শনিবার, ২০ জুন, ২০২৬
৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

প্রবাসে বসে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

Kazi Mohammad Ismail Kazi Mohammad Ismail
রবিবার, ৩ ডিসেম্বর, ৫:৪৪ অপরাহ্ণ
বিভাগ - নির্বাচিত খবর, প্রধান খবর, বাংলাদেশ
0 0
A A
প্রবাসে বসে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি
Share on FacebookShare on Twitter

বিদেশে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দেশে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট দেশগুলোকে অবগত করে বিচারের সম্মুখীন করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার।

শনিবার (২ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া প্রবাসীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় চরিত্র হরণকারীদের অনেককে ইতোমধ্যে চিহ্নিত করে সেই দেশের প্রবাসীদের দিয়ে মামলা করানো হয়েছে। সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে দেওয়া মানে দূরত্ব নয়। সুতরাং আমিরাতেও অপপ্রচারকারীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

অপপ্রচার রুখতে স্থানীয় নেতাদের উদ্দেশে হাছান মাহমুদ বলেন, ‘একটি ষড়যন্ত্রের বিরুদ্ধে ২০ জন জবাব দিলে অপপ্রচার ঢাকা পড়ে যায়। তাই আপনাদের সোচ্চার হতে হবে। মনে রাখতে হবে, যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা দুই দেশের জন্য হুমকিস্বরূপ।’

তিনি বলেন, ‘গাজায় হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞের বিষয়ে আওয়ামী লীগ ও সরকার সোচ্চার হলেও বিএনপি-জামায়াত নীরব। তারা একটি শব্দও করে না।’

বিএনপি-জামায়াত ইহুদিদের অখুশি করতে চায় না বলে দাবি করেন মন্ত্রী। তিনি বলেন, ‘জামায়াত ইসলামের স্লোগান দিলেও এখন কিছু বলে না। আল্লাহ পাক তাদের ওপর নারাজ। বিএনপি ও জামায়াত ইসলাম ধর্মকে নিজের স্বার্থে ব্যবহার করে।’

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি মনে করেছে ইহুদিরা তাদের কোলে করে ফিডার খাওয়াতে খাওয়াতে ক্ষমতায় বসিয়ে দেবে। কিন্তু তা হবে না। মানুষ লাইন ধরে ভোট দেবে আর সেই ভোটে আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসবেন।’

রাঙ্গুনিয়া প্রবাসীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আমি রাঙ্গুনিয়ার আপামর জনসাধারণের জন্য বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ সম্পাদন করেছি, সরকারি প্রকল্পের বাইরে নিজস্ব ব্যক্তিগত উদ্যোগে অনেক উন্নয়নমূলক কাজ সম্পন্ন করেছি। এর মধ্যে ৫২টি ঘর, পারিবারিক সমন্বয়ে ২৪টি মসজিদ করে দিয়েছি। রাঙ্গুনিয়ায় প্রতিটি দুর্গাপূজায় আমার অনুদান অব্যাহত থাকে।’

অনুষ্ঠানে আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসেন বাবুলের সভাপতিত্ব করেন। যৌথ সঞ্চালনায় ছিলেন সাইফুল ইসলাম তালুকদার ও সৌরভ।

বিশেষ অতিথি ছিলেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন, বাংলাদেশ সমিতি দুবাইয়ের পরিচালক ও অনুষ্ঠান প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাওলানা ফজলুল কবির চৌধুরী এবং কনস্যুলেটের প্রেস সচিব মুহাম্মদ আরিফুর রহমান।

বক্তব্য দেন মুহাম্মদ আবু চৌধুরী, আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তালুকদার, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহম্মদ ইউনুস, মোজাম্মেল ফরিদ, এমদাদ হোসেন, সাজ্জাদুল ইসলাম রুবেল, দিদারুল আলম হাসান, শোয়াইব হোসেন, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আনসারুল হক, দুবাই আওয়ামী লীগের সভাপতি মোজাহের উল্লাহ মিয়া, হাজী শফিকুল ইসলাম, মোহাম্মদ বাবুল, মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ জাহাঙ্গীর, তপন কান্তি শীল, মোহাম্মদ জাহেদুল আলম, আব্দুল মান্নান প্রমুখ।

এছাড়া শনিবার সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস উপলক্ষ্যে দেশটির প্রেসিডেন্টের আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ShareTweet
Previous Post

ভূমিকম্প সম্পর্কে বিস্ময়কর সব তথ্য

Next Post

বিমান যাত্রীর পায়ুপথে মিললো ৭ কেজি স্বর্ণ!

Related Posts

মধ্যপ্রাচ্যে আবারও অস্থিরতার শঙ্কা, হরমুজ বন্ধ করে দিলো ইরান
প্রধান খবর

মধ্যপ্রাচ্যে আবারও অস্থিরতার শঙ্কা, হরমুজ বন্ধ করে দিলো ইরান

জুমার খুতবা ও ইমামতি করে প্রসংশায় ভাসছেন কুতুবদিয়ার ইউএনও
বাংলাদেশ

জুমার খুতবা ও ইমামতি করে প্রসংশায় ভাসছেন কুতুবদিয়ার ইউএনও

পদ্মা ব্যারাজ: বদলে যাবে ২৪ জেলার ভাগ্য, সুফল পৌঁছাবে সারাদেশে
বাংলাদেশ

পদ্মা ব্যারাজ: বদলে যাবে ২৪ জেলার ভাগ্য, সুফল পৌঁছাবে সারাদেশে

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে: ববি হাজ্জাজ
নির্বাচিত খবর

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে: ববি হাজ্জাজ

পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গাড়লেন হত্যা মামলার আসামি
বাংলাদেশ

পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গাড়লেন হত্যা মামলার আসামি

ইঁদুরে তার কাটার জেরে দুই দিন বন্ধ ছিল ঢাকার এআই ক্যামেরা
বাংলাদেশ

ইঁদুরে তার কাটার জেরে দুই দিন বন্ধ ছিল ঢাকার এআই ক্যামেরা

Next Post
বিমান যাত্রীর পায়ুপথে মিললো ৭ কেজি স্বর্ণ!

বিমান যাত্রীর পায়ুপথে মিললো ৭ কেজি স্বর্ণ!

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপের মাঝেই অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

বিশ্বকাপের মাঝেই অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী

দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যে আবারও অস্থিরতার শঙ্কা, হরমুজ বন্ধ করে দিলো ইরান

মধ্যপ্রাচ্যে আবারও অস্থিরতার শঙ্কা, হরমুজ বন্ধ করে দিলো ইরান

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist