চট্টগ্রামের হাটহাজারী থানার চাঁদাবাজি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১২ আগস্ট) চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালতে পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২ আগস্ট চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুটি পৃথক মামলায় ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।
গত ২৯ জুলাই চার সহযোগীসহ ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোরের সীমান্তবর্তী এলাকা ঝুমঝুমপুর থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ।
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ মোট ১৩টি মামলা রয়েছে বলে জানিয়েছিল পুলিশ। এ ছাড়া একাধিক হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার বিষয়েও তদন্ত চলছে।
এস আই/














Discussion about this post