রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

‘দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে’

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
শনিবার, ১৫ আগস্ট, ১০:৫৭ পূর্বাহ্ণ
বিভাগ - এশিয়া
0 0
A A
‘দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে’
Share on FacebookShare on Twitter

১৯৪৭ সালে ভারত ভাগের জন্য কংগ্রেসকে দায়ী করেছেন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর দাবি, সে সময় নরেন্দ্র মোদির মতো প্রধানমন্ত্রী থাকলে ভারত কখনোই বিভক্ত হতো না। একইসঙ্গে তিনি বলেন, সর্দার বল্লভভাই প্যাটেলের মতো নেতৃত্ব থাকলেও ভারতকে কেউ খণ্ডিত করতে পারত না।

শুক্রবার লখনউয়ে দেশভাগ স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব মন্তব্য করেন বিজেপির এই নেতা। দেশভাগ এবং এর পরবর্তী সাম্প্রদায়িক দাঙ্গার জন্য কংগ্রেসকে ‘প্রকৃত অর্থে দায়ী’ বলেও মন্তব্য করেন তিনি।

যোগী আদিত্যনাথের ভাষ্য, কংগ্রেস নেতাদের ‘কাপুরুষতার’ কারণে ভারতকে বড় মূল্য দিতে হয়েছে। তাঁর অভিযোগ, ক্ষমতার লোভে দলটি এমন সিদ্ধান্ত নিয়েছিল, যার পরিণতিতে দেশ বিভক্ত হয়।

১৯৪৭ সালের সীমানা নির্ধারণ প্রসঙ্গে যোগী দাবি করেন, তৎকালীন পাকিস্তান এমন কিছু অঞ্চলও পেয়েছিল, যেগুলো তারা প্রত্যাশা করেনি। তাঁর বক্তব্য অনুযায়ী, সিন্ধু ছিল হিন্দু ও সিন্ধি-অধ্যুষিত এলাকা এবং পাঞ্জাবও ছিল পাঞ্জাবি-প্রধান। তাঁর অভিযোগ, এসব অঞ্চল জোর করে পাকিস্তানের অংশ করা হয়েছিল।

বাংলা প্রসঙ্গে তিনি বলেন, এটি ছিল বাঙালি-অধ্যুষিত অঞ্চল। তাঁর দাবি, বাংলার সব হিন্দু গ্রামও জোরপূর্বক তৎকালীন পূর্ব পাকিস্তানের হাতে তুলে দেওয়া হয়েছিল। এ ঘটনাকে তিনি কংগ্রেসের ‘লজ্জাজনক’ সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন।

বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার অভিযোগ নিয়েও কংগ্রেসের সমালোচনা করেন যোগী। তাঁর দাবি, ভোটব্যাংক হারানোর আশঙ্কায় দলটি এসব বিষয়ে নীরব থেকেছে। বিশেষ করে দলিত হিন্দুদের ওপর হামলার ঘটনাকে কংগ্রেস গুরুত্ব দেয়নি বলেও অভিযোগ করেন তিনি।

ভারতের ইতিহাস নিয়ে বক্তব্য দিতে গিয়ে যোগী বলেন, দেশটির বিপুল সম্পদই বিদেশি আক্রমণকারীদের আকৃষ্ট করেছিল। তাঁর মতে, জাতি, অঞ্চল ও ভাষার ভিত্তিতে বিভাজন ভারতকে দুর্বল করেছে এবং এর ফলেই দেশ দীর্ঘ সময় পরাধীন ছিল।

তিনি আরও দাবি করেন, ১৬ ও ১৭ শতকে বিশ্ব অর্থনীতিতে ভারতের অংশ ছিল প্রায় ২৪ থেকে ২৫ শতাংশ। দেশভাগের সিদ্ধান্তের প্রভাব এখনও ভারতকে বহন করতে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, সন্ত্রাসবাদ, নকশালবাদ, মাওবাদসহ বিভিন্ন ধরনের চরমপন্থার পেছনেও দেশভাগের ভুলের দীর্ঘমেয়াদি প্রভাব রয়েছে।

ভারতের স্বাধীনতা আন্দোলনে কংগ্রেসের ভূমিকারও সমালোচনা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। দেশভাগকে তিনি ‘মানবতার অন্ধকারতম অধ্যায়’ হিসেবে উল্লেখ করেন। একইসঙ্গে ১৯৪৭ সালের আগে দেশভাগের পেছনে থাকা কথিত ষড়যন্ত্র নিয়ে দীর্ঘদিন ধরে নীরবতা পালনেরও সমালোচনা করেন তিনি।

এ সময় সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ নিয়েও কংগ্রেসের অবস্থানের সমালোচনা করেন যোগী আদিত্যনাথ। তাঁর দাবি, আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে নির্যাতনের শিকার হয়ে ভারতে আসা হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি ও খ্রিস্টানদের নাগরিকত্ব দেওয়ার সুযোগ তৈরি করতেই আইনে বিশেষ বিধান রাখা হয়েছে।

যোগীর ভাষ্য, সিএএতে কোনো মুসলিম, কংগ্রেস বা সমাজবাদী পার্টির সমর্থকের জমি কেড়ে নেওয়ার বিধান নেই। তা সত্ত্বেও আইনটিকে কেন্দ্র করে দেশজুড়ে উত্তেজনা তৈরির চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

 

এস আই/

ShareTweet
Previous Post

হরমুজ প্রণালি মার্কিন ভূখণ্ড হবে: ডোনাল্ড ট্রাম্প

Next Post

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি

Related Posts

শর্তসাপেক্ষে জামিন পেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
এশিয়া

শর্তসাপেক্ষে জামিন পেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে

bdnews bangla
এশিয়া

মোদি সরকারের পতন চাই, তবে বাংলাদেশ-নেপালের মতো নয়

আবারও দিল্লি পুলিশের হাতে আটক অভিজিৎ দিপকে
এশিয়া

আবারও দিল্লি পুলিশের হাতে আটক অভিজিৎ দিপকে

বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিল থাইল্যান্ড
এশিয়া

বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিল থাইল্যান্ড

ভারতের তরুণদের আন্দোলন রূপ নিচ্ছে সরকার পতনের এক দফায়!
এশিয়া

ভারতের তরুণদের আন্দোলন রূপ নিচ্ছে সরকার পতনের এক দফায়!

bdnews bangla
এশিয়া

বিক্ষোভে যোগ দেওয়ায় ইমরানকে দ্রুত দেশ ছাড়ার নির্দেশ

Next Post
bdnews bangla

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

শর্তসাপেক্ষে জামিন পেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে

শর্তসাপেক্ষে জামিন পেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে

প্রতিদিন ৫ হাজার সিঁড়ি বেয়ে উঠে নামাজ পড়ান সিবগাতুল্লাহ

প্রতিদিন ৫ হাজার সিঁড়ি বেয়ে উঠে নামাজ পড়ান সিবগাতুল্লাহ

ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট নিয়ে নতুন সিদ্ধান্ত

ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট নিয়ে নতুন সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে গণহত্যার ছক, ‘ভারতীয়দের হত্যা করতে আর তর সইছে না’

যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে গণহত্যার ছক, ‘ভারতীয়দের হত্যা করতে আর তর সইছে না’

মেক্সিকোর উপকূলে নৌকাডুবি: ১৬ জন উদ্ধার, নিখোঁজ ১১

মেক্সিকোর উপকূলে নৌকাডুবি: ১৬ জন উদ্ধার, নিখোঁজ ১১

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist