মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নাৎসি বাহিনীর দ্বারা গণহত্যার শিকার হলেও সেই অভিজ্ঞতা থেকে কিছুই শেখেনি ইসরায়েল। রোববার (২৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
রাজধানী কুয়ালালামপুরের দক্ষিণে পুত্রজায়া শহরে তার অফিসের একটি ডেস্ক থেকে অন্যান্য দিনের মতো তার শতবর্ষ উদযাপন করেছেন তিনি। এ সময় মালয়েশিয়ার অর্থনীতি, রাজনৈতিক পরিস্থিতি এবং বৈশ্বিক ঘটনাবলি, বিশেষ করে গাজার পরিস্থিতি সম্পর্কে আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তার চিন্তাভাবনা তুলে ধরেন মাহাথির মোহাম্মদ।
তিনি বলেন, ইসরায়েল এখন পর্যন্ত গাজায় প্রায় ৬৬ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। গর্ভবতী নারী, সদ্যোজাত শিশু, কিশোর-কিশোরী, অসুস্থ ও দরিদ্র—সবাইকে তারা হত্যা করেছে। এটা কি কখনও ভোলা সম্ভব?
মাহাথির আরও বলেন, এটা হয়তো শতাব্দীর পর শতাব্দী মনে রাখা হবে।
গাজায় চলমান যুদ্ধকে ‘গণহত্যা’ হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, এটি ১৯৯০-এর দশকে বসনিয়ায় মুসলিমদের ওপর চালানো হত্যাকাণ্ড এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির হাতে ইহুদিদের হত্যার সঙ্গে তুলনীয়।
মাহাথির বিস্ময় প্রকাশ করে বলেন, যে জাতি নিজেরাই একসময় গণহত্যার শিকার হয়েছিল, তারা কীভাবে আবার অন্য জাতির ওপর একই ধরনের নির্মমতা চালাতে পারে?














Discussion about this post