দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (২০ ডিসেম্বর) রাতে কয়েকজন ভারতীয় নাগরিক তিনটি গাড়িতে করে বাংলাদেশ হাইকমিশনের ভবনের গেটের সামনে এসে চিৎকার-চেঁচামেচি করেন এবং ‘হিন্দুদের নিরাপত্তা দিতে হবে’ ও ‘হাইকমিশনারকে ধরো’-এর মতো স্লোগান দেন।
দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার মো. ফয়সাল মাহমুদ জানিয়েছেন, ঘটনার সময় কোনো শারীরিক হামলা বা ছোড়াছুড়ি হয়নি। হুমকির ভাষায় বলা হয়েছিল, ওখানে যদি হিন্দু মারা যায়, তাহলে আমরা তোমাদের সবাইকে মেরে ফেলবো। তবে এগুলো মূলত কথাবার্তা ও চিৎকারে সীমাবদ্ধ ছিল।
ঘটনার পর রাতেই হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ ডিফেন্স উইংয়ের সঙ্গে জরুরি বৈঠক করেন। ডিফেন্স উইংয়ের কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট ব্যক্তিরা চলে যাওয়ার পর আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।














Discussion about this post