বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

বিজয় দিবসে বাংলাদেশের আরেক ঐতিহাসিক ‘বিজয়’

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
রবিবার, ১৭ ডিসেম্বর, ১:৫৪ অপরাহ্ণ
বিভাগ - নির্বাচিত খবর, বাংলাদেশ
0 0
A A
বিজয় দিবসে বাংলাদেশের আরেক ঐতিহাসিক ‘বিজয়’

ঐতিহাসিক দিনে ইতিহাস গড়লো বাংলাদেশ

Share on FacebookShare on Twitter

বিজয় দিবসে মেয়েদের ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে দিয়ে দেশবাসীকে অনন্য এক ‘বিজয়’ উপহার দিল বাংলাদেশের মেয়েরা। দক্ষিণ আফ্রিকায় প্রথম ম্যাচে ব্যাটে-বলে নিখুঁত পারফরম্যান্স করলো তারা। তাতে এলো ঐতিহাসিক জয়। হলো রেকর্ডের ছড়াছড়ি। দক্ষিণ আফ্রিকায় আগের দুই সফরে হোয়াইটওয়াশ হওয়া বাংলাদেশ প্রথমবার ৫০ ওভারের ম্যাচ জিতলো। ইস্ট লন্ডনের বাফেলো পার্কে ১১৯ রানে জিতে তিন ম্যাচের সিরিজ শুরু করলো নিগার সুলতানা জ্যোতির দল। বিজয় দিবসে ইতিহাস গড়ে এই জয় মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করেছেন অধিনায়ক।

দক্ষিণ আফ্রিকায় প্রথমবার ওয়ানডে জেতার পাশাপাশি একাধিক রেকর্ড গড়েছে বাংলাদেশ। বিদেশের মাটিতে তো বটেই, তাদের করা ৩ উইকেটে ২৫০ রান দেশের ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া দেশের বাইরে সর্বোচ্চ ৯১ রানের কীর্তি গড়েছেন মুর্শিদা খাতুন। সবশেষে মিলেছে রানের হিসাবে রেকর্ড ব্যবধানে জয়ও।

দলের রেকর্ড সংগ্রহের পর বল হাতে সুলতানা খাতুন ও মারুফা আক্তার শুরুতেই ধাক্কা দেন। চার বলের মধ্যে দুই ওপেনারকে হারায় দক্ষিণ আফ্রিকা। সুলতানার এক্সট্রা বাউন্সে বল লরা উলভারডটের ব্যাট ছুঁয়ে নিগার সুলতানার গ্লাভসে ধরা পড়ে। মারুফার পেসে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তাজমিন ব্রিটস।

৯ রানে ২ উইকেট হারানোর পর সুনে লুস ও আনেকে বোশ প্রতিরোধ গড়েন। সতর্ক ব্যাটিংয়ে তারা রানের চাকা সচল রাখেন। ১৩তম ওভারে নাহিদা আক্তার এই জুটি ভেঙে দেন। তার এক্সট্রা বাউন্সের বল বোশের ব্যাটে লেগে নিগারের হাতে ধরা পড়ে। ৪১ রানের জুটি ভেঙে দেওয়ার পর আরেক সেট ব্যাটার লুসকে বদলি ফিল্ডার লতা মন্ডলের ক্যাচ বানান বাংলাদেশি স্পিনার। তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে ওয়ানডেতে ৫০তম উইকেট পান নাহিদা।

তারপর জাদু দেখান রাবেয়া খান। টানা দুই ওভারে দুটি উইকেট শিকার করেন এই স্পিনার। জাদুকরী এক ডেলিভারিতে নাডিন ডি ক্লার্ককে বোল্ড করেন তিনি। রাবেয়া তার পরের ওভারে ডেলমি টাকারকে ফেরান। নিগারের ক্যাচ হন দক্ষিণ আফ্রিকান ব্যাটার। ৭৬ রানে ৬ উইকেট নিয়ে বাংলাদেশ জয়ের অপেক্ষা করতে থাকে।

ফাহিমা খাতুন বল হাতে প্রতিপক্ষ ব্যাটারদের চেপে ধরেন। নিজের দ্বিতীয় ওভারে পেয়ে যান উইকেট। সিনালো জাফটা তার কাছে পরাস্ত হন। গুগলি বল আঘাত করে স্টাম্পে। পরের বলে নোনকুলুলেকো এমলাবাকে নাহিদার ক্যাচ বানান ফাহিমা। ৯৫ রানে ৮ উইকেট হারায় স্বাগতিকরা। রক্ষণাত্মক শট খেলে তাকে হ্যাটট্রিক করতে দেননি মাসাবাতা ক্লাস।

নবম উইকেটে মার্ক্স ও ক্লাস শক্ত প্রতিরোধ গড়েন। অবশেষে ৫৩ বল পর আরেকটি উইকেটের দেখা পায় বাংলাদেশ। সুলতানা ৩৬ রানের জুটি ভেঙে দেন। ক্লাস ৭ রান করে ফাহিমার হাতে ধরা পড়েন। পরের ওভারে নাহিদার বলে মার্ক্স বোল্ড হন। ৩৬.৩ ওভারে ১৩১ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট নেন নাহিদা। দুটি করে উইকেট পান মারুফা, ফাহিমা ও রাবেয়া।

এর আগে মুর্শিদা দারুণ এক ইনিংস খেলে বাংলাদেশকে এনে দেন রেকর্ড সংগ্রহ। দেশের বাইরে ব্যক্তিগত সর্বোচ্চ রানের কীর্তির পাশাপাশি আরেকটি রেকর্ড গড়েন বাঁহাতি ব্যাটার। বাউন্ডারি থেকে ৪৮ রান করেন তিনি, ভেঙে দেন সালমা খাতুনের ৪৪ রানকে। ১০০ বলের ইনিংসে ১২টি চার মারেন মুর্শিদা। প্রত্যাশিতভাবে ম্যাচসেরা হয়েছেন তিনি।

১-০ তে এগিয়ে থেকে আগামী ২০ ডিসেম্বর পচেফস্ট্রুমে দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।

ShareTweet
Previous Post

নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েনে রাষ্ট্রপতির নীতিগত সম্মতি

Next Post

দেশের নিট রিজার্ভ বেড়েছে

Related Posts

ভিক্ষুককে কুপিয়ে ১৬০ টাকা ছিনতাই, কিশোর গ্যাং লিডার আটক
বাংলাদেশ

ভিক্ষুককে কুপিয়ে ১৬০ টাকা ছিনতাই, কিশোর গ্যাং লিডার আটক

পিচ ঢালাই করা পাকা সড়ক খুঁড়ে ইটের সলিং
বাংলাদেশ

পিচ ঢালাই করা পাকা সড়ক খুঁড়ে ইটের সলিং

খামেনির জানাজায় অংশ নিতে পারে দুই কোটি মানুষ
নির্বাচিত খবর

খামেনির জানাজায় অংশ নিতে পারে দুই কোটি মানুষ

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের
নির্বাচিত খবর

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প
আন্তর্জাতিক

মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে প্রায় ৩৫ বিলিয়ন ডলার
নির্বাচিত খবর

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে প্রায় ৩৫ বিলিয়ন ডলার

Next Post
দেশের নিট রিজার্ভ বেড়েছে

দেশের নিট রিজার্ভ বেড়েছে

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

দেশের দিকে মৌসুমি নিম্নচাপ, তাপমাত্রা কমে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে

দেশের দিকে মৌসুমি নিম্নচাপ, তাপমাত্রা কমে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে

ভিক্ষুককে কুপিয়ে ১৬০ টাকা ছিনতাই, কিশোর গ্যাং লিডার আটক

ভিক্ষুককে কুপিয়ে ১৬০ টাকা ছিনতাই, কিশোর গ্যাং লিডার আটক

পিচ ঢালাই করা পাকা সড়ক খুঁড়ে ইটের সলিং

পিচ ঢালাই করা পাকা সড়ক খুঁড়ে ইটের সলিং

খামেনির জানাজায় অংশ নিতে পারে দুই কোটি মানুষ

খামেনির জানাজায় অংশ নিতে পারে দুই কোটি মানুষ

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist