রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

পদ্মা সেতুর কর্মীদের বেতনের ৭০ ভাগ লুটে নিচ্ছে টেলিটেল

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
রবিবার, ৬ অক্টোবর, ১:০৯ অপরাহ্ণ
বিভাগ - নির্বাচিত খবর
0 0
A A
bd news bangla
Share on FacebookShare on Twitter

পদ্মা সেতু পরিচালনা ও টোল আদায়ে কর্মী নিয়োগ দিয়ে তাদের বেতনের ৭৮ শতাংশই টেলিটেল কমিউনিকেশনস লিমিটেড কেটে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পদ্মা সেতুতে টোল কালেক্টরসহ বিভিন্ন পদে ১৩০ জন কর্মী নিয়োগ দিয়েছে টেলিটেল কমিউনিকেশনস লিমিটেড।বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ একজন টোল কালেক্টরকে প্রতি মাসে বেতন দেয় ৬৪ হাজার টাকা। কিন্তু টোল কালেক্টররা চাকরির শুরুতে টেলিটেল থেকে বেতন পান মাত্র ১৪ হাজার টাকা।

হিসাব করে দেখা যায়, জনপ্রতি টোল কালেক্টরের বেতন থেকে ৫০ হাজার বা ৭৮ শতাংশ টাকা কেটে নিচ্ছে টেলিটেল। ১৩০ জন কর্মীর বেতন থেকে প্রতি মাসে ২২ লাখ টাকা এবং বছরে দুই কোটি ৬৪ লাখ লাখ লুটে নিচ্ছে তারা।

অভিযোগ রয়েছে, বেতন শিটে সেতু কর্তৃপক্ষের নির্ধারিত বেতন উল্লেখ আছে থাকলেও বেতনের কলাম গোপন রেখে স্বাক্ষর নেওয়া হয় কর্মীদের। এছাড়া কম বেতনে কর্মী নিয়োগ করতে গিয়ে নির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতার বিষয়টিও অনুসরণ করেনি টেলিটেল। আবার অল্পশিক্ষিত অনেকে কাজ করছেন বড় পদে। এতে টোলের টাকা আদায়ে নানামুখী সমস্যা হচ্ছে।

এবিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, এ বিষয়ে আমার কাছে কোনো অভিযোগ আসেনি। তবে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে তদন্ত করে বিষয়টি দেখা হবে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদৌস বলেন, কর্মীদের বেতন কম দেওয়ার বিষয়ে কিছু অভিযোগ এসেছে। এ জন্য টেলিটেলকে বেতন স্টেটমেন্ট পাঠাতে বলেছি। এর আগেও তাদের কাছে বেতন স্টেটমেন্ট চাওয়া হয়েছিল। এরপর তারা কিছু তথ্য দিয়েছিল, কিন্তু সেটা অসম্পূর্ণ ছিল।

বেতন বাড়লেই চাকরি যায়

পদ্মা সেতু উদ্বোধনের আগে ২০২২ সালের ১১ জুন প্রায় ৫০ জন টোল কালেক্টর যোগদান করলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র আটজন। দুই বছরে টোল ম্যানেজার পরিবর্তন হয়েছে অন্তত সাতজন। অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফও পরিবর্তন হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে পদ্মা বহুমুখী সেতুর টোল কালেক্টর ফজলুল হক বলেন, সব টোল কালেক্টর মিলে বেতন বৃদ্ধির জন্য একটি আবেদন করেছি। এখনো এর কোনো অগ্রগতি জানি না। তবে এটি নিয়ে আলোচনা হচ্ছে।

তিনি বলেন, সরকারিভাবে আমাদের বেতন অনেক বেশি। কিন্তু সে অনুযায়ী আমরা বেতন পাই না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে এত কম বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বেতনের টাকা লুটপাটের বিষয়ে একাধিক অভিযোগ জমা হয় সেতু কর্তৃপক্ষের কাছে। এরপর সেতু কর্তৃপক্ষের চাপে কর্মীদের বেতন ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হলেও টাকা বাড়ানো হয়নি। ফলে সেতু কর্তৃপক্ষ টেলিটেল কমিউনিকেশনস লিমিটেডকে তাদের নিয়োজিত কর্মীদের বেতন স্টেটমেন্ট দাখিলের জন্য কয়েকবার নির্দেশ দেয়। কিন্তু টেলিটেল কমিউনিকেশনস কর্মীদের বেতন স্টেটমেন্ট প্রদানে অপারগতা প্রকাশ করে।

পদ্মা সেতু রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের কাজ পরিচালনার দায়িত্ব পেয়েছে কোরিয়া এক্সপ্রেস করপোরেশন (কেইসি) এবং চীনের মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড (এমবিইসি)। পাঁচ বছরের জন্য তাদের ৬৯৩ কোটি টাকায় নিয়োগ দেওয়া হয়েছে। তারা সেতু বিভাগের হয়ে টোল আদায়, সেতুর দুই প্রান্তে ওজন মাপার যন্ত্র বসানো, সেতুতে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও আনুষঙ্গিক মেরামতের দায়িত্বে রয়েছে। এ জন্য সাবকন্ট্রাক্টে কাজ করছে টেলিটেল কমিউনিকেশনস লিমিটেড।

অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে প্রভাব খাটিয়ে কাজ বাগিয়ে নেয় টেলিটেল। কারণ টেন্ডারের মাধ্যমে তারা এই কাজ পায়নি।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদৌস বলেন, টেলিটেল টেন্ডারের মাধ্যমে কাজ পায়নি। কোরিয়া এক্সপ্রেস করপোরেশনের (কেইসি) প্রস্তাবে সাবকন্ট্রাক্টর হিসেবে উল্লেখ ছিল। সে অনুযায়ী তারা কাজ করছে। এখন সব কিছু দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে কথা বলতে টেলিটেল কমিউনিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরিদউদ্দিন খানের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। এরপর টেলিটেল অফিসে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তিনি অফিসে আসেননি।

কর্মীদের বেতন কম দেওয়ার বিষয়ে জানতে চাইলে টেলিটেল কমিউনিকেশনস লিমিটেডের মুখপাত্র ও এইচআর বিভাগের প্রধান রায়হানুল হক বলেন, পদ্মা সেতুতে বর্তমানে আমাদের ১৩০ জন কর্মী কাজ করছেন। তারা তাদের নির্ধারিত বেতন পাচ্ছেন কি না এ জন্য আবেদন করুন। তবে এ বিষয়ে তথ্য দেওয়া নিষেধ। আর কর্মীদের কত টাকা বেতন দেওয়া হচ্ছে, এটা কনফিডেনশিয়াল বিষয়।

গত ১৪ আগস্ট মাওয়া ও জাজিরা টোল প্লাজায় কর্মরত ৪৪ জন টোল কালেক্টর বেতন বৃদ্ধির জন্য টেলিটেল কমিউনিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বরাবর আবেদন করেছেন। আবেদনে বলা হয়েছে—গত ১১ আগস্ট কিছুসংখ্যক টোল কালেক্টরের বেতন দুই হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে, যা ঊর্ধ্বমুখী দ্রব্যমূল্যের বিবেচনায় সামঞ্জস্যপূর্ণ নয়। বর্তমান পরিস্থিতিতে জীবনযাত্রার ব্যয় বহন করা আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছে। সুতরাং আমাদের বেতন বৃদ্ধি করে ৩০ হাজার টাকা করার জোর দাবি জানাচ্ছি।

সুত্রঃ কালের কন্ঠ 

এম এইচ/ 

ShareTweet
Previous Post

৩ দেশের কূটনীতিকদের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

Next Post

শেয়ারবাজারে এক সপ্তাহে হাওয়া ১৩ হাজার কোটি টাকা!

Related Posts

bdnews bangla
নির্বাচিত খবর

সৌদি আরবে ই-পাসপোর্ট নিয়ে প্রবাসীদের জরুরি বার্তা দিল দূতাবাস

সরকার বাধা দিলে লংমার্চের ছয় দফা এক দফাতে পরিণত হবে: নাহিদ ইসলাম
নির্বাচিত খবর

সরকার বাধা দিলে লংমার্চের ছয় দফা এক দফাতে পরিণত হবে: নাহিদ ইসলাম

সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
জাতীয়

সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

দুবাইয়ে ৭৩ বাংলাদেশির সম্পদ অনুসন্ধানে উদ্যোগ নিয়েছে দুদক
জাতীয়

দুবাইয়ে ৭৩ বাংলাদেশির সম্পদ অনুসন্ধানে উদ্যোগ নিয়েছে দুদক

ভারতের ভিসা নিয়ে হাইকমিশনের জরুরি বার্তা
জাতীয়

ভারতের ভিসা নিয়ে হাইকমিশনের জরুরি বার্তা

চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার ‘বড় হুজুর’ আটক
নির্বাচিত খবর

চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার ‘বড় হুজুর’ আটক

Next Post
bdnewes bangla

শেয়ারবাজারে এক সপ্তাহে হাওয়া ১৩ হাজার কোটি টাকা!

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

ভারতে ১৫০ বছরের পুরোনো মসজিদ গুঁড়িয়ে দিলো প্রশাসন

ভারতে ১৫০ বছরের পুরোনো মসজিদ গুঁড়িয়ে দিলো প্রশাসন

হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

বিরোধীদলের লংমার্চ জ্বালানির অপচয়, জনগণের ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক

বিরোধীদলের লংমার্চ জ্বালানির অপচয়, জনগণের ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক

‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে’

‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে’

পাকিস্তানে নতুন ক্ষমতাধর পদে আসিম মুনির

পাকিস্তানে নতুন ক্ষমতাধর পদে আসিম মুনির

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist