ইরান পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘণ্টার মধ্যে ৭টি দাবি করেছেন, যার সবই ‘মিথ্যা’। এক বিবৃতিতে তিনি বলেন, এ ধরনের দাবির মাধ্যমে যুক্তরাষ্ট্রকে বিজয়ী হিসেবে দেখানো যাবে না এবং এতে কোনো আলোচনায় অগ্রগতি সম্ভব নয়।
তিনি আরো সতর্ক করে বলেন, ইরানের পথে বাধা অব্যাহত থাকলে হরমুজ প্রণণালী খোলা রাখা নাও হতে পারে। এ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নির্দিষ্ট রুটে এবং ইরানের অনুমতি সাপেক্ষে হবে বলেও উল্লেখ করেন তিনি।
গালিবাফ বলেন, হরমুজ প্রণালী খোলা থাকবে কি না, তা মাঠপর্যায়ের পরিস্থিতির ওপর নির্ভর করবে- সামাজিক যোগাযোগমাধ্যমের বক্তব্যে নয়।
তিনি আরো বলেন, মিডিয়া যুদ্ধ ও জনমত প্রভাবিত করার চেষ্টা আধুনিক সংঘাতের অংশ হলেও ইরানের জনগণ এসব কৌশলে প্রভাবিত হবে না।
নির্ভরযোগ্য তথ্য জানতে তিনি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্য অনুসরণ করার পরামর্শ দেন।
সূত্র : জং নিউজ
এম এইচ/














Discussion about this post