শনিবার, ২০ জুন, ২০২৬
৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

দশ মিনিট আকাশে উড়ল পাইলটবিহীন বিমান, ক্যাপ্টেন ছিলেন বাথরুমে

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
শনিবার, ১৭ মে, ৬:৫০ অপরাহ্ণ
বিভাগ - ইউরোপ
0 0
A A
bdnews bangla

দশ মিনিট আকাশে উড়ল পাইলটবিহীন বিমান, ক্যাপ্টেন ছিলেন বাথরুমে

Share on FacebookShare on Twitter

প্রায় দশ মিনিট ধরে কোনো পাইলট ছাড়াই আকাশে উড়ে চলে জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে স্পেনের সেভিলের উদ্দেশ্যে যাত্রা করা এ৩২১ মডেলের একটি এয়ারবাস।

গত বৃহস্পতিবার (১৫ই মে) এক স্প্যানিশ তদন্ত সংস্থার প্রতিবেদনে উঠে আসে এ ঘটনার বিস্তারিত বিবরণ। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে লুফথানসারের একটি যাত্রীবাহী ফ্লাইটে এই ঘটনা ঘটে। যেখানে যাত্রী ছিল প্রায় ২০০ জনেরও বেশি।

বিমানটির ককপিটে পাইলটের সাথে ছিলেন ৩৮ বছর বয়সী মাত্র একজন ফার্স্ট অফিসার। ফ্লাইট চলাকালীন সময়ে একপর্যায়ে ক্যাপ্টেন বাথরুমে যান। সে সময় ফার্স্ট অফিসার হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। অর্থাৎ, তখন ককপিটে আসলে কেউ সক্রিয় ছিলেন না।

স্প্যানিশ তদন্ত সংস্থার প্রতিবেদনে বলা হয়, ফ্লাইটটি স্প্যানিশ সীমান্তে প্রবেশের আগে পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল। যাত্রা শেষের প্রায় আধ ঘণ্টা বাকি থাকতেই ক্যাপ্টেন বাথরুমে যান। পাইলটের ভাষ্য অনুযায়ী, সে সময় তিনি ফার্স্ট অফিসারকে সম্পূর্ণ সুস্থ দেখেছিলেন। কিন্তু ৮ মিনিট পর যখন ক্যাপ্টেন বাথরুম থেকে ফিরে আসেন, তখন ককপিটের দরজা খুলছিল না। পাঁচবার কোড দিয়ে চেষ্টা করেও দরজা খুলতে পারেননি তিনি। একজন ফ্লাইট অ্যাটেনডেন্টও এসময় ইন্টারকমে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু ককপিট থেকে কোনো সাড়া মেলেনি।

শেষমেশ ক্যাপ্টেন জরুরি কোড ব্যবহার করে দরজা খোলার চেষ্টা করেন। এর আগেই ফার্স্ট অফিসার কিছুটা সুস্থ হয়ে দরজা খুলে দেন। তখন সেই ফার্স্ট অফিসারের মুখ ছিল ফ্যাকাশে, শরীর ছিল ঘামে ভেজা, এবং তার আচরণে অস্বাভাবিকতা দেখা যায়।

সে সময় তাকে দ্রুত সাহায্য করতে এগিয়ে আসেন কেবিন ক্রু ও বিমানে থাকা এক যাত্রী চিকিৎসক। ক্যাপ্টেন তখন বিমানের দিক ঘুরিয়ে মাদ্রিদে জরুরি অবতরণ করেন। অবতরণের পর, অসুস্থ ফার্স্ট অফিসারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, তার আচমকা অসুস্থতার পেছনে কাজ করেছে একধরনের স্নায়বিক সমস্যা।

স্প্যানিশ তদন্ত সংস্থার তদন্তকারীরা জানান, এ ধরনের সমস্যা আগে থেকে অনুমান করা কঠিন, যদি না আগে উপসর্গ দেখা যায়। এই ঘটনা সামনে আসার পর স্পেনের বিমান চলাচল কর্তৃপক্ষ ইউরোপীয় ইউনিয়নের এভিয়েশন সেফটি এজেন্সিকে সুপারিশ করেছে যেন ভবিষ্যতে কোনো বিমানেই ফ্লাইট ডেকে (ককপিটে) একজন পাইলটকে একা রাখা না হয়।

এই ঘটনাটি শুধু প্রযুক্তিগত দিক থেকেই নয়, মানবিক ও নিরাপত্তাজনিত প্রশ্নও সামনে এনেছে মানব সমাজের কাছে। বিমানের মতো জটিল এক যানে, একজন মানুষ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কী পরিণতি হতে পারে, এই ঘটনা তার একটি উদাহরণ হয়ে রইল। এই ঘটনায় কেউ হতাহত না হলেও, সম্ভাবনা ছিল এক ভয়াবহ দুর্ঘটনা ঘটার যা এ ধরনের পরিস্থিতিকে অবহেলা না করে সতর্কতা অবলম্বন করার বার্তা দেয়।

এস এইচ/

ShareTweet
Previous Post

আত্মসমর্পণের পর স্ত্রীসহ কারাগারে মিল্টন সমাদ্দার

Next Post

মতিঝিলে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

Related Posts

রাশিয়ায় সবচেয়ে বড় হামলা ইউক্রেনের, রাজধানীতেই আঘাত হেনেছে ২০০ আকাশযান
ইউরোপ

রাশিয়ায় সবচেয়ে বড় হামলা ইউক্রেনের, রাজধানীতেই আঘাত হেনেছে ২০০ আকাশযান

bdnews bangla
ইউরোপ

লিবিয়া হয়ে অবৈধভাবে প্রবেশ করলে ফেরত পাঠাবে ইতালি

bdnews bangla
ইউরোপ

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল যুক্তরাজ্য

রাশিয়ার হামলায় একদিনে ইউক্রেনের ১৩ শতাধিক সেনা নিহত
ইউরোপ

রাশিয়ার হামলায় একদিনে ইউক্রেনের ১৩ শতাধিক সেনা নিহত

নেদারল্যান্ডসে মসজিদে হামলা, ভাঙচুরের পর করা হলো প্রস্রাব!
ইউরোপ

নেদারল্যান্ডসে মসজিদে হামলা, ভাঙচুরের পর করা হলো প্রস্রাব!

শিগগিরই নেতানিয়াহুকে উচিত শিক্ষা দেবে মুসলিম বিশ্ব: এরদোয়ান
ইউরোপ

শিগগিরই নেতানিয়াহুকে উচিত শিক্ষা দেবে মুসলিম বিশ্ব: এরদোয়ান

Next Post
bdnews bangla

মতিঝিলে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ: প্রধানমন্ত্রী

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ: প্রধানমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী

শেষ মুহূর্তে স্থগিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, চুক্তির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা!

শেষ মুহূর্তে স্থগিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, চুক্তির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা!

‘রাজীবের বিচার হয়নি, প্রভার চৌদ্দগোষ্ঠী উদ্ধারে ব্যস্ত সবাই’

‘রাজীবের বিচার হয়নি, প্রভার চৌদ্দগোষ্ঠী উদ্ধারে ব্যস্ত সবাই’

মোদি-মেলোনি ‘জনপ্রিয় জুটি’, ট্রাম্প বললেন ‘আমিই বস’

মোদি-মেলোনি ‘জনপ্রিয় জুটি’, ট্রাম্প বললেন ‘আমিই বস’

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist