বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

নরসিংদীতে চেয়ারে বসা নিয়ে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১৪

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
শুক্রবার, ১৮ অক্টোবর, ৫:৩৯ অপরাহ্ণ
বিভাগ - প্রবাস রাজনীতি
0 0
A A
bdnewes bangla

নরসিংদীতে চেয়ারে বসা নিয়ে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১৪

Share on FacebookShare on Twitter

নরসিংদীতে জেলা ছাত্রদলের নাহিদ ও জাপ্পি দুগ্রুপে সংঘর্ষে হয়। এতে ১৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে নরসিংদীর চিনিশপুর এলাকায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের প্রথম দফায় পরে রাত ১০টার দিকে নরসিংদী সদর হাসপাতলে দ্বিতীয় দফা সংঘর্ষ বাধে।

শুক্রবার (১৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানার উপপরিদর্শক ইউসুফ।

স্থানীয়রা জানান, নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক জাহিদ হাসান এক গ্রুপের নেতৃত্ব দেন এবং অপরপক্ষের নেতৃত্বে দেন নরসিংদী জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ। আহতরা হলেন- ব্রাহ্মন্দী এলাকার জাকিরের ছেলে জাহিদ হোসেন জাপ্পি (২৮), একই এলাকারের শহিদুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২৭), পৌর শহরের বাশাইল এলাকার মানিক মিয়ার ছেলে মিনহাজুর রহমান, চিনিশপুরের ছানা উল্লাহর ছেলে তৌফিক (২৭), দাসপাড়ার ডালিম মিয়ার ছেলে রিপন (২২), সদরের আলোকবালি এলাকার ফুরকান মিয়ার ছেলে দুলাল (২৫), সংগীতার নাসিরুদ্দিনের ছেলে জীবন (২০), নজরুল ইসলামের ছেলে জাহিদ বিন রাফি (২২), আবুল কাশেমের ছেলে অয়ন, বাবুল মিয়ার ছেলে শিমুল ( ২৮), দাসপাড়ার দানিশ মিয়ার ছেলে শিপন (২৫), সাহে প্রতাপের খোরশেদের ছেলে সানভির আলম নিবিড় (২৫)। আহতরা সবাই জাপ্পি গ্রুপের সদস্য এবং স্থানীয় বিভিন্ন কলেজের শিক্ষার্থী। অপরদিকে নাহিদ গ্রুপের বেশকিছু সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেলেও তাদের নাম-পরিচয় জানা যায়নি।

আহতরা অভিযোগ করে বলেন, বিকেলে বিএনপির দলীয় কার্যালয়ে চেয়ারে বসা নিয়ে প্রথমে সংঘর্ষ হয়। নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক জাহিদ হাসান গ্রুপের নেতাকর্মীদের ওপর হামলা করে নরসিংদী জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ গ্রুপের কর্মীরা। এ সময় দুগ্রুপের মধ্যে শুরুতে ধস্তাধস্তি ও পরে সংঘর্ষ শুরু হয়। এতে জাহিদ গ্রুপের অন্তত ১৪ জন আহত হন। পরে আহতরা নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নিতে গেলে হাসপাতালে ঢুকে দ্বিতীয় দফায় আহতদের ওপর নাহিদ গ্রুপের কর্মীরা আক্রমণ চালান। এ সময় আহতদের মধ্য থেকে আরও ৩ জনকে কুপিয়ে এবং হাসপাতালের জরুরি বিভাগের একটি কক্ষে ভাঙচুর করে চলে যায় নাহিদ গ্রুপের লোকজন। ঘটনার খবর পেয়ে সদর হাসপাতালে যান মডেল থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, দলীয় কার্যালয়ে চেয়ারে বসা নিয়ে তর্কের সূত্রপাত। এরপর ঘটনাটি মারামারিতে রূপ নেয়। সেখানে একদফা মারামারির পর দলীয় সিনিয়র নেতারা ঘটনার সমাধান করে দুগ্রুপকে মিলিয়ে দেয়। এরপর আহতরা নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নিতে প্রবেশ করলে নাহিদ গ্রুপ জাহিদ গ্রুপের ওপর হামলা করে।

আহত জাহিদ হাসান বলেন, আমরা আন্দোলন করেছি জুলাইয়ে। আমরা সাধারণ ছাত্র। আমাদের ওপর নাহিদের নেতৃত্বে হামলা করা হয়েছে। প্রথম দফা হামলায় আহত হয়ে হাসপাতালে আসার পর দ্বিতীয় দফায় হাসপাতালে এসে হামলা করেছে ওরা।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তৌহিদুল আলম বলেন, ‘১০ জন জরুরি বিভাগ থেকে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে হাসপাতালের ভেতরেও ৩ জনকে কোপানো হয়েছে। আরও ৪-৫ জন আহত থাকলেও হাসপাতালে হামলার পর তারা পালিয়ে যায় আতঙ্কে। হামলার সময় হাসপাতালেও ভাঙচুর করা হয়।’

এ দিকে নাহিদ গ্রুপের প্রধান সিদ্দিকুর রহমান নাহিদ বলেন, জাহিদের লোকজন আমার লোকজনের ওপর হামলা চালিয়ে মিথ্যা গুজব ছড়িয়ে আমাকে রাজনৈতিকভাবে ঘায়েল করতে চাচ্ছে। আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। ওদের হামলায় উল্টো আমিসহ বেশ কিছু লোক আহত হয়েছি।

এ বিষয়ে নরসিংদী মডেল থানার উপপরিদর্শক ইউসুফ বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে আহতদের খোঁজখবর নেওয়া হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

এস এইচ/

ShareTweet
Previous Post

সাকিব ভক্তদের চার দফা, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

Next Post

সিএমএইচে চিকিৎসা নিয়েছেন ড. ইউনূস

Related Posts

নাহিদের উদ্দেশে ইশরাকের কড়া বার্তা
প্রবাস রাজনীতি

নাহিদের উদ্দেশে ইশরাকের কড়া বার্তা

‘জমি দখল-চাঁদা তুলতে যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছি’
প্রবাস রাজনীতি

‘জমি দখল-চাঁদা তুলতে যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছি’

bdnews bangla
প্রধান খবর ২

‘স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ব্যর্থতার বলি হতে হবে ইশরাক হোসেনদের’

bdnews bangla
প্রধান খবর

প্রতিমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

গাড়ি থেকে নিজেই সরকারি লোগো খুলে ফেললেন ইশরাক
প্রধান খবর ২

গাড়ি থেকে নিজেই সরকারি লোগো খুলে ফেললেন ইশরাক

bdnews bangla
প্রধান খবর ২

দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন

Next Post
bdnews bangla

সিএমএইচে চিকিৎসা নিয়েছেন ড. ইউনূস

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

মৃত্যুর গুজবের মধ্যেই মেয়ের সঙ্গে প্রকাশ্যে কিম জং উন

মৃত্যুর গুজবের মধ্যেই মেয়ের সঙ্গে প্রকাশ্যে কিম জং উন

অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার

অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার

মসজিদে নববীতে ৩০ দিনে ২ কোটি ১৬ লাখের বেশি মুসল্লি

মসজিদে নববীতে ৩০ দিনে ২ কোটি ১৬ লাখের বেশি মুসল্লি

‘মানুষ পাগল হলে কি জাশি-এনসিপি করে, নাকি জাশি-এনসিপি করে পাগল হয়’

‘মানুষ পাগল হলে কি জাশি-এনসিপি করে, নাকি জাশি-এনসিপি করে পাগল হয়’

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist