শনিবার, ৬ জুন, ২০২৬
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

প্রতারণা মামলায় ট্রান্সকম গ্রুপের ৫ কর্মকর্তা গ্রেপ্তার

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ১২:২৩ অপরাহ্ণ
বিভাগ - বাংলাদেশ
0 0
A A
প্রতারণা মামলায় ট্রান্সকম গ্রুপের ৫ কর্মকর্তা গ্রেপ্তার
Share on FacebookShare on Twitter

দেশের বৃহত্তম শিল্পপ্রতিষ্ঠান ট্রান্সকম গ্রুপের দুই পরিচালকসহ পাঁচ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরের পর রাজধানীর গুলশান এলাকা থেকে একটি প্রতারণা মামলায় তাদের গ্রেপ্তার করার খবর নিশ্চিত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গ্রুপটির পরিচালক শাযরেহ হকের করা প্রতারণা মামলার পরিপ্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ট্রান্সকম গ্রুপের আইন উপদেষ্টা ফখরুজ্জামান ভূঁইয়া, করপোরেট ফাইন্যান্সের পরিচালক মো. কামরুল হাসান, করপোরেট ফাইন্যান্সের পরিচালক আব্দুল্লাহ আল মামুন, ব্যবস্থাপক আবু ইউসুফ মো. সিদ্দিক ও অ্যাসিস্ট্যান্ট কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ মোসাদ্দেক।

পিবিআইয়ের বিশেষ পুলিশ সুপার জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত লতিফুর রহমানের বড় মেয়ে সিমিন রহমানের বিরুদ্ধে ১০০ কোটি টাকা আত্মসাৎ, সম্পত্তি দখল ও অবৈধভাবে কোম্পানির শেয়ার হস্তান্তর করার অভিযোগ এনে ছোট মেয়ে শাযরেহ হক গুলশান থানায় এই মামলা করেছেন। সেই মামলার পরিপ্রেক্ষিতেই গ্রুপটির শীর্ষ ৫ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শাহানুর রহমান গণমাধ্যমকে বলেন, শাযরেহ হক বাদী হয়ে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) গুলশান থানায় তিনটি মামলা করেছেন। এসব মামলায় কোম্পানির শেয়ার ও অর্থসম্পদ নিয়ে প্রতারণামূলক বিশ্বাস ভঙ্গ এবং জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। পিবিআই এজাহারভুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

এর মধ্যে একটি মামলার [গুলশান থানা মামলা নং–২১ (২) ২৪] তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক আলাউদ্দিন। তিনি গণমাধ্যমকে বলেন, তিনি যে মামলাটির তদন্ত করছেন, সেটিতে কামরুল হাসানকে গ্রেপ্তার করেছেন। তাকে শুক্রবার আদালতে হাজির করা হবে। বাকিদের অন্য দুটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

গুলশান থানা–পুলিশ জানায়, তিনটি মামলায় গ্রেপ্তার হওয়া পাঁচজনসহ মোট আটজনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে বাদী শাযরেহ হকের বড় বোন ও ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমান; তার মা ও ট্রান্সকম গ্রুপের বর্তমান চেয়ারম্যান শাহনাজ রহমান এবং সিমিন রহমানের ছেলে ও ট্রান্সকমের হেড অব ট্রান্সফরমেশন যারেফ আয়াত হোসেনের নামও রয়েছে।

দেশের অন্যতম বড় ব্যবসাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত ট্রান্সকম গ্রুপ। গ্রুপটির অধীনে পরিচালিত কোম্পানিগুলোর মধ্যে এসকেএফ ফার্মাসিউটিক্যালস, ট্রান্সকম বেভারেজেস, ট্রান্সকম ডিস্ট্রিবিউশন, ট্রান্সকম কনজিউমার প্রোডাক্টস, ট্রান্সকম ফুডস, ট্রান্সকম ইলেকট্রনিকস, ট্রান্সক্রাফট, মিডিয়াস্টার অন্যতম।

 

এ জেড কে/

ShareTweet
Previous Post

‘মিউনিখে নির্বাচন নিয়ে কেউ কোন কথা বলেনি’

Next Post

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৪৪ অনিয়মিত বাংলাদেশি

Related Posts

আইসিইউ ফেরত দুই বছরের শিশুসহ মাকে গ্রেপ্তার করলো পুলিশ
বাংলাদেশ

আইসিইউ ফেরত দুই বছরের শিশুসহ মাকে গ্রেপ্তার করলো পুলিশ

গরুর মাংসের সঙ্গে রোস্ট না পেয়ে বিয়েবাড়িতে সংঘর্ষ, আহত ৩
বাংলাদেশ

গরুর মাংসের সঙ্গে রোস্ট না পেয়ে বিয়েবাড়িতে সংঘর্ষ, আহত ৩

৪১ দিন জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে ৯ শিশু পেল সাইকেল
বাংলাদেশ

৪১ দিন জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে ৯ শিশু পেল সাইকেল

মাদরাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষককে গণধোলাই
বাংলাদেশ

মাদরাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষককে গণধোলাই

আওয়ামী লীগের প্রেমে পড়েছে সরকার: নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রবাস রাজনীতি

আওয়ামী লীগের প্রেমে পড়েছে সরকার: নাসীরুদ্দীন পাটওয়ারী

হাদি হত্যা মামলায় জাবের কেন বাদী? প্রশ্ন বোনের
প্রবাস রাজনীতি

হাদি হত্যা মামলায় জাবের কেন বাদী? প্রশ্ন বোনের

Next Post
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৪৪ অনিয়মিত বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৪৪ অনিয়মিত বাংলাদেশি

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

৫ বছরের মেয়েকে হত্যা করে প্রেমিকের সঙ্গে পালালেন মা

৫ বছরের মেয়েকে হত্যা করে প্রেমিকের সঙ্গে পালালেন মা

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

মধ্যরাতে ফোনে কথা বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী

মধ্যরাতে ফোনে কথা বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী

জাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক শামছুল আলম

জাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক শামছুল আলম

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist