসামির জন্মদিন উদযাপন করা হয়। এ সময় অন্য আসামিদের উচ্ছ্বাস করতে দেখা যায়।
ঘটনাটি নিয়ে ট্রাইব্যুনাল এলাকায় তোলপাড় শুরু হয় এবং বিষয়টি নিয়ে চলে আলোচনা-সমালোচনা।
এর আগে গত বুধবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ট্রাইব্যুনালের হাজতখানায় কেক কাটেন বলে অভিযোগ এসেছে।
আরও অভিযোগ এসেছে টিফিন ক্যারিয়ারে ভাত এনে তিনি সবাইকে নিয়ে খান। তবে তার আইনজীবী নাজনীন নাহার বলেন, কেক কাটার কথা মিথ্যা। ট্রাইব্যুনালের হাজতখানা জন্মদিন পালনের জায়গা নয়। কেক পাবে কোথায়, কার সঙ্গে কাটে—সে প্রশ্নও রাখেন তিনি।
এ ইউ/













Discussion about this post