মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসের পেছনে আরেকটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
রবিবার (৫ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার চালতিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাওয়াগামী এক্সপ্রেসওয়ের লেনে হানিফ পরিবহনের একটি বাস দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে দ্রুতগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস এটিকে ধাক্কা দেয়। এতে কয়েকজন যাত্রী আহত হন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠান।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিক উদ্ধার তৎপরতা শুরু করি। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহত ব্যক্তির মরদেহ হাসাড়া হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করেছে বলে জানা গেছে।
এম এইচ/














Discussion about this post