প্রধানমন্ত্রী তারেক রহমানের দুই রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভীকে আগের দায়িত্বের পাশাপাশি একটি করে মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে।
মন্ত্রী পদমর্যাদার প্রধানমন্ত্রীর এই দুই উপদেষ্টার দায়িত্ব পুনর্ববণ্টন করে বুধবার (৪ মার্চ) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এই দুইজনের মধ্যে নজরুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার সঙ্গে কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, অপর উপদেষ্টা রুহুল কবির রিজভীকে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও দেওয়া হয়েছে।
এছাড়া, রুলস অব বিজনেসের ক্ষমতাবলে আট প্রতিমন্ত্রীর দফতর পুনর্বণ্টন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
এস আই/














Discussion about this post