বিয়ে করেছেন ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া।
আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর মাদানি এভিনিউয়ের আল মুস্তফা মসজিদে এই অভিনেত্রী বিয়ে করেছেন।
তবে তার বরের নাম কিংবা পরিচয় এখনই জানাতে রাজি নন অভিনেত্রী।
এ সময় মিষ্টিমুখ করাতে মসজিদে উপস্থিত সবাইকে অভিনেত্রী বাদাম ও খেজুর খাইয়েছেন বলেও জানা গেছে।
শবনম ফারিয়া ক্যারিয়ারের শুরু করেছিলেন মডেল হিসেবে। এরপর জনপ্রিয়তা নিয়ে পা রাখেন অভিনয়ে। একক থেকে শুরু করে ধারাবাহিক নাটকে অভিনয় করে পান দর্শকপ্রিয়তা।
অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ সিনেমা দিয়ে তার অভিষেক হয় বড় পর্দাতেও।
এস এইচ/














Discussion about this post