সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ একজন দরদি অভিভাবক হারিয়েছে বলে মনে করে ইনকিলাব মঞ্চ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দেওয়া ফেসবুক পোস্টে খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে সংগঠনটি।
ইনকিলাব মঞ্চের বার্তায় বলা হয়, “বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা শোকাহত। তার এই মৃত্যুতে বাংলাদেশ একজন দরদি অভিভাবক হারাল। মহান আল্লাহ তাকে জান্নাতবাসী করুন।”
এম এইচ/














Discussion about this post