শনিবার, ২০ জুন, ২০২৬
৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

অর্থনৈতিক কূটনীতি অনুসরণে তৎপর হাইকমিশন

বাংলাদেশ-মালয়েশিয়ার ক্রমবর্ধমান সম্পর্ক জোরদার

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
বুধবার, ৭ ফেব্রুয়ারি, ৪:৫২ অপরাহ্ণ
বিভাগ - প্রবাস অর্থনীতি, প্রবাস দূতাবাস
0 0
A A
বাংলাদেশ-মালয়েশিয়ার ক্রমবর্ধমান সম্পর্ক জোরদার
Share on FacebookShare on Twitter

আহমাদুল কবির, মালয়েশিয়া:

 

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম দৃশ্যমান অর্থনৈতিক শক্তি মালয়েশিয়ার সাথে রয়েছে বাংলাদেশের দীর্ঘদিনের গভীর দ্বিপাক্ষিক সম্পর্ক। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশসমূহের মধ্যে মালয়েশিয়া প্রথম স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়। ১৯৭২ সালের ৩১ জানুয়ারি দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর ২০২২ সালে পালিত হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী।

গত কয়েক দশক ধরে মালয়েশিয়া বাংলাদেশের জন্য অন্যতম বড় শ্রমবাজার হিসেবে বিবেচিত হয়ে আসছে এবং বর্তমানে ১২ লক্ষাধিক প্রবাসী বাংলাদেশী বিভিন্ন সেক্টরে কর্মরত রয়েছেন। শ্রমবাজারে দৃশ্যমান ও সক্রিয় উপস্থিতির পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘অর্থনৈতিক কূটনীতি’ জোরদারে মালয়েশিয়ার সরকার ও বেসরকারি সেক্টরের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন।

মালয়েশিয়ার ন্যাশনাল চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট তান শ্রী দাতো সোহ থিয়ান লাই এর সাথে বৈঠক করেন বাংলাদেশের হাইকমিশনার মো: শামীম আহসান। ছবি: সংগৃহীত

এরই ধারাবাহিকতায়, বাংলাদেশ ও মালয়েশিয়ার বিদ্যমান অর্থনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক দৃঢ়তর করার অভিপ্রায়ে ৫ ফেব্রুয়ারি ২০২৪ বাংলাদেশের হাইকমিশনার মো: শামীম আহসান ন্যাশনাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, মালয়েশিয়া (এনসিসিআইএম) এর প্রেসিডেন্ট তান শ্রী দাতো সোহ থিয়ান লাই এর সাথে তার কার্যালায়ে বৈঠক করেছেন। বৈঠকে পারস্পারিক বাণিজ্য প্রসার ও বিনিয়োগ সুবিধার ক্ষেত্রে অধিকতর সহযোগিতা, দক্ষতা ভাগাভাগি এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করা সহ অভিন্ন স্বার্থের বিষয়গুলি প্রাধান্য পায়। এছাড়া দু’দেশের বাণিজ্য মন্ত্রণালয় ও শীর্ষ ব্যবসায়িক চেম্বারসমূহের সমন্বয়ে বাংলাদেশ-মালয়েশিয়া জয়েন্ট বিজনেস কাউন্সিল গঠন বিষয়ে বৈঠকে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন, এনসিসিআইএম এর সদস্য চাইনিজ চেম্বার, ইন্ডিয়ান চেম্বার ও আন্তর্জাতিক চেম্বারের উর্ধ্বতন ব্যবসায়িক প্রতিনিধিবৃন্দ এবং বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ ও প্রথম সচিব (রাজনৈতিক) রেহানা পারভীন।

এর আগে,  রাবার উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি সহ  পাম অয়েল সেক্টরে দক্ষতা ভাগাভাগি এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও জোরদার করার বিষয় নিয়ে, মালয়েশিয়ার প্ল্যান্টেশন অ্যান্ড কমোডিটিজ মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল দাতো হাজি মাদ জাইদি মোহম্মদ কারলির সাথে তার কার্যালয়ে আলোচনা করেন হাইকমিশনার মো: শামীম আহসান।

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান জানান, বাংলাদেশের সাথে ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণে মালয়েশিয়ার ন্যাশনাল চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাথে ইতিবাচক আলোচনা হয়েছে। মালয়েশিয়া বাংলাদেশে ৮ম শীর্ষ বিনিয়োগকারী দেশ এবং বিনিয়োগের পরিমাণ ৮৩২.৭০ মিলিয়ন মার্কিন ডলার [সেপ্টেম্বর ২০২৩] এই বিষয়টি তুলে ধরে তিনি মালয়েশিয়ার ব্যবসায়ীদের অন্যান্য দেশের ন্যায় পৃথক অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠাসহ বাংলাদেশের ১০০টি অর্থনৈতিক এলাকায় বিনিয়োগের জন্যও আহ্বান জানিয়েছেন।

রাবার উন্নয়নে সহযোগিতা বৃদ্ধিতে, মালয়েশিয়ার প্ল্যান্টেশন অ্যান্ড কমোডিটিজ মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল দাতো হাজি মাদ জাইদি মোহম্মদ কারলির সাথে আলোচনা করেন হাইকমিশনার মো: শামীম আহসান। ছবি: সংগৃহীত

সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য সম্পর্ক দৃঢ়তর হয়েছে এবং বাণিজ্য ক্রমবর্ধমান প্রসারিত হচ্ছে যার ধারাবাহিকতায় বাংলাদেশ এখন ভারতের পর দক্ষিণ এশিয়ায় মালয়েশিয়ার জন্য বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। উল্লেখ্য যে, ২০২২-২৩ অর্থবছরে দুইদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ৩.৮৬ বিলিয়ন মর্কিন ডলার। ২০২২-২৩ অর্থবছরে মালয়েশিয়াতে বাংলাদেশের রপ্তানি আয় ৩৭১.৮৪ মিলিয়ন মার্কিন ডলার। রপ্তানি বাণিজ্যের পাশাপাশি বাংলাদেশের জন্য আমদানীকারক উৎস দেশ হিসেবে ২০২২-২৩ অর্থবছরে চীন ও ভারতের পরেই ৩য় দেশ হিসেবে মালয়েশিয়ার অবস্থান।

ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (মুক্ত বাণিজ্য চুক্তি) স্বাক্ষরের বিষয়ে মালয়েশিয়ার বাণিজ্য মন্ত্রণালয় তথা সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে এবং মালয়েশিয়ার বাজারে শুল্কমুক্ত পণ্যের কোটা বৃদ্ধির বিষয়ে আলোচনা চলমান রয়েছে বলে জানিয়েছেন হাইকমিশনার মো: শামীম আহসান। এছাড়াও মালয়েশিয়াসহ আসিয়ান অঞ্চলে বাংলাদেশি পণ্যের বাজার সম্পসারণে মালয়েশিয়ায় অনুষ্ঠিত বিভিন্ন আন্তর্জাতিক মেলায় হাইকমিশনের তত্ত্বাবধানে বাংলাদেশি ব্যবসায়ীরা অংশগ্রহণ করছেন এবং এর মাধ্যমে রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণের ক্ষেত্রে মিশন সচেষ্ট রয়েছে।

মালয়েশিয়ার সরকারি ও বেসরকারি সংস্থাসমূহ এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ সেলাঙ্গর, পেনাং, জহর বারু, সরাওয়াক এবং সাবাহ রাজ্য সরকারের সঙ্গে কৃষি, তথ্য-প্রযুক্তি, লজিস্টিক, হালাল বাণিজ্য, শিক্ষা-সংস্কৃতিসহ নানাবিধ বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে দুইদেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করার ক্ষেত্র তৈরিতে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর, মালয়েশিয়া নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, অর্থনৈতিক ও বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মালয়েশিয়ার পেনাং এবং জোহরবারু অঞ্চলে দুইটি কনস্যুলেট জেনারেল চালুর ব্যাপারে বাংলাদেশ সরকার ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে এবং উপ-মিশন দু’টি শীঘ্রই চালু হবে বলে আশা করা যাচ্ছে যা বাণিজ্যিক ও অর্থনৈতিক কর্মকান্ড সম্প্রসারণে বিশেষ ভূমিকা রাখবে।

 

এ জেড কে/

ShareTweet
Previous Post

লিবিয়া যেন প্রবাসীদের ম’র’ণ ফাঁদ!

Next Post

লেবাননে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা

Related Posts

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম
প্রধান খবর ২

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম

bdnews bangla
প্রধান খবর ২

জর্ডানে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের জন্য সুখবর

bdnews bangla
নির্বাচিত খবর

ভ্যাটসহ সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯ হাজার টাকা

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ, ভরিতে বাড়লো কত
প্রধান খবর ২

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ, ভরিতে বাড়লো কত

bdnews bangla
প্রধান খবর ২

ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানত নিয়ে চিন্তার কিছুই নেই: গভর্নর

bdnews bangla
প্রধান খবর

বাজেটে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী

Next Post
লেবাননে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা

লেবাননে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ: প্রধানমন্ত্রী

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ: প্রধানমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী

শেষ মুহূর্তে স্থগিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, চুক্তির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা!

শেষ মুহূর্তে স্থগিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, চুক্তির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা!

‘রাজীবের বিচার হয়নি, প্রভার চৌদ্দগোষ্ঠী উদ্ধারে ব্যস্ত সবাই’

‘রাজীবের বিচার হয়নি, প্রভার চৌদ্দগোষ্ঠী উদ্ধারে ব্যস্ত সবাই’

মোদি-মেলোনি ‘জনপ্রিয় জুটি’, ট্রাম্প বললেন ‘আমিই বস’

মোদি-মেলোনি ‘জনপ্রিয় জুটি’, ট্রাম্প বললেন ‘আমিই বস’

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist