শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

পোশাক রপ্তানিতে চীনকে পেছনে ফেলে শীর্ষে বাংলাদেশ

Kazi Mohammad Ismail Kazi Mohammad Ismail
মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ১:৪৩ অপরাহ্ণ
বিভাগ - নির্বাচিত খবর, বাংলাদেশ
0 0
A A
পোশাক রপ্তানিতে চীনকে পেছনে ফেলে শীর্ষে বাংলাদেশ
Share on FacebookShare on Twitter

দাম ও পরিমাণ, উভয় ক্ষেত্রেই এখন ইইউতে শীর্ষ নিট পোশাক রপ্তানিকারক বাংলাদেশ। চীনকে পেছনে ফেলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে নিট পোশাক রপ্তানিতে শীর্ষ স্থান দখল করে বাংলাদেশ। তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন সোমবার (১৮ ডিসেম্বর) বিজিএমইএ এ তথ্য জানিয়েছে।

বিজিএমইএর তথ্য অনুযায়ী, চলতি বছরের ৯ মাসে (জানুয়ারি থেকে সেপ্টেম্বর) বাংলাদেশের রপ্তানিকারকেরা ৯ বিলিয়ন মার্কিন ডলারের নিট পোশাক রপ্তানি করেছে। আর চীন রপ্তানি করেছে ৮ দশমিক ৯৬ বিলিয়ন মার্কিন ডলার। বছরের ৯ মাস বিবেচনায় এই প্রথমবারের মতো ইইউতে বাংলাদেশের নিট পোশাক রপ্তানি চীনকে ছাড়িয়ে গেল।

একই সঙ্গে পরিমাণের দিক থেকেও শীর্ষে রয়েছে বাংলাদেশ। গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর ৯ মাসে ইইউ বাংলাদেশ থেকে ৫৭ কোটি ১০ লাখ কেজি নিট পোশাক আমদানি করেছে। একই সময়ে চীন থেকে তাদের আমদানির পরিমাণ ছিল ৪৪ কোটি ২০ লাখ কেজি।

তবে দেখা গেছে, নিট রপ্তানিতে বাংলাদেশ চীনকে টপকে ইইউতে শীর্ষ স্থান দখল করলেও সামগ্রিক পোশাক রপ্তানিতে চীন এখনো শীর্ষ স্থান দখলে রেখেছে।

চলতি বছরের প্রথম ৯ মাসে ইইউতে চীনের সামগ্রিক তৈরি পোশাক রপ্তানির পরিমাণ ছিল পোশাকের মূল্যের দিক থেকে ১৮ দশমিক ৫৫ বিলিয়ন ডলারের বেশি; অন্যদিকে বাংলাদেশের মোট তৈরি পোশাক রপ্তানি ছিল ১৪ দশমিক ৮২ বিলিয়ন ডলার। বাংলাদেশের তুলনায় চীন প্রায় ৪ বিলিয়ন ডলারের পোশাক বেশি রপ্তানি করেছে।

বাংলাদেশের শীর্ষ স্থান অর্জনে বিজিএমইএর সদস্যদের কাছে লেখা চিঠিতে সংস্থাটির সভাপতি ফারুক হাসান বলেন, ‘আমরা ঘটনাবহুল ২০২৩ সালের প্রায় শেষের দিকে চলে এসেছি। স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়ার পরও তৈরি পোশাকশিল্প সক্ষমতা প্রদর্শন করে আসছে।’

ফারুক হাসান বলেন, ‘ইইউতে নিট পোশাক রপ্তানিতে বাংলাদেশ ভালো করার অন্যতম কারণ হচ্ছে উচ্চমূল্যের পোশাক তৈরিতে বিনিয়োগকারীদের সাম্প্রতিক বিনিয়োগ।’

বাংলাদেশ তৈরি পোশাকের পরিমাণের দিক থেকেও চীনকে পেছনে ফেলেছে। চলতি বছরের প্রথম ৯ মাসে বাংলাদেশ থেকে ৫৭১ মিলিয়ন কেজি নিট রপ্তানি হয়েছে। অন্যদিকে চীন থেকে এই সময়ে রপ্তানি হয়েছে ৪৪২ মিলিয়ন কেজি।

জানা গেছে, গত বছরেও বাংলাদেশ নিট পোশাকের পরিমাণের দিক থেকে চীনকে ছাড়িয়ে যায়। ২০২২ সালে ইইউতে পরিমাণের দিক থেকে মোট পোশাকের রপ্তানি ছিল ১ দশমিক ৩৩ বিলিয়ন কেজি।

অন্যদিকে চীন রপ্তানি করেছে ১ দশমিক ৩১ বিলিয়ন কেজি পোশাক। পরিমাণের দিক দিয়ে বেশি পোশাক রপ্তানি করার পরও মূল্যের দিক থেকে বাংলাদেশ চীনের চেয়ে ৭ দশমিক ৩ বিলিয়ন ডলার কম রপ্তানি আয় করতে পেরেছে।

তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ কয়েকটি গন্তব্যের অন্যতম হচ্ছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো। এই বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়লে সামগ্রিকভাবে তা রপ্তানির প্রবৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব ফেলে।

বিজিএমইএ সভাপতি তাঁর চিঠিতে আশাবাদ ব্যক্ত করেন যে বাংলাদেশ আগামী বছরগুলোয় আরও কিছু তৈরি পোশাকপণ্যে নতুন মাইলফলক স্থাপন করবে।

ShareTweet
Previous Post

বাংলাদেশি দুবাই প্রবাসীদের যা বললেন শাহরুখ খান

Next Post

অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারের পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্রের টেক্সাস

Related Posts

অবশেষে মুখ খুললেন এমপি গাজী নজরুল
প্রবাস রাজনীতি

অবশেষে মুখ খুললেন এমপি গাজী নজরুল

পাকিস্তানের মসজিদে বোমা হামলা, নিহত অন্তত ১৫
এশিয়া

পাকিস্তানের মসজিদে বোমা হামলা, নিহত অন্তত ১৫

৮ দফা দাবি বাস্তবায়নে দেশের কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার
নির্বাচিত খবর

৮ দফা দাবি বাস্তবায়নে দেশের কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার

জিন্নাহ হিন্দু ছিলেন, বাবা মাছ বিক্রি করতেন: ফজলুর রহমান
প্রবাস রাজনীতি

জিন্নাহ হিন্দু ছিলেন, বাবা মাছ বিক্রি করতেন: ফজলুর রহমান

সরকারি চাকরিতে তদবির করলেই ব্যবস্থা
জাতীয়

সরকারি চাকরিতে তদবির করলেই ব্যবস্থা

ডেঙ্গুতে জামায়াত নেতার মৃত্যু
বাংলাদেশ

ডেঙ্গুতে জামায়াত নেতার মৃত্যু

Next Post
অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারের পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্রের টেক্সাস

অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারের পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্রের টেক্সাস

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনা কালকেই আসুক, আমরা রিসিভ করব: বিমানমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুক, আমরা রিসিভ করব: বিমানমন্ত্রী

তারেক রহমানের নয়াদিল্লি সফর ঘিরে ঢাকা-দিল্লি কূটনৈতিক আলোচনা শুরু

তারেক রহমানের নয়াদিল্লি সফর ঘিরে ঢাকা-দিল্লি কূটনৈতিক আলোচনা শুরু

অবশেষে মুখ খুললেন এমপি গাজী নজরুল

অবশেষে মুখ খুললেন এমপি গাজী নজরুল

৪৫ সেকেন্ডের পর এবার পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

৪৫ সেকেন্ডের পর এবার পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

পাকিস্তানের মসজিদে বোমা হামলা, নিহত অন্তত ১৫

পাকিস্তানের মসজিদে বোমা হামলা, নিহত অন্তত ১৫

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist