আগামী মাসে ভারতে পর্দা উঠেবে নারী ওয়ানডে বিশ্বকাপের আসর। এর আগে আম্পায়ার প্যানেল প্রকাশ করেছেন আইসিসি। যেখানে প্রথমবার মতো জায়গা পেয়েছেন বাংলাদেশি আম্পায়ার সাথিরা জাকির জেসি। তার অসাধারণ অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস ।
মঙ্গলবার (২৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তায় মার্কিন দূতাবাস সাথিরা জাকির জেসিকে অভিনন্দন জানিয়ে এক বার্তাতে দূতাবাস লিখেছে, অভিনন্দন ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রাম (আইভিএলপি)-এর প্রাক্তন সাথিরা জাকির জেসিকে।
‘যিনি প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে ২০২৫ আইসিসি নারী ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে দায়িত্ব পালন করে ইতিহাস গড়তে যাচ্ছেন।’
আরও বলা হয়েছে, আমেরিকার এক্সচেঞ্জ প্রোগ্রাম নতুন সুযোগ সৃষ্টি করে, বৈশ্বিক সংযোগকে শক্তিশালী করে এবং ক্রীড়াসহ নানা ক্ষেত্রে উদ্ভাবনকে অনুপ্রাণিত করে।
আসন্ন নারী বিশ্বকাপে জেসির দায়িত্ব পালন বাংলাদেশি নারী ক্রিকেটের জন্য একটি বড় অর্জন হতে যাচ্ছে এবং বাংলাদেশের নারী উন্নয়নে এক নতুন দ্বার উন্মোচন করবে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, আগামী ৩০ সেপ্টেম্বর পর্দা উঠবে নারী বিশ্বকাপের। আর ফাইনাল অনুষ্ঠিত হবে ২ নভেম্বর। আর ২ অক্টোবর কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ।
এস এইচ/














Discussion about this post