সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

দুবাইয়ে সোনার পথে হাঁটবে মানুষ, তাও আবার ২৪ ক্যারেটের!

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার
সোমবার, ২৬ অক্টোবর, ১:৩১ অপরাহ্ণ
বিভাগ - নির্বাচিত খবর, মধ্যপ্রাচ্য
0 0
A A
bdnews bangla

দুবাইয়ে সোনার পথে হাঁটবে মানুষ, তাও আবার ২৪ ক্যারেটের!

Share on FacebookShare on Twitter

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে দর্শনার্থীরা শিগগিরই ২৪ ক্যারেট খাঁটি সোনা দিয়ে তৈরি একটি পথে হাঁটার অনুভূতি উপভোগ করতে পারবেন। দুবাই গোল্ড ডিস্ট্রিক্ট ২০২৬ সাল শেষ হওয়ার আগেই বিশ্বের প্রথম এবং দীর্ঘতম এই স্বর্ণনির্মিত হাঁটার পথ বা ‘গোল্ড ওয়াকওয়ে’ (Gold Walkway) সর্বসাধারণের জন্য উন্মুক্ত করতে চলেছে।

আগামী দুই মাসের মধ্যে এই আকর্ষণীয় স্থাপনাটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি পর্যটকদের জন্য একটি নতুন ল্যান্ডমার্ক হওয়ার পাশাপাশি সোনা ও জুয়েলারি ব্যবসার বিশ্বকেন্দ্র হিসেবে দুবাইয়ের অবস্থানকে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

দুবাই গোল্ড ডিস্ট্রিক্টের কমার্শিয়াল সিনিয়র ডিরেক্টর রাশিদ আল হারমুদি স্থানীয় সংবাদমাধ্যম ইমারাত আল ইয়ৌম-কে জানান, এই প্রকল্পের মাধ্যমে পর্যটক ও স্থানীয় বাসিন্দারা গোল্ড ডিস্ট্রিক্টের ভেতর একটি চমৎকার সোনালী পথে হাঁটার অনন্য অভিজ্ঞতা পাবেন। তিনি জোর দিয়ে বলেন, এটি বিশ্বের প্রথম ও দীর্ঘতম ২৪ ক্যারেট সোনা নির্মিত পদপথ হতে চলেছে।

এছাড়া, মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ সোনা ও অলঙ্কার প্রদর্শনী আয়োজনের লক্ষ্যে দুবাই গোল্ড ডিস্ট্রিক্টে নতুন এক্সিবিশন স্পেস তৈরির কাজও চলছে।আল হারমুদির দেয়া তথ্যমতে, ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত দুবাই গোল্ড ডিস্ট্রিক্টে পাইকারি স্বর্ণ ব্যবসার অফিসের সংখ্যা ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি সোনা, জুয়েলারি, মূল্যবান পাথর ও লাক্সারি ঘড়ি বিক্রির নতুন খুচরা দোকানের সংখ্যা বেড়েছে ১৫ শতাংশ।

নতুন নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠান এই এলাকাটিকে তাদের কেন্দ্র হিসেবে বেছে নেওয়ায় অবকাঠামোগত প্রসারের কাজ অব্যাহত রয়েছে। কার্যালয় ও দোকানের নতুন স্পেস যুক্ত হওয়ায় আগামী বছর ব্যবসাপ্রতিষ্ঠান স্থানান্তরের হার আরও ১০ থেকে ২০ শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে।

২৪ ক্যারেটের গোল্ড ওয়াকওয়ের ঘোষণার পাশাপাশি ১৬.৫১৪ কেজি ওজনের এক জোড়া সোনার কানের দুল উন্মোচন করা হয়েছে, যা বিশ্বের সবচেয়ে ভারী ও বড় সোনার দুল হিসেবে দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে।

জয় অলুক্কাস জুয়েলারি নির্মিত এই ২২ ক্যারেটের হস্তশিল্পের দুল জোড়া ঐতিহ্যবাহী ‘ঝুমকা’ নকশায় তৈরি। ‘ময়ূরা সহস্র’ (A Thousand Peacocks) নামের এই দুল জোড়ায় ভারতীয় সংস্কৃতিতে রূপ, সৌন্দর্য ও অভিজাতের প্রতীক ময়ূরকে তুলে ধরা হয়েছে। এটি পূর্বের গিনেস রেকর্ডধারীর চেয়ে প্রায় পাঁচগুণ ভারী এবং বেশ কয়েক মাসের দক্ষ কারিগরির ফসল।সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি ও পর্যটন মন্ত্রী আবদুল্লাহ বিন তৌক আল মারি দুবাই গোল্ড ডিস্ট্রিক্টের জোয়ালুক্কাস শোরুমে শনিবার (২৪ অক্টোবর) এই দুল জোড়া আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন। অনুষ্ঠানে উপস্থিতিতেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিনিধি ড. জয় অলুক্কাস ও জন পল অলুক্কাসের হাতে দুটি রেকর্ডের সনদপত্র তুলে দেন।

জয় অলুক্কাস গ্রুপের চেয়ারম্যান জয় অলুক্কাস জানান, এই কানের দুল দুটি বিক্রির জন্য রাখা হবে না; বরং শিল্পকর্ম হিসেবে সম্পূর্ণ অক্ষত রেখে স্থায়ীভাবে দুবাইয়ে প্রদর্শন করা হবে। ফলে স্থানীয় বাসিন্দা ও দুবাইয়ে আসা পর্যটকরা সব সময় এই অনন্য সৃষ্টি স্বচক্ষে দেখতে পারবেন।

এ ইউ/  

ShareTweet
Previous Post

ইরানে হামলার নির্দেশ নেতানিয়াহুর, প্রত্যাখান করলেন ইসরায়েলি সেনাপ্রধান

Next Post

সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি

Related Posts

bdnews bangla
এশিয়া

‘মক্কা প্রতিরক্ষা জোট’-এর সঙ্গে বৈঠকে বসছে ইরান

bdnews bangla
মধ্যপ্রাচ্য

ইরানে হামলার নির্দেশ নেতানিয়াহুর, প্রত্যাখান করলেন ইসরায়েলি সেনাপ্রধান

bdnews bangla
মধ্যপ্রাচ্য

রিয়াদ বিমানবন্দর চালুর দিনে ফের হামলা হুথিদের

ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প
আমেরিকা

ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প

ট্যাংকার থেকে তেল ছড়িয়ে পড়ায় সমুদ্রসৈকত বন্ধ ঘোষণা আরব আমিরাতের
মধ্যপ্রাচ্য

ট্যাংকার থেকে তেল ছড়িয়ে পড়ায় সমুদ্রসৈকত বন্ধ ঘোষণা আরব আমিরাতের

ওমানে ১৫ দিন ধরে নিখোঁজ বাংলাদেশি যুবক
নির্বাচিত খবর

ওমানে ১৫ দিন ধরে নিখোঁজ বাংলাদেশি যুবক

Next Post
bdnews bangla

সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

এক টুকরো সদকাও হতে পারে জাহান্নাম থেকে বাঁচার উসিলা

এক টুকরো সদকাও হতে পারে জাহান্নাম থেকে বাঁচার উসিলা

‘জুলাইয়ে ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন পলক’

‘জুলাইয়ে ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন পলক’

‘আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা’

‘আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা’

সৌদিতে বজ্রপাতে প্রাণ হারালেন বাংলাদেশি যুবক

সৌদিতে বজ্রপাতে প্রাণ হারালেন বাংলাদেশি যুবক

চার সন্তান প্রতিষ্ঠিত, ভাড়া বাসায় মায়ের পচনধরা মরদেহ

চার সন্তান প্রতিষ্ঠিত, ভাড়া বাসায় মায়ের পচনধরা মরদেহ

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist