জাতীয় নির্বাচনের আগে ‘গণভোট অযৌক্তিক, অবিবেচনাপ্রসূত’ মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেবে না বিএনপি।
জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ জারি করার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই, এটা রাষ্ট্রপতির এখতিয়ার বলেও দাবি করে দলটি।
বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব বক্তব্য তুলে ধরেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জুলাই জাতীয় সনদের কয়েকটি দফা বিএনপি’র অগোচরে সংশোধন করা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। যার অন্যতম, শেখ মুজিবুর রহমানের ছবি বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসে টাঙানো সংক্রান্ত বিধান বিলুপ্ত করার ব্যাপারে ঐকমত্য হলেও সনদে তা অন্তর্ভুক্ত করা হয়নি।
জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের দেওয়া সুপারিশকে ‘একপেশে’ উল্লেখ করে, “তা জাতির ওপর চাপিয়ে দেওয়া হয়েছে” বলেও মন্তব্য করেন মি. আলমগীর।
সংবিধান সংস্কার পরিষদ ২৭০ দিনের মধ্যে সংস্কার করতে ব্যর্থ হলে সংবিধান সংস্কার বিল স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার বিধানকে, ‘সম্পূর্ণ অযৌক্তিক, উদ্দেশ্যপ্রণোদিত ও হাস্যকর’ বলেও মনে করে বিএনপি।
এস এইচ/














Discussion about this post