মাদারীপুরের শিবচরে এক তরুণীর (২০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার মাদবরের চর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার পরিত্যক্ত ঝোপঝাড়ের মধ্য থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাখরেরকান্দি এলাকার দারুসুন্নাহ ইসলামিয়া মাদরাসা সংলগ্ন পরিত্যক্ত জায়গায় এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে এসে দুপুরে মরদেহ উদ্ধার করে। তবে মরদেহের পরিচয় শনাক্ত হয়নি।
শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এই মুহূর্তে তেমন কিছুই বলা যাচ্ছে না। আমরা তদন্ত করছি।
এ ইউ/












Discussion about this post