শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

পশ্চিমবঙ্গে ‘বাবরি মসজিদ’ বানানো সেই হুমায়ুন জিতলেন দুই আসনে

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
মঙ্গলবার, ৫ মে, ১২:৩০ অপরাহ্ণ
বিভাগ - এশিয়া
0 0
A A
পশ্চিমবঙ্গে ‘বাবরি মসজিদ’ বানানো সেই হুমায়ুন জিতলেন দুই আসনে
Share on FacebookShare on Twitter

কংগ্রেস, তৃণমূল ও বিজেপি ঘুরে রাজনীতির নানা অধ্যায় পেরিয়ে এবার নিজেই দল গড়ে নির্বাচনে বাজিমাত করলেন মুর্শিদাবাদের হুমায়ুন কবীর। বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে আলোচনায় আসা এই নেতা তৃণমূল ও বিজেপি- রাজ্যের দুই প্রধান শক্তিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নিজের দল আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) গঠন করেন নির্বাচনের মাত্র দুই মাস আগে।

দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন মমতা ব্যানার্জীর ভবানীপুর কেন্দ্র থেকে শুরু করে শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম কেন্দ্রেও। যদিও এসব কেন্দ্রে এজেইউপি প্রার্থীরা উল্লেখযোগ্য ফল করতে পারেননি, কিন্তু দলের চেয়ারম্যান হুমায়ুন নিজে মুর্শিদাবাদের দুটি কেন্দ্র- নওদা ও রেজিনগরে জয় পান।

নওদায় তৃণমূল প্রার্থী ও বিদায়ী বিধায়ক সাহিনা মুমতাজকে ২৭,৯৪৩ ভোটে ও রেজিনগরে আতাউর রহমানকে ৫৮,৮৭৬ ভোটে পরাজিত করেন তিনি। ফল ঘোষণার পরই হুমায়ুনের সমর্থকরা আবির নিয়ে রাস্তায় নেমে উদযাপন করেন। রাজ্যজুড়ে গেরুয়া ঝড়ের মধ্যেও তার এই জয়কে ব্যতিক্রমী সাফল্য হিসেবে দেখা হচ্ছে। সমর্থকদের মুখে শোনা যায় স্লোগান-‘মুর্শিদাবাদের নবাব হুমায়ুন কবীর জিন্দাবাদ’।

চমক আর বিতর্কে ভরা হুমায়ুন

হুমায়ুন মানেই চমক, আবার বিতর্কও। গত কয়েক মাসে তিনি রাজ্য রাজনীতির অন্যতম আলোচিত মুখ। ২০১১ সালে কংগ্রেসের বিধায়ক, ২০১৬ সালে নির্দল, ২০২১ সালে তৃণমূল ও ২০২৬ সালে নিজের দল এজেইউপির একমাত্র জয়ী প্রার্থী- এভাবেই তার রাজনৈতিক পথচলা।

২০২৫ সালের ডিসেম্বরে ভরতপুরের তৎকালীন বিধায়ক হুমায়ুনকে দলীয় অবস্থানের বিরোধিতা করে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেওয়ায় তৃণমূল থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কারের পরও তিনি বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেখান থেকেই ঘোষণা দেন, তৃণমূলকে ‘শিক্ষা দিতে’ তার দল নির্বাচনে লড়বে। এমনকি তিনি দাবি করেন, রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রীও তিনিই নির্ধারণ করবেন।

নিজেকে ‘একগুঁয়ে’ বলে উল্লেখ করে তিনি বলেন, আমি যেমন, আমি তেমন। নইলে সাইকেল দোকানি থেকে ট্রাক ব্যবসায়ী কিংবা অধীর চৌধুরীর অনুগামী থেকে মন্ত্রী হওয়া হতো না।

দল গড়েই ২৯৪টি আসনে লড়াইয়ের ঘোষণা দিলেও শেষ পর্যন্ত প্রায় দেড়শ আসনে প্রার্থী দেয় এজেইউপি। তাদের মধ্যে কয়েকজন ভোটের আগেই তৃণমূলে যোগ দেন, আবার কেউ কেউ রাজনীতি ছাড়ার কথাও জানান।

অবিশ্বাস্যভাবে, ভোটের আগে হুমায়ুন নিজেও বলতে পারেননি ঠিক কতজন প্রার্থী তার ‘হুইস্‌ল’ প্রতীক নিয়ে লড়ছেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ১৪৩টি আসনে লড়াই করে এজেইউপি, যার মধ্যে জয়ী একমাত্র প্রার্থী হুমায়ুন নিজেই।

বেলডাঙায় মসজিদ নির্মাণ শুরু করলেও তিনি ভোটে লড়েন নওদা ও রেজিনগর থেকে। নওদায় ভোটের আগে গোষ্ঠীদ্বন্দ্ব রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা করেন তিনি। একই সঙ্গে সংখ্যালঘু ভোটারদের লক্ষ্য করেছেন বলেও স্বীকার করেন।

ধর্মীয় রাজনীতির অভিযোগের বিরুদ্ধে তিনি বলেন, কেউ যদি হিন্দু হিন্দু করে, আমি তো মুসলমান মুসলমান করবই।

‘একলা চলো’ কৌশলে ভোটে নামেন হুমায়ুন। প্রথম দফার ভোটে নওদায় তাকে আক্রমণাত্মক ভূমিকায় দেখা যায়। ভোটের আগের রাতে বোমাবাজির ঘটনাও ঘটে। ভোটের দিন এক বুথে তাকে দেখে তৃণমূল কর্মীরা ‘চোর চোর’ স্লোগান দেন, যার জবাবে তিনি পাল্টা তেড়ে যান। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে বেগ পেতে হয়।

তৃণমূল প্রার্থী সাহিনা মুমতাজ অভিযোগ করেন, ভোটের দিনও হুমায়ুন ‘সিটি’ বাজাচ্ছিলেন। জবাবে হুমায়ুন বলেন, সিটি আমার প্রতীক, বাজাতেই পারি। এই অধিকার নির্বাচন কমিশনই দিয়েছে। এখন নওদার পাশাপাশি রেজিনগরেও তার ‘সিটি’র আওয়াজ শোনা গেছে।

দুটি আসনে জয়ের পর এখন প্রশ্ন- হুমায়ুন কোন আসন রাখবেন, আর কোনটি ছাড়বেন ও কাকে দেবেন। রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করা এই নেতার পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর সবার।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

এম এইচ/ 

ShareTweet
Previous Post

শাপলা চত্বরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিশনের দাবি জামায়াত আমিরের

Next Post

মেসির কারণে হেরেছেন তৃণমূলের অরূপ বিশ্বাস!

Related Posts

bdnews bangla
এশিয়া

২০০ বছর পর প্রথম কন্যাশিশুর জন্ম, রাজকীয় অভ্যর্থনায় বাড়িতে আনল পরিবার

মালয়েশিয়ায় দুই লাখ বাংলাদেশি নিয়োগের বিষয়ে মিলল নতুন তথ্য
এশিয়া

মালয়েশিয়ায় দুই লাখ বাংলাদেশি নিয়োগের বিষয়ে মিলল নতুন তথ্য

ভারতসহ ৩ দেশের কাছে বন্যার ‘ক্ষতিপূরণ’ দাবি নেপালের
এশিয়া

ভারতসহ ৩ দেশের কাছে বন্যার ‘ক্ষতিপূরণ’ দাবি নেপালের

বেলুচিস্তানে হামলা-পাল্টা হামলা, ৫ নিরাপত্তা সদস্যসহ নিহত ২৭
এশিয়া

বেলুচিস্তানে হামলা-পাল্টা হামলা, ৫ নিরাপত্তা সদস্যসহ নিহত ২৭

মেয়ের পড়ার খরচ জোগাতে খালি পায়ে দৌড়ে ম্যারাথনে প্রথম হলেন মা
এশিয়া

মেয়ের পড়ার খরচ জোগাতে খালি পায়ে দৌড়ে ম্যারাথনে প্রথম হলেন মা

bdnews bangla
এশিয়া

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা: প্রাণহানি হাজার ছাড়াল, নিখোঁজ ৪৫০০

Next Post
মেসির কারণে হেরেছেন তৃণমূলের অরূপ বিশ্বাস!

মেসির কারণে হেরেছেন তৃণমূলের অরূপ বিশ্বাস!

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

বৈরী আবহাওয়ার কারণে সৌদি আরবে রেড অ্যালার্ট জারি

বৈরী আবহাওয়ার কারণে সৌদি আরবে রেড অ্যালার্ট জারি

আসিফ মাহমুদের দায়িত্বকালে নিয়োগ-বদলির নথি চেয়েছে দুদক

আসিফ মাহমুদের দায়িত্বকালে নিয়োগ-বদলির নথি চেয়েছে দুদক

মির্জা আব্বাসের কান্নাভেজা বক্তব্যে থমকে গেলো গোটা সংসদ

মির্জা আব্বাসের কান্নাভেজা বক্তব্যে থমকে গেলো গোটা সংসদ

জন্মনিবন্ধন থেকে এনআইডি—সব পরিচয়পত্রের ‘এক-আইডি’

জন্মনিবন্ধন থেকে এনআইডি—সব পরিচয়পত্রের ‘এক-আইডি’

তরুণ উদ্যোক্তাদের বড় সুখবর দিলো বাংলাদেশ ব্যাংক!

তরুণ উদ্যোক্তাদের বড় সুখবর দিলো বাংলাদেশ ব্যাংক!

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist