রাঙামাটির বিলাইছড়ি থেকে নৌপথে বাড়ি ফিরতে গিয়ে কাপ্তাই হ্রদে নিখোঁজ হয়েছেন মো. মাসুদ (৫০) নামে এক বিএনপি নেতা।
শনিবার (১৮ জুলাই) হ্রদের গর্জনটিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ মো. মাসুদ কাপ্তাই ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি এবং মৌসুমি ফল ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসার কাজ শেষে বিলাইছড়ি ফারুয়া বাজার থেকে নৌপথে বাড়ি ফেরার পথে কাপ্তাই হ্রদে নিখোঁজ হন তিনি। রাইংখিয়ং বাজারসংলগ্ন এলাকায় তার মালামালসহ ইঞ্জিনচালিত নৌকাটি ভাসমান অবস্থায় পাওয়া যায়। তবে, তিনি সেখানে ছিলেন না। এরপর থেকেই তিনি নিখোঁজ।
কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউছুপ জানান, খবর পেয়ে নৌবাহিনীকে বিষয়টি জানানো হয়েছে। পরে নৌবাহিনীর ডুবুরি দল সন্ধ্যা থেকে কাপ্তাই হ্রদে তল্লাশি অভিযান চালায়। রাত ১১টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়।
কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও নৌবাহিনীর ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়েছে। তবে, এখন পর্যন্ত নিখোঁজ মাসুদের কোনো সন্ধান মেলেনি।
এস আই/














Discussion about this post