সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

‘নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা’, এমপিসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ১২:৫৩ অপরাহ্ণ
বিভাগ - আইন-বিচার, জাতীয়, প্রধান খবর ২
0 0
A A
bdnews bangla

‘নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা’, এমপিসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

Share on FacebookShare on Twitter

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের ন্যাম ভবনে ১৯ বছর বয়সী তরুণী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় তার স্বামী সংসদ সদস্য জিএম নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী এবং এক স্বজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা হয়েছে। নিহত তরুণীর বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় এই মামলা দায়ের করেন। তার অভিযোগ, স্বামী ও তার প্রথম স্ত্রীর শারীরিক ও মানসিক নির্যাতন এবং আসামিদের প্ররোচনার কারণে মরিয়ম আত্মহত্যা করেছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে দায়ের করা এই মামলায় ৭৫ বছর বয়সী সংসদ সদস্য জিএম নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ইসলাম (৬৫) এবং মরিয়মের মামা মো. ওবায়দুর রহমানকে (৩৮) আসামি করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, চলতি বছরের জুন মাসে ইসলামী শরিয়াহ মোতাবেক জিএম নজরুল ইসলামের সঙ্গে মরিয়মের বিয়ে হয়। নজরুল ইসলাম সংসদ সদস্য হওয়ায় তিনি প্রথম স্ত্রী মাকছুদা ও দ্বিতীয় স্ত্রী মরিয়মকে নিয়ে জাতীয় সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে বসবাস করতেন। বিয়ের পর থেকেই নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী বিভিন্ন বিষয় নিয়ে মরিয়মকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলে মেয়েটি মোবাইল ফোনে পরিবারের সদস্যদের জানিয়েছিলেন।

এজাহারে মরিয়মের বাবা উল্লেখ করেন, গত ২০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে নজরুল ইসলাম ফোন করে তাকে দ্রুত ওই বাসায় যেতে বলেন। তিনি স্বজনদের নিয়ে ন্যাম ভবনের ফ্ল্যাটে গিয়ে দেখতে পান ভেতর থেকে একটি কক্ষের দরজা বন্ধ এবং উপস্থিত লোকজন তাকে জানান মরিয়ম ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন। পরে পুলিশের উপস্থিতিতে গণপূর্তের এক কর্মীর সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকে ফ্যানের সঙ্গে মরিয়মের ঝুলন্ত মরদেহ দেখতে পাওয়া যায়।

ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মরিয়মের বিছানা থেকে তার হাতে লেখা একটি চিরকুট উদ্ধার করে পুলিশ। তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম বলেন, ‘মরিয়ম যে কক্ষে থাকতেন, সেখান থেকে তার লেখা কিছু চিরকুট উদ্ধার করা হয়েছে।’

এজাহারে চিরকুটের বরাত দিয়ে বলা হয়, সেখানে মরিয়ম লিখেছেন, ‘শুধু মায়ায় পড়েছি বলে বারবার তোমার কাছে নত হই…।’ চিরকুটে তিনি আরও লেখেন, ‘আমি অতি বিশ্বাস করে যুদ্ধে নেমেছিলাম, তার সাথে জিততে পারিনি, হেরে গেলাম ময়দানে।’

চিরকুটের আরেক অংশে তরুণীটি লিখেছেন, ‘যুদ্ধের শেষ প্রান্তে যেয়ে দেখি তুমি তো ছিলে বিপক্ষের সেনাপতি। আমি হেরেছি, তুমি জিতেছ; কারণ আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বলেই তো ঠকিয়ে জিততে পেরেছ।’

মরিয়মের বাবা এজাহারে আরও অভিযোগ করেন, তার শ্যালক ওবায়দুর রহমানের প্রত্যক্ষ প্ররোচনায় নজরুল ইসলামের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়েছিল। পরে স্বামী ও তার প্রথম স্ত্রীর শারীরিক ও মানসিক নির্যাতন এবং আসামিদের প্ররোচনার কারণে মরিয়ম আত্মহত্যা করে।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম জানান, মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে সংসদ সদস্য নজরুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর আইনি প্রক্রিয়া চলছে। সংসদ সদস্য হওয়ায় কিছু প্রক্রিয়া অনুসরণ করতে গিয়ে সময় লাগছে।

এর আগে পুলিশ মরিয়মের মরদেহ উদ্ধারের পরই এমপি নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নিয়েছিল।

এ ইউ/  

ShareTweet
Previous Post

প্রায় সব ব্র্যান্ডের তরল দুধের দাম লিটারে বেড়েছে ১০ টাকা

Next Post

সাকিবের বাড়ির সামনে আয়াসের বিতর্কিত আচরণের ভিডিও ভাইরাল

Related Posts

যে আইনে বাতিল হতে পারে গাজী নজরুলের সংসদ সদস্য পদ
জাতীয়

যে আইনে বাতিল হতে পারে গাজী নজরুলের সংসদ সদস্য পদ

গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের চিঠিগুলোতে কী লেখা ছিল?
জাতীয়

গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের চিঠিগুলোতে কী লেখা ছিল?

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী
জাতীয়

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী

পেছাচ্ছে ইউপি নির্বাচন, জানা গেল নতুন সম্ভাব্য সময়
জাতীয়

পেছাচ্ছে ইউপি নির্বাচন, জানা গেল নতুন সম্ভাব্য সময়

bdnews bangla
জাতীয়

প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন সোমবার, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন

bdnews bangla
দেশজুড়ে

অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, লোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ

Next Post
bdnews bangla

সাকিবের বাড়ির সামনে আয়াসের বিতর্কিত আচরণের ভিডিও ভাইরাল

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

bdnews bangla

সাকিবের বাড়ির সামনে আয়াসের বিতর্কিত আচরণের ভিডিও ভাইরাল

bdnews bangla

‘নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা’, এমপিসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

bdnews bangla

প্রায় সব ব্র্যান্ডের তরল দুধের দাম লিটারে বেড়েছে ১০ টাকা

bdnews bangla

কুমিল্লায় যুবকের হামলায় মা ও আট মাসের ভাতিজি খুন

bdnews bangla

ব্যাংকের লকার থেকে স্বর্ণালংকার উত্তোলন, জানেন না গ্রাহক

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist