বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

নাসায় উদ্ভিদ জন্মানোর গবেষণায় নেত্রকোনার তারিক

প্রিন্স লিখন প্রিন্স লিখন
রবিবার, ২০ অক্টোবর, ৫:০৬ অপরাহ্ণ
বিভাগ - বাংলাদেশ
0 0
A A
bd news bangla

নাসায় উদ্ভিদ জন্মানোর গবেষণায় নেত্রকোনার তারিক

Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (নাসা) মহাকাশে উদ্ভিদ জন্মানোর গবেষণায় কাজ করছে সংস্থাটির চার সদস্যের একটি দল। এই দলে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের নেত্রকোনা জেলার ছেলে মোহাম্মদ তারিকুজ্জামান (তারিক)।

জানা গেছে, নাসার চার সদস্যের “লা টেক বায়োমাস” দল মহাকাশে উদ্ভিদ জন্মানোর অনন্য উপায় নিয়ে গবেষণা করছে। আর এ দলটিতেই রয়েছেন লুইসিয়ানা টেক ইউনিভার্সিটির কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্সের পিএইচডির ছাত্র মোহাম্মদ তারিকুজ্জামান।জানা গেছে, নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের পেড়ি গ্রামে জন্ম গবেষক মোহাম্মদ তারিকুজ্জামানের। তার বাবা প্রয়াত মমতাজ উদ্দিন। মা মালেকা খাতুন। পাঁচ বোন ও তিন ভাই তাদের। ভাইদের মধ্যে তারিকুজ্জামান সবার ছোট। তিনি বেড়ে উঠেছেন নিজ উপজেলা কেন্দুয়া এবং ময়মনসিংহ শহরে।

মোহাম্মদ তারিকুজ্জামানের সঙ্গে তার হোয়াটসঅ্যাপ নম্বরে কথা হলে তিনি মহাকাশে উদ্ভিদ জন্মানোর গবেষণায় নাসার গবেষণা দলে জায়গা করে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, “বর্তমানে মহাকাশ গবেষণা সংস্থা নাসার “লা টেক বায়োমাস” দল মহাকাশে উদ্ভিদ জন্মানোর অনন্য উপায় নিয়ে গবেষণা করছে। আমরা মানুষের মূত্র ব্যবহার করে মাটি ছাড়া মহাকাশে কৃষি চাষের সম্ভাবনা দেখছি। আমাদের দলটি আরও নতুন নতুন প্রকল্প নিয়ে নতুন কিছু আবিষ্কারের কথা ভাবছে।”

তারিক বলেন, “এরকম গবেষণাসহ আগামী জীবনে আমি সকলের কাছে দোয়া চাই। এ সম্মান যেমন আমাদের পরিবারের, তেমনি দেশের। একজন বিজ্ঞানী হিসেবে গবেষণায় বিশ্বে বাংলাদেশের সুনাম-সম্মান বৃদ্ধিতে ভূমিকা রাখবো, এমনটাই প্রত্যাশা করি।”পারিবারিক সূত্রে জানা গেছে, মোহাম্মদ তারিকুজ্জামান তার শিক্ষাজীবনে নিজ ইউনিয়নের সান্দিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম, ২০০৭ সালে সান্দিকোনা উচ্চমাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি, ২০০৯ সালে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি এবং ২০১৪ সালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর অব সায়েন্স ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে উত্তীর্ণ হন। শিক্ষাজীবনের প্রতিটি ধাপেই তিনি কৃতিত্বের সঙ্গে মেধার ছাপ রেখেছেন।

শিক্ষাজীবন শেষ করে মোহাম্মদ তারিকুজ্জামান সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে ২০১৫ থেকে ২০২০ পর্যন্ত ঢাকায় এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডে চাকরি করেন। পরে একপর্যায়ে স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।জানা গেছে, ছোটবেলা থেকেই ইলেকট্রনিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি মোহাম্মদ তারিকুজ্জামানের প্রবল আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকে বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা টেক বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স অব সায়েন্স ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (২০২১-২০২৩), পিএইচডি ইন মাইক্রো অ্যান্ড ন্যানোস্ক্যাল সিস্টেম ইঞ্জিনিয়ারিংয়ে (২০২১-২০২৫) অধ্যয়নরত আছেন।তারিকুজ্জামানের গবেষণার বিষয়ে তার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. জহিরুল ইসলাম বলেন, “ছাত্রজীবন থেকেই তারিকুজ্জামান খুবই মেধাবী এবং জেদি প্রকৃতির ছেলে ছিল। কোনো সময়ই পড়াশোনার ব্যাপারে সে আপস করতো না। সর্বক্ষেত্রেই সে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। আমি তার সাফল্য কামনা করি।”

তারিকুজ্জামানের বড় ভাই জিলু মিয়া বলেন, “আমার ছোট ভাইয়ের এমন সাফল্যে আমরা অনেক বেশি আনন্দিত এবং গর্বিত। তার এ সম্মান যেমন আমাদের পরিবারের, তেমনি দেশেরও। একজন বিজ্ঞানী হিসেবে ছোট ভাই গবেষণায় বাংলাদেশের হয়ে সুনাম ও সম্মান বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আমরা প্রত্যাশা করি।”

এস এম/

ShareTweet
Previous Post

বিদেশে পড়ুয়া সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

Next Post

শেখ হাসিনা ইস্যুতে যা জানালেন ভারতের হাইকমিশনার

Related Posts

সাহস থাকলে দেশে আসেন: শেখ হাসিনাকে দুলু
প্রবাস রাজনীতি

সাহস থাকলে দেশে আসেন: শেখ হাসিনাকে দুলু

bdnews bangla
বাংলাদেশ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

এবার ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ
প্রবাস রাজনীতি

এবার ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

ডিসেম্বরের হাইপ আর ন্যারেটিভ সেপ্টেম্বরেই শেষ: আসিফ মাহমুদ
প্রবাস রাজনীতি

ডিসেম্বরের হাইপ আর ন্যারেটিভ সেপ্টেম্বরেই শেষ: আসিফ মাহমুদ

ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রবাস রাজনীতি

ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধীদল হবো না: সারজিস
প্রবাস রাজনীতি

আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধীদল হবো না: সারজিস

Next Post
bdnews bangla

শেখ হাসিনা ইস্যুতে যা জানালেন ভারতের হাইকমিশনার

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

১৮৫ দেশ ভ্রমণের ঐতিহাসিক রেকর্ড গড়লেন নাজমুন নাহার

১৮৫ দেশ ভ্রমণের ঐতিহাসিক রেকর্ড গড়লেন নাজমুন নাহার

সাহস থাকলে দেশে আসেন: শেখ হাসিনাকে দুলু

সাহস থাকলে দেশে আসেন: শেখ হাসিনাকে দুলু

ডেঙ্গুতে বছরের সর্বোচ্চ মৃত্যু

ডেঙ্গুতে বছরের সর্বোচ্চ মৃত্যু

৫ মাসে রেকর্ড পরিমাণ বিদেশি ঋণ পরিশোধ করল সরকার

৫ মাসে রেকর্ড পরিমাণ বিদেশি ঋণ পরিশোধ করল সরকার

আলাদা থাকছেন মিথিলা, বিচ্ছেদের ইঙ্গিত দিলেন সৃজিত!

আলাদা থাকছেন মিথিলা, বিচ্ছেদের ইঙ্গিত দিলেন সৃজিত!

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist