শনিবার, ২০ জুন, ২০২৬
৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

প্রায় ৩০ হাজার অভিবাসীকে বৈধতা দেবে গ্রিস

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ৩:২৮ অপরাহ্ণ
বিভাগ - ইউরোপ, নির্বাচিত খবর
0 0
A A
প্রায় ৩০ হাজার অভিবাসীকে বৈধতা দেবে গ্রিস
Share on FacebookShare on Twitter

গ্রিক অর্থনীতিতে চলছে কর্মী সংকট।শ্রম ঘাটতির কারণে সাম্প্রতিক বছরগুলোতে সমস্যায় পড়েছে গ্রিসের বেশ কিছু খাত। বিশেষ করে বিপুল সংখ্যক আলবেনীয় নাগরিক পশ্চিম ইউরোপের নানা দেশে চলে যাওয়ায় অচল অবস্থায় পড়েছে গ্রিক কোম্পানিগুলো।  শূন্যতা পূরণে আনুমানিক ৩০ হাজার অনথিভুক্ত অভিবাসীকে নিয়মিত করার ঘোষণা দিয়েছে দেশটির আশ্রয় ও অভিবাসন বিষয়ক মন্ত্রণালয় এবং শ্রম ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয়।

পাশাপাশি অঘোষিত বা চুক্তি ছাড়া চাকরির সুযোগ বন্ধ করতে এবং জনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে অইউরোপীয় বা তৃতীয় দেশের নাগরিকদের জন্য নতুন ধরনের রেসিডেন্স পারমিটের ঘোষণা দিয়েছে এথেন্স।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) গ্রিসের আশ্রয় ও অভিবাসন বিষয়ক মন্ত্রণালয় এবং শ্রম ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয় যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এ লক্ষ্যে একটি খসড়া সংশোধনীও প্রকাশ করা হয়েছে।

এর ফলে যেসব অনিয়মিত অভিবাসী দীর্ঘদিন ধরে বৈধ কাগজপত্র ছাড়াই দেশটিতে বসবাস করছেন এবং চুক্তি ছাড়া চাকরিতে যুক্ত আছেন, তারা নিবন্ধিত হয়ে বৈধ কর্মসংস্থানের সুযোগ নিতে পারবেন।

গ্রিক সরকারের নিয়মিতকরণের নতুন সিদ্ধান্তে কারা কারা বৈধতা পাবেন সেটি নির্দিষ্ট করা হয়েছে। নিম্নলিখিত শর্তগুলো পূরণ করে একজন ব্যক্তি অনলাইন প্ল্যাটফর্মে বৈধতার জন্য আবেদন করতে পারবেন।

বৈধতা আবেদনের শর্ত

  • চলতি বছরের ৩০ নভেম্বর বা এর আগে নিরবচ্ছিন্নভাবে কমপক্ষে তিন বছর ধরে গ্রিসে বসবাস করা। পূর্বের আইনে এটি সাত বছর ছিল। নতুন ঘোষণায় এ সময়সীমা চার বছর কমানো হয়েছে।
  • নিয়োগকর্তার চাকরি প্রস্তাবের চুক্তি জমা দেওয়া, যেখানে কর্মী বৈধতার পর কাজ চালিয়ে যেতে পারবেন।
  • কোনো ফৌজদারি অপরাধে অভিযুক্ত না হওয়া।
  • একটি পাসপোর্টের কপি। কারো পাসপোর্টের মেয়াদ না থাকলে আগের কপি জমা দিয়ে প্রাথমিকভাবে আবেদন করতে পারবেন।

তিন বছর মেয়াদি রেসিডেন্স পারমিট

এ নিয়মের আওতায় একজন ব্যক্তিকে তিন বছর মেয়াদি রেসিডেন্স পারমিট প্রদান করা হবে। আবেদনকারীর স্ত্রী/স্বামী ও সন্তানরা ৩০ নভেম্বরের আগে গ্রিসে উপস্থিত থাকলে তাদেরও বৈধতা প্রদান করা হবে।

তবে নিয়মিতকরণের পর সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই চাকরি চালিয়ে যেতে হবে। অন্যথায় কার্ড বাতিলের ঝুঁকিতে পড়তে পারেন। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নতুন এ নিয়মের আওতায় নিয়মিত হতে আবেদন করতে পারবেন শর্তপূরণকারী অনিয়মিত অভিবাসীরা।

তবে এ বিধানের আওতায় নিয়মিত হওয়া ব্যক্তিরা নতুন করে নিজ দেশ থেকে তাদের পরিবারের সদস্যদের আনার সুযোগ পাবেন না। এমনকি স্থায়ী বসবাসের অনুমতি ও নাগরিকত্ব আবেদনও করতে পারবেন না। এছাড়া কোনো প্রকার সামাজিক ভাতাও পাবেন না এ কোটায় বৈধ হওয়া অভিবাসীরা।

এর আগে কয়েক দফায় ১৯৯৭/১৯৯৮ সালে, ২০০১, ২০০৫ ও ২০০৭ সালে অনথিভুক্ত অভিবাসীদের নিয়মিত করেছিল গ্রিক সরকার।

এছাড়া ২০১৪ সাল থেকে কমপক্ষে সাত বছর ধরে গ্রিসে অবস্থানরত অভিবাসীরা নানা শর্ত পূরণ করে নিয়মিত হওয়ার সুযোগ পাচ্ছেন। এ আইনে বছরে ছয় থেকে আট হাজার অনিয়মিত অভিবাসী বৈধ হচ্ছেন বলে জানিয়েছে গ্রিক গণমাধ্যমগুলো।

অসাধু মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা

নতুন আইনের ফলে অনিয়মিত অভিবাসীরা দ্রুত নিয়মিত হয়ে বৈধভাবে কাজ চালিয়ে যেত পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছে গ্রিসের আশ্রয় ও অভিবাসন মন্ত্রণালয়।

খসড়া আইনে মানবপাচার ও অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে লড়াই জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে কর্তৃপক্ষ।

এছাড়া যেসব নিয়োগকর্তা কোনো প্রকার চুক্তি ছাড়াই কর ফাঁকি দিয়ে অনিয়মিত ও নিয়মিত অভিবাসীদের কাজে যুক্ত করবেন, তাদের বিরুদ্ধেও কঠোর শাস্তি ও জরিমানার প্রস্তাব করা হয়েছে। গ্রিসের কৃষি খাতসহ বিভিন্ন খাতে অনিয়মিত কাজে লাগিয়ে শ্রম শোষণের অভিযোগ আছে মালিকদের বিরুদ্ধে।

বর্তমানে গ্রিসে প্রায় এক লাখ ৪৯ হাজার অভিবাসীর রেসিডেন্স পারমিট পুনরায় নবায়নের অপেক্ষায় আছে। এসব প্রক্রিয়া দ্রুত শেষ করতে পর্যাপ্ত কর্মী নেই মন্ত্রণালয় ও অভিবাসন দপ্তরগুলোতে।

চলছে বাংলাদেশিদের জন্য নির্দিষ্ট চুক্তি

গ্রিস ও বাংলাদেশের মধ্যে আরেকটি চুক্তির আওতায় দেশটিতে ইতোমধ্যে বৈধতার সুযোগ পাচ্ছেন বাংলাদেশি অভিবাসীরা।

চলতি বছরের ১১ জানুয়ারি থেকে শুরু হওয়া এ প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশেষ সমঝোতা চুক্তির আওতায় বৈধ হতে নিবন্ধিত হতে পারবেন বাংলাদেশিরা।

এথেন্সে বাংলাদেশ দূতাবাস ৬ ডিসেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে।

দুই দেশের মধ্যে হওয়া এই চুক্তির আওতায় সর্বশেষ ২ অক্টোবর পর্যন্ত, এথেন্সের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে প্রাথমিক নিবন্ধিত হয়েছেন ১০ হাজারেরও বেশি অভিবাসী।

এদের মধ্যে অন্তত ছয় হাজার বাংলাদেশি প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ শেষে গ্রিক কর্তৃপক্ষ থেকে বৈধতার সত্যায়ন পেয়ে রেসিডেন্স পারমিট বা স্মার্ট কার্ডের অপেক্ষায় আছেন।

ShareTweet
Previous Post

মধ্যপ্রাচ্যের জলসীমা পাহারায় থাকবে মার্কিন নেতৃত্বাধীন জোট

Next Post

সন্তানকে বুকে জড়িয়েই পুড়ে মারা যান পপি

Related Posts

শেষ মুহূর্তে স্থগিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, চুক্তির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা!
নির্বাচিত খবর

শেষ মুহূর্তে স্থগিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, চুক্তির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা!

১২ সিনিয়র সহকারী সচিবকে বদলি
জাতীয়

১২ সিনিয়র সহকারী সচিবকে বদলি

হজে গিয়ে ৫৪ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি
ধর্ম

হজে গিয়ে ৫৪ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি

যুক্তরাষ্ট্রে আর্জেন্টাইন সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১
নির্বাচিত খবর

যুক্তরাষ্ট্রে আর্জেন্টাইন সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১

শাহজালাল মাজারের দানবাক্স সিলগালা করলো প্রশাসন
নির্বাচিত খবর

শাহজালাল মাজারের দানবাক্স সিলগালা করলো প্রশাসন

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
নির্বাচিত খবর

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

Next Post
সন্তানকে বুকে জড়িয়েই পুড়ে মারা যান পপি

সন্তানকে বুকে জড়িয়েই পুড়ে মারা যান পপি

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ: প্রধানমন্ত্রী

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ: প্রধানমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী

শেষ মুহূর্তে স্থগিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, চুক্তির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা!

শেষ মুহূর্তে স্থগিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, চুক্তির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা!

‘রাজীবের বিচার হয়নি, প্রভার চৌদ্দগোষ্ঠী উদ্ধারে ব্যস্ত সবাই’

‘রাজীবের বিচার হয়নি, প্রভার চৌদ্দগোষ্ঠী উদ্ধারে ব্যস্ত সবাই’

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist