বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

ধ্বংসস্তূপেও গাজাবাসীর ঈমানের ওপর অবিচল থাকার ৭ ঘটনা

মেহেদী হাসান মেহেদী হাসান
রবিবার, ৯ নভেম্বর, ৯:৪৮ অপরাহ্ণ
বিভাগ - ধর্ম
0 0
A A
ধ্বংসস্তূপেও গাজাবাসীর ঈমানের ওপর অবিচল থাকার ৭ ঘটনা
Share on FacebookShare on Twitter

প্রতিদিনের মৃত্যু, ক্ষুধা আর বেদনার মধ্যেও গাজার মানুষ আল্লাহর ওপর আস্থা হারায়নি। ফিলিস্তিনি দাঈ ও আলেম ড. জামীল মুতাওয়া সম্প্রতি আল-জাজিরা মুবাশেরের জনপ্রিয় অনুষ্ঠান ‘আয়্যামুল্লাহ’-এর এক পর্বে গাজার মানুষের দৃঢ় বিশ্বাসের কয়েকটি বাস্তব ঘটনা তুলে ধরেছেন—যেগুলো শোনার পর ঈমান, মানবিকতা ও হৃদয় কেঁপে ওঠে।

ফজরের নামাজে তিন অঙ্গহীন এক মুমিন

ড. মুতাওয়া বলেন, আমি ফজরের নামাজে এক মসজিদে প্রবেশ করলাম। দেখলাম এক ব্যক্তির তিনটি অঙ্গই কাটা, তবু তিনি চেয়ার টেনে নিয়ে ইমামের পেছনে প্রথম সারিতে বসে আছেন। চাইলে ঘরে বসেই নামাজ পড়তে পারতেন, কেউ দোষ দিত না। কিন্তু তিনি আমাদের আগেই পৌঁছে গেছেন আল্লাহর ঘরে। এটাই তো গাজা।

অন্ধকারে ছয় বছরের এতিম শিশুর ইবাদত

তিনি আরেকটি দৃশ্যের বর্ণনা দেন— ফজরের আজানের এক ঘণ্টা আগে থেকেই মসজিদে বসেছিল এক এতিম শিশু। মসজিদের লাইট অনেক উঁচুতে থাকায় ছোট হাত দিয়ে আলো জ্বালাতে পারছিল না। নামাজের প্রস্তুতির জন্য তার বিধবা মা তাকে আগেই মসজিদে পাঠিয়ে দিয়েছিল ।

ভাবুন, কেমন সেই মা, যে অন্ধকার ও বিপদের মধ্যেও সন্তানকে আল্লাহর কাছে মসজিদে পাঠিয়ে দেন ।

ইসরায়েলি বোমায় দুই পা হারিয়েছিল এক বালক। দীর্ঘ সময় অজ্ঞান থাকার পর যখন জ্ঞান ফিরে আসে, তার মুখের প্রথম কথা ছিল ‘আলহামদুলিল্লাহ’। ড. মুতাওয়া থেমে বলেন, এই একটি শব্দই বোঝায়, গাজার মানুষ আল্লাহর সঙ্গে কেমন সম্পর্ক রাখে।

শেলবিদ্ধ মাথা নিয়ে নিয়মিত নামাজ

একজন কোরআন শিক্ষক সম্পর্কে তিনি বলেন, তার মাথায় বড় একটি শেলবিদ্ধ ধাতব টুকরো আছে। ডাক্তাররা বলেছিলেন, মাথা বেশি নাড়াচড়া করলে মৃত্যু হতে পারে। কিন্তু কিছুই হয়নি এমন ভাব ধরে মাথায় শেলবিদ্ধ ধাতব টুকরো নিয়ে তিনি মসজিদে যেতেন, নামাজ পড়তেন, শিক্ষার্থীদের কোরআন শেখাতেন। আজও সেই শেল তার মাথার ভেতরে রয়ে গেছে।

ড. মুতাওয়া বলেন, একটি বাড়ি বোমায় বিধ্বস্ত হয়। সবাই শহীদ হয়ে যায়। ৪৮ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে ছয় মাস বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়। সে এক হাত উঁচু করে তর্জনী তুলে রেখেছিল। তার আঙ্গুল যেন শাহাদাতের ইশারা করছিল।

এক মায়ের অবিচলতা

ইসরায়েলি হামলায় স্বামী ও নয় সন্তানকে হারিয়েছিলেন আলা আন-নাজ্জার নামের এক চিকিৎসক । তবু হাসপাতালের স্বেচ্ছাসেবক হিসেবে আহতদের সেবা দিয়ে যাচ্ছেন তিনি। তিনি সবসময় মুখে উচ্চারণ করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন… আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফলি খাইরান মিনহা। ড. মুতাওয়ার ভাষায়, তিনি সব হারিয়েছেন, কিন্তু ঈমান হারাননি।

৬ শহীদের বাবা

এক বৃদ্ধ বাবার ৬ ছেলে একসঙ্গে শহীদ হয়েছেন। তিনি তাদের লাশ গ্রহণের সময় বলেছিলেন, হে আল্লাহ, আমি তোমার ফয়সালায় সন্তুষ্ট, তুমিও আমার ওপর সন্তুষ্ট হও। ড. মুতাওয়া বলেন, তার চোখে একফোঁটাও অশ্রু ছিল না, ছিল শুধু ঈমানের দীপ্তি।

ড. মুতাওয়া সাক্ষাৎকারের শেষে বলেন, আজ গাজায় যা দেখছি, তা সালফে সালেহিনদের (সৎ পূর্বপুরুষদের) ঈমানের বাস্তব রূপ। এই ঘটনাগুলো আজকের গাজার বাস্তবতা। কোনো বইয়ে লেখা গল্প নয়। গাজার মানুষ আজ যে ধৈর্য ও বিশ্বাসের দৃষ্টান্ত স্থাপন করছে, ইতিহাস একদিন লিখবে ‘গাজা পৃথিবীর মানুষকে শিখিয়েছে ঈমানের অর্থ কী!

সূত্র : আল-জাজিরা মুবাশির

এম এইচ/ 

ShareTweet
Previous Post

সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তান নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

Next Post

জুলাই সনদ নিয়ে জাতির সঙ্গে প্রতারণা করেছে সরকার: মির্জা ফখরুল ইসলাম

Related Posts

মসজিদ ধ্বংস করতে এসে মার্কিন সেনার ইসলাম গ্রহণ
আমেরিকা

মসজিদ ধ্বংস করতে এসে মার্কিন সেনার ইসলাম গ্রহণ

এক বছরেই ৩ ঈদ আর ২ হজ, বিরল নজির দেখবে মুসলিম বিশ্ব
ধর্ম

এক বছরেই ৩ ঈদ আর ২ হজ, বিরল নজির দেখবে মুসলিম বিশ্ব

bdnews bangla
ধর্ম

মসজিদুল হারামের মুয়াজ্জিন শেখ ইব্রাহিম আল মাদানির ইন্তেকাল

২০২৭ সালের হজে অংশ নিতে পারবেন না যারা
ধর্ম

২০২৭ সালের হজে অংশ নিতে পারবেন না যারা

জুমার দিনে বেশি সওয়াবের জন্য করুন এই আমল
ধর্ম

জুমার দিনে বেশি সওয়াবের জন্য করুন এই আমল

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ নির্ধারণ
ধর্ম

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ নির্ধারণ

Next Post
bdnews bangla

জুলাই সনদ নিয়ে জাতির সঙ্গে প্রতারণা করেছে সরকার: মির্জা ফখরুল ইসলাম

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

জামায়াত আমির জীবনে কোনো দিন মিথ্যা বলেননি: গোলাম পরওয়ার

জামায়াত আমির জীবনে কোনো দিন মিথ্যা বলেননি: গোলাম পরওয়ার

বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সমঝোতা হয়েছে: সাদিক কায়েম

বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সমঝোতা হয়েছে: সাদিক কায়েম

তুরস্ক-কাতার-ইন্দোনেশিয়ার সঙ্গে পাকিস্তানের ‘বদর’ চুক্তি

তুরস্ক-কাতার-ইন্দোনেশিয়ার সঙ্গে পাকিস্তানের ‘বদর’ চুক্তি

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

মালয়েশিয়ার সরকারি কর্মীদের ইসরায়েলের তৈরি অ্যাপ ব্যবহারের নিষেধাজ্ঞা

মালয়েশিয়ার সরকারি কর্মীদের ইসরায়েলের তৈরি অ্যাপ ব্যবহারের নিষেধাজ্ঞা

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist