উচ্চশিক্ষায় বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রবাসী কল্যাণ ব্যাংককে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৪ মার্চ) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর এ কথা জানান।
ঈদুল ফিতরের টানা ছুটির পর আবারও কর্মচঞ্চল প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। প্রথম কার্যদিবসে সকাল থেকেই সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান।
দুপুরে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণ বিষয়ে গঠিত কমিটির কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী।
পরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী জানান, উচ্চশিক্ষার জন্য বিদেশগামী শিক্ষার্থীদের এখন থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ব্যাংক গ্যারান্টি বা ঋণ সুবিধা দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি জানান, ইউরোপের দেশগুলোতে কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি মালয়েশিয়াসহ বন্ধ শ্রমবাজার খোলার ব্যাপারে সরকারি পর্যায়ে আলোচনা চলছে।
বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেট ভাঙার জন্য চেষ্টা চলছে বলেও জানান প্রতিমন্ত্রী।
ঈদের আমেজ কাটিয়ে প্রথম কার্যদিবসে সকাল ৯টায় মন্ত্রিপরিষদ বিভাগে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দিনের শুরুতেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। এসময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।
এম এইচ/














Discussion about this post