প্রবাসী পেশাজীবীদের বড় সুখবর দিয়েছে দুবাই। স্বাস্থ্যসেবা, প্রযুক্তি, অবকাঠামো ও শিক্ষা খাতে সরকারের কিছু পদক্ষেপের কারণে অনেক নতুন পদ তৈরি হয়েছে। সেসব পূরণে দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ দিতে চায় দুবাই কর্তৃপক্ষ।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, সাতটি নতুন সংস্থা গঠনের প্রেক্ষাপটে আগামী বছর সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় সরকারে শূন্যপদের সংখ্যা বেড়ে ৭,৮৪২-এ পৌঁছানোর কথা। এই প্রেক্ষাপটে আইনপ্রণেতারা দক্ষ জনশক্তি আকর্ষণের ওপর গুরুত্ব আরোপ করছেন।
এ ছাড়া আমিরাতের কর্মক্ষেত্রে বড় পরিবর্তন আনছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে।
দুবাইয়ের সরকারি চাকরির অফিসিয়াল পোর্টাল dubaicareers.ae-তে বিভিন্ন সরকারি বিভাগের শূন্যপদ তালিকাভুক্ত রয়েছে, যা সব দেশের প্রার্থীদের জন্য উন্মুক্ত। পদগুলো হচ্ছে–দুবাই ফাউন্ডেশন ফর উইমেন অ্যান্ড চিলড্রেনের অধীনে হাউজিং সুপারভাইজার, রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটির অধীনে স্পেশালিস্ট (ডিজিটাল সার্ভিসেস ডেভেলপমেন্ট), ইঞ্জিনিয়ার (বাস ডিপো), সিনিয়র ইঞ্জিনিয়ার (বাস ডিপো), চিফ স্পেশালিস্ট (এইচআর বিজনেস অ্যাফেয়ার্স), এক্সপার্ট (ইনোভেশন ও পাইওনিয়ারিং)।
এ ছাড়াও দুবাই সরকারের মিডিয়া অফিসের এভি এডিটর, মাদা মিডিয়ার সিনিয়র সাইট ইঞ্জিনিয়ার, ইমার্জেন্সি মেডিক্যাল টেকনিশিয়ান, সিস্টেমস ও অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট স্পেশালিস্ট পদগুলোতেও দক্ষ কর্মীদের জন্য আবেদনের সুযোগ রয়েছে।
এসব পদের মাসিক বেতন সর্বোচ্চ ৪০ হাজার আমিরাতি দিরহাম বা বাংলাদেশি মুদ্রায় ১৩ লাখ টাকারও বেশি হতে পারে।
এস এইচ/














Discussion about this post