বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

বিদ্যুৎ অফিসের নিরাপত্তা চেয়ে থানায় আবেদন

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
বুধবার, ১২ আগস্ট, ১১:৫৩ পূর্বাহ্ণ
বিভাগ - বাংলাদেশ
0 0
A A
বিদ্যুৎ অফিসের নিরাপত্তা চেয়ে থানায় আবেদন
Share on FacebookShare on Twitter

নীলফামারীর ডোমারে দীর্ঘ ও অনিয়মিত লোডশেডিংকে কেন্দ্র করে গ্রাহকদের মধ্যে অসন্তোষের আশঙ্কা করছে পল্লী বিদ্যুৎ সমিতি।

এ পরিস্থিতিতে বিদ্যুৎ বিতরণব্যবস্থার গুরুত্বপূর্ণ স্থাপনা ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে থানায় লিখিত আবেদন করেছে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির ডোমার জোনাল অফিস।

ডোমার জোনাল অফিসের পক্ষ থেকে ডোমার থানায় দেয়া আবেদনে গুরুত্বপূর্ণ বিদ্যুৎ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার এবং রাতের বেলায় সার্বক্ষণিক পুলিশ টহলের ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ।

এর আগে গত রোববার ডোমার জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এ.কে.এম. আলাউদ্দিনের স্বাক্ষরে থানায় আবেদনটি দেয়া হয়।

আবেদনে বলা হয়েছে, জাতীয় গ্রিডে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের ঘাটতির কারণে বরাদ্দ অনুযায়ী বিভিন্ন এলাকায় লোডশেডিং করে বিদ্যুৎ সরবরাহ করতে হচ্ছে। ফলে গরমের মধ্যে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটায় গ্রাহকদের দুর্ভোগ বাড়ছে। একই সঙ্গে দীর্ঘ ও অনিয়মিত লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে।

এমন পরিস্থিতিতে বিদ্যুৎ বিতরণব্যবস্থার গুরুত্বপূর্ণ স্থাপনায় অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। এ কারণে বিদ্যুৎকেন্দ্র, উপকেন্দ্র ও অভিযোগ কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করার প্রয়োজনীয়তার কথা আবেদনে উল্লেখ করা হয়েছে।

ডোমার পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের আওতাধীন ডোমার জোনাল অফিস, উপকেন্দ্র-১ (আন্ধারুর মোড়) এবং চিলাহাটি অভিযোগ কেন্দ্রে রাতের বেলায় সার্বক্ষণিক পুলিশ টহল ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য থানার কাছে অনুরোধ করা হয়েছে।

পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের আশঙ্কা, বিদ্যুৎ সরবরাহে ঘাটতি ও ঘন ঘন লোডশেডিংয়ের কারণে গ্রাহকদের মধ্যে ক্ষোভ তৈরি হলে তার প্রভাব বিদ্যুৎ বিতরণব্যবস্থার স্থাপনা ও সেখানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ওপর পড়তে পারে। এ কারণে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুলিশি নিরাপত্তা চাওয়া হয়েছে।

এ বিষয়ে ডোমার থানার ওসি মো. হাবিবুল্লাহ বলেন, বিদ্যুৎ অফিসের নিরাপত্তার জন্য সাদা পোশাকে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশের নিয়মিত টহলও অব্যাহত রয়েছে।

পুলিশের পক্ষ থেকে বিদ্যুৎ স্থাপনা ও সংশ্লিষ্ট এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ওসি। পরিস্থিতি যাতে কোনোভাবেই আইনশৃঙ্খলার অবনতির দিকে না যায়, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এস আই/

ShareTweet
Previous Post

এক দশক ধরে একসঙ্গে বসবাস, অবশেষে রোনালদো-জর্জিনার বিয়ে সম্পন্ন

Next Post

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ

Related Posts

bdnews bangla
বাংলাদেশ

শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করল ১৩ বছরের মুসাইব
বাংলাদেশ

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করল ১৩ বছরের মুসাইব

সুনামগঞ্জে ঘুমন্ত অবস্থায় ২ সন্তানকে হত্যার পর হাওরে ফেলার অভিযোগে বাবা গ্রেপ্তার
বাংলাদেশ

সুনামগঞ্জে ঘুমন্ত অবস্থায় ২ সন্তানকে হত্যার পর হাওরে ফেলার অভিযোগে বাবা গ্রেপ্তার

২ মাসের ছেলেকে গলাকেটে হত্যা করলেন মা
বাংলাদেশ

২ মাসের ছেলেকে গলাকেটে হত্যা করলেন মা

এক বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ায় দুই ভারতীয়কে আটক করল গ্রামবাসী
বাংলাদেশ

এক বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ায় দুই ভারতীয়কে আটক করল গ্রামবাসী

এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ
বাংলাদেশ

এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ

Next Post
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

ভাড়া ফাঁকি দিতে মেট্রোর গেটের নিচ দিয়ে নারীদের প্রবেশ, সঙ্গে থাকা শিশুও করল অনুকরণ

ভাড়া ফাঁকি দিতে মেট্রোর গেটের নিচ দিয়ে নারীদের প্রবেশ, সঙ্গে থাকা শিশুও করল অনুকরণ

জামিন পেলেন তানজিন তিশা

জামিন পেলেন তানজিন তিশা

অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দিল বাংলাদেশ, হাসানের ৬ উইকেট

অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দিল বাংলাদেশ, হাসানের ৬ উইকেট

bdnews bangla

শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist