শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণ নীতিতে দিশেহারা প্রবাসীরা

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
রবিবার, ১১ ফেব্রুয়ারি, ৯:২৫ অপরাহ্ণ
বিভাগ - প্রবাসী মন্ত্রণালয়
0 0
A A
প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণ নীতিতে দিশেহারা প্রবাসীরা
Share on FacebookShare on Twitter

বিদেশ থেকে টাকা পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখেন প্রবাসী কর্মীরা। দেশের চলমান অর্থনৈতিক সংকটেও প্রবাস থেকে রেমিট্যান্স পাঠিয়ে সুখবর বয়ে আনেন তারা। দেশের রিজার্ভ-শূন্যতা পূরণ হয় প্রবাসীদের টাকাতেই।

অথচ সেই প্রবাসীরাই অভিযোগ করেন, তারা দেশে ছুটিতে এসে বিপাকে বা বিপদে পড়লে পাশে পান না কাউকে। প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ ব্যাংক চালু করলেও ব্যাংকটিতে ঋণ সহায়তার জন্য গিয়ে হতাশ হয়ে বাড়িতে ফিরতে হয় প্রবাসীদের।

তাদের দাবি, প্রবাসী কল্যাণ ব্যাংক ঋণের নামে প্রবাসীদের সঙ্গে তামাশা করছে। ব্যাংক থেকে ঋণ নিতে গেলে তারা শর্ত বেঁধে দেয়। সেগুলো পূরণ করতে না পারায় ঋণ জোটে না বেশিরভাগ প্রবাসীর ভাগ্যে।

জানা গেছে, প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে প্রবাসীদের ঋণ নিতে হলে তিনটি ডকুমেন্ট ব্যাংকের কর্মকর্তাদের দেখাতে হয়– বাংলাদেশি পাসপোর্ট, বাংলাদেশের এনআইডি এবং যে দেশে থাকেন সে দেশে কাজের বৈধ আকামা বা ভিসা। ব্যাংকের কর্মকর্তারা এসব ডকুমেন্ট যাচাই-বাছাই করেন। এরপর ঋণ পাওয়ার উপযুক্ত বিবেচিত হলে আরও কিছু শর্তপূরণ করতে হয়–  তিন লাখ টাকা ঋণ নিতে হলে দুজন সরকারি চাকরিজীবীর সাক্ষী ও গ্যারান্টি চেক; দুই লাখ টাকা ঋণ নিতে হলে দুজন ব্যবসায়ীর সাক্ষী ও গ্যারান্টি চেক; এক লাখ টাকা ঋণ নিতে হলে একজন ব্যবসায়ীর সাক্ষী ও গ্যারান্টি চেক দিতে হয়।

ডকুমেন্টের কিছুটা পূরণ করতে পারলেও সরকারি চাকরিজীবী বা ব্যবসায়ীর সাক্ষী ও গ্যারান্টি চেকের শর্ত পূরণ করতে পারেন না বেশিরভাগ প্রবাসী। আবার কেউ কেউ এনআইডি নিয়েও জটিলতায় পড়েন। সে কারণে প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণ সহায়তাও প্রবাসীদের ভাগ্যে জোটে না।

এমনই একজন ভুক্তভোগী কাতার প্রবাসী সজীব দাস। দেশে ছুটিতে এসে পারিবারিক সমস্যার কারণে ঋণ সহায়তার জন্য ব্যাংকের চট্টগ্রামের সন্দ্বীপ শাখায় যান। প্রবাসী কল্যাণ ব্যাংকের চাওয়া সব ডকুমেন্ট দিতে না পারায় তাকে ঋণ দেওয়া সম্ভব নয় বলে জানান ব্যাংকের কর্মকর্তারা।

সজীব বলেন, আমার বাংলাদেশের পাসপোর্ট আর কাতারের ভিসা আছে। কিন্তু বাংলাদেশের এনআইডি নাই। দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে বাংলাদেশের এনআইডি করতে পারিনি। এনআইডি ছাড়া ঋণ দেওয়া সম্ভব নয়। শুধু সজীব নন, তার মতো অনেকে প্রবাসী কল্যাণ ব্যাংকে গিয়ে ঋণ সহায়তা না পেয়ে হতাশ হয়ে ফিরেছেন।

সংযুক্ত আরব আমিরাত প্রবাসী চট্টগ্রামের আক্কাস আলী বলেন, প্রবাসী কল্যাণ ব্যাংকের চাওয়া সব ডকুমেন্ট দিয়েছি। তবে, সরকারি চাকরিজীবী বা ব্যবসায়ীর সাক্ষী ও গ্যারান্টি চেক দিতে পারিনি। তাই আমাকে ঋণ দেয়নি প্রবাসী কল্যাণ ব্যাংক। তিনি বলেন, আমার ব্যাংকের চেক আর আমার ভাইয়ের ব্যাংকের চেক দিতে চেয়েছি, তারা নেয়নি। আমি বিদেশি থাকি, সরকারি চাকরিজীবী বা ব্যবসায়ীর সাক্ষী ও গ্যারান্টি চেক কে দেবে আমাকে?

কাতার প্রবাসী সিলেটের ইলিয়াস মিয়া বলেন, দেশে ছুটিতে যাওয়ার পর মায়ের চিকিৎসা করাতে প্রবাসী কল্যাণ ব্যাংকে ঋণের জন্য গিয়েছিলাম। তাদের চাওয়া সব ডকুমেন্ট দিতে না পেরে মাল্টিপল কোম্পানি থেকে বেশি সুদে টাকা নিয়ে মায়ের চিকিৎসা করি। তিনি আরও বলেন, প্রবাসীদের বিপদে আসলে কেউ নেই, সরকার প্রবাসীদের জন্য বহু কিছু করবে বা করছে বলে বিভিন্ন সময় খবরে দেখি। কিন্তু বাস্তবে তা দেখা যায় না।

কাতারে বাংলাদেশি কমিউনিটি ব্যক্তিত্ব হাজী বাসার সরকার বলেন, বাংলাদেশ সরকারের উচিত প্রবাসীদের কল্যাণের জন্য প্রতিষ্ঠিত প্রবাসী কল্যাণ ব্যাংকের নিয়মকানুন প্রবাসীদের মতামত নিয়ে করা। ঋণের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকের বেঁধে দেওয়া নিয়মকানুন পূরণ করা একজন প্রবাসীর জন্য অসম্ভব হয়ে পড়ে। দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ছুটিতে গিয়ে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নেওয়ার জন্য সরকারি চাকরিজীবী ও ব্যবসায়ী কোথায় পাবে। সরকারের উচিত সরকারি চাকরিজীবী ও ব্যবসায়ীর পরিবর্তে প্রবাসীদের পরিবারের সদস্যদের সাক্ষী ও গ্যারান্টি চেক নিয়ে ঋণ দেওয়া।

জানতে চাইলে প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান গণমাধ্যমকে বলেন, আমরা জামানতবিহীন ঋণ দিই, সে কারণে গ্যারান্টার এমন একজন হতে হবে যিনি ঋণটা পরিশোধ করতে পারবেন। কারণ, এটা পাবলিকের টাকা, তাদের তো এটা ফেরত দিতে হবে। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী আমরা প্রবাসীদের জামানতবিহীন ঋণ দিচ্ছি। গ্যারান্টার সরকারি চাকরিজীবী কিংবা ব্যবসায়ী হতে হবে, এমন নয়। গ্যারান্টার ঋণ পরিশোধের যোগ্য হলেই আমরা ঋণ দিই।

তিনি বলেন, বেশিরভাগ ক্ষেত্রে প্রবাসীরা মা কিংবা ছোট ভাইকে গ্যারান্টার করতে চান, যাদের হয়তো কোনো আয় নেই। সেক্ষেত্রে আমরা ঋণ দিতে পারি না। প্রবাসীদের ঋণ দিতে আমরা সর্বোচ্চ ছাড় দেওয়ার চেষ্টা করি। গত ১০ বছরে এ ব্যাংক থেকে ঋণ হয়েছে ৫১৫ কোটি টাকার মতো। গত তিন বছরে ঋণের স্থিতি দাঁড়িয়েছে ২৩০০ কোটি টাকা। আমরা ঋণ দিচ্ছি বলেই এটা বাড়ছে।

 

এ জেড কে/

ShareTweet
Previous Post

মুম্বাইয়ে মার্কিন দূতাবাস উড়িয়ে দেওয়ার হুমকি

Next Post

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ১৮ জেলে উদ্ধার

Related Posts

bdnews bangla
প্রবাস

রেসিডেন্সি পারমিট নিয়ে সুখবর দিলো সৌদি সরকার

bdnews bangla
নির্বাচিত খবর

আগস্টেই আসছে প্রবাসী কার্ড, মিলবে ১০ বিশেষ সুবিধা

bdnews bangla
প্রধান খবর ২

চলতি মাসেই চালু হচ্ছে প্রবাসী কার্ড, মিলবে যেসব সুবিধা

bdnews bangla
নির্বাচিত খবর

আগামী ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠাবে সরকার

bdnews bangla
নির্বাচিত খবর

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নের সময়সীমা বাড়াল সৌদি আরব

বিএমইটির নতুন মহাপরিচালক জামিল আহমেদ
নির্বাচিত খবর

বিএমইটির নতুন মহাপরিচালক জামিল আহমেদ

Next Post
বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ১৮ জেলে উদ্ধার

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ১৮ জেলে উদ্ধার

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লো স্লিপার বাস, গ্লাস ভেঙে বের করা হলো যাত্রীদের

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লো স্লিপার বাস, গ্লাস ভেঙে বের করা হলো যাত্রীদের

সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের তিন পাইলট নিহত

যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের তিন পাইলট নিহত

দুবাইয়ে ৭৩ বাংলাদেশির সম্পদ অনুসন্ধানে উদ্যোগ নিয়েছে দুদক

দুবাইয়ে ৭৩ বাংলাদেশির সম্পদ অনুসন্ধানে উদ্যোগ নিয়েছে দুদক

বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist