মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমানের ৫৪তম শাহাদাত বার্ষিকী আজ

মেহেদী হাসান মেহেদী হাসান
মঙ্গলবার, ২৮ অক্টোবর, ১১:০৬ পূর্বাহ্ণ
বিভাগ - নির্বাচিত খবর, বাংলাদেশ
0 0
A A
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমানের ৫৪তম শাহাদাত বার্ষিকী আজ
Share on FacebookShare on Twitter

আজ ২৮ অক্টোবর, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান এর ৫৪তম শাহাদাত বার্ষিকী। এই দিনে জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে সেই অকুতোভয় বীর’কে, যিনি জীবন উৎসর্গ করে রচনা করেছিলেন মুক্তিযুদ্ধের এক অবিস্মরণীয় অধ্যায়। তাঁর বীরত্ব, আত্মত্যাগ ও দেশপ্রেম চিরকাল আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে।

বীরশ্রেষ্ঠ মোহাম্মদ হামিদুর রহমান ১৯৫৩ সালের ২ ফেব্রুয়ারি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খোর্দ খালিশপুরে জন্মগ্রহণ করেন। ৭ ভাইবোনের মধ্যে হামিদুর ছিলেন সবার বড়ো। পারিবারিক আর্থিক স্বচ্ছলতা না থাকায় বড়ো ভাই হিসেবে ছোটোবেলা থেকেই হামিদুরকে পারিবারিক কিছু বাড়তি দায়িত্ব পালন করতে হতো। কিশোর হামিদুর ছিলেন সুস্বাস্থ্যের অধিকারী। গ্রামে খেলাধুলায় তাঁর বেশ সুনাম ছিল। তবে অভাব-অনটনের মধ্যে কৈশোর না পেরুতেই পিতার ইচ্ছানুযায়ী হামিদুর ভাগ্য পরিবর্তনের জন্য মুজাহিদ বাহিনীতে ভর্তি হন। এরই মধ্যে একদিন যশোরের চৌগাছায় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মহড়া দেখে তাঁর মনে সেনাবাহিনীতে যোগদানের আগ্রহ জন্মে। সেই আগ্রহ থেকেই ১৯৭১ সালের জানুয়ারি মাসে যশোর এলাকায় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের রিক্রুটিং টিম আসলে হামিদুর সৈনিক হওয়ার জন্য লাইনে দাঁড়ান। রিক্রুটিং টিম সুস্বাস্থ্যের অধিকারী হামিদুরকে সৈনিক হিসেবে প্রশিক্ষণের জন্য মনোনীত করে।

১৯৭১ সালের ২ ফেব্রুয়ারি প্রশিক্ষণের জন্য হামিদুর চট্টগ্রামের ইবিআরসিতে যোগদান করেন। রিক্রুটদের এই প্রশিক্ষণ ৬ মাস হওয়ার কথা থাকলেও দেশের চলমান পরিস্থিতিতে প্রশিক্ষণ শুরুর কিছুদিন পরই হামিদুরের জীবনে বিরাট পরিবর্তন ঘটে যায়। ২৫ মার্চ পশ্চিম পাকিস্তানি সৈন্যরা ইবিআরসির রিক্রুটদের নির্বিচারে হত্যা শুরু করে। এই গোলাগুলির মাঝে হামিদুরসহ কিছু সংখ্যক রিক্রুট ইবিআরসির পশ্চিম দিকের পাহাড়ে গিয়ে আশ্রয় গ্রহণ করেন এবং পরে সুযোগ বুঝে ইবিআরসি থেকে বের হয়ে প্রথমে নিজ বাড়ি ও পরে যশোরের চৌগাছায় অবস্থানরত ১ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে গিয়ে উপস্থিত হন। তিনি সেখানে গিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের প্রবল আগ্রহের কথা জানান। সেই থেকে হামিদুরকে ১ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন নিয়মিত সৈনিক হিসেবে গ্রহণ করা হয়। তাঁর সৈনিক নম্বর দেওয়া হয় ৩৯৪৩০১৪। পরবর্তীতে তাঁর অসীম সাহস, তীক্ষ্ণ বুদ্ধিমত্তা ও কর্মোদ্যম দেখে সে সময় তাঁকে কোম্পানি কমান্ডারের রানার নিয়োগ করা হয়। যুদ্ধে একজন কমান্ডারের রানারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ কেননা কমান্ডারের যে-কোনো আদেশ-নিষেধ সঠিকভাবে অন্যদের কাছে পৌঁছানোর গুরুদায়িত্ব তাঁর ওপর ন্যস্ত থাকে।

সিপাহি মোহাম্মদ হামিদুর রহমানের শেষ যুদ্ধ ছিল ঐতিহাসিক ধলই যুদ্ধ। সিলেট জেলার (পরবর্তীতে মৌলভীবাজার জেলা) শ্রীমঙ্গল থানার আনুমানিক ১০ মাইল দক্ষিণ-পূর্বে ধলই অবস্থিত। সীমান্তের প্রায় ৪০০ গজ দূরে ধলই চা-বাগানের পূর্ব প্রান্তে রয়েছে গুরুত্বপূর্ণ ধলই বর্ডার আউটপোস্ট (বিওপি)। ধলই বিওপি দখলের জন্য ১ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ‘সি’ কোম্পানিকে দায়িত্ব প্রদান করা হয়। সেই কোম্পানিরই একজন সাহসী যোদ্ধা ছিলেন সিপাহি মোহাম্মদ হামিদুর রহমান।

এদিকে ধলই এলাকার গুরুত্ব বুঝতে পেরে মুক্তিযুদ্ধের শুরুতেই ৩০ এফএফ এবং এক কোম্পানি রাজাকার ধলই বিওপিতে প্রতিরক্ষা অবস্থান গ্রহণ করেছিল। ধলই বিওপিতে শত্রুর অবস্থান এতই সুদৃঢ় ছিল যে, সেখানে অটোমেটিক অস্ত্রগুলো কংক্রিটের বাংকারে ছিল, যা মাঝারি আর্টিলারি গোলা বর্ষণও প্রতিরোধ করতে সক্ষম ছিল। বিওপির সম্মুখে শত্রু সেনারা পাঞ্জি (মাটিতে পুঁতে রাখা ধারালো অস্ত্র) এবং মাইনও পুঁতে রেখেছিল। এই অবস্থানকে সাপোর্ট দেওয়ার জন্য ধলই ভ্যালী ক্লাবে একটি আর্টিলারি ব্যাটারিও মোতায়েন ছিল।

২৮ অক্টোবর ভোররাতে মূল আক্রমণ শুর হয়। মূল দল ক্যাপ্টেন কাইয়ুমের নেতৃত্বে আক্রমণের জন্য এগিয়ে যায়। আর্টিলারি ফায়ারের আড়ালে ৭ নং প্ল্যাটুন ডানে ও ৯ নং প্ল্যাটুন বামে যথাক্রমে নায়েব সুবেদার আবুল হাশেম এবং সুবেদার সাত্তারের নেতৃত্বে শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়ে। এক সময় সব বাধা অতিক্রম করে তাঁরা শত্রু অবস্থানের খুব কাছাকাছি পৌঁছেও যায়। পাকিস্তানিরা মুক্তিবাহিনীর ওপর পাল্টা আক্রমণ করে ফলে, ‘সি’ কোম্পানি প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। এদিকে ফোর্স হেডকোয়ার্টার থেকে বেতারে বার্তা পাঠানো হয় যে, যে-কোনো মূল্যেই হোক ধলই দখল করতেই হবে। ফলে অদম্য প্রেরণা নিয়ে মুক্তিযোদ্ধাগণ আবারও অগ্রসর হওয়ার চেষ্টা করে কিন্তু কিছু দূর অগ্রসর হওয়ার পর একটি এলএমজির অবিরাম গুলি বর্ষণে অগ্রযাত্রা ব্যাহত হয়। কোম্পানি অধিনায়ক ক্যাপ্টেন কাইয়ুম যেকোনো মূল্যে সিপাহি হামিদুর রহমানকে এই এলএমজি থামানোর নির্দেশ দেন। অধিনায়কের নির্দেশ পেয়ে এক মুহূর্ত দেরি না করে নির্ভীকযোদ্ধা সিপাহি হামিদুর রহমান ক্রলিং করে এগিয়ে যান এলএমজির দিকে। বিওপির পাশ দিয়ে একটি কাঁচা রাস্তা ভারতের দিকে প্রবাহিত তারই পাশ দিয়ে একটি চা-বাগানের সেচের খালের ভেতর দিয়ে এলএমজি পোস্টের একেবারে নিকটে চলে যান।

এ সময় শত্রু তাঁকে দেখে ফেলে। কিন্তু ততক্ষণে হামিদুর বীরবিক্রমে শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়েন। ৭ নম্বর প্ল্যাটুনের প্রত্যক্ষদর্শী মুক্তিযোদ্ধাদের বর্ণনা অনুযায়ী সে সময় সিপাহি হামিদুর রহমান দুজন পাকিস্তানি সৈন্যের সাথে মল্লযুদ্ধে লিপ্ত হন। যুদ্ধে তিনি শত্রু সৈন্যদ্বয়কে ঘায়েল করেন এবং নিজেও গুরুতর আহত হন। তারপরও তিনি শত্রুর এলএমজি বাংকারে গ্রেনেড ছুড়ে শত্রুর এলএমজি ম্যানকে নিষ্ক্রিয় করেন। এরপর মুক্তিসেনারা ঝড়ের গতিতে ধলই সীমান্ত ঘাঁটিতে প্রবেশ করেন। এলএমজি পোস্টের পাশে সিপাহী হামিদুর রহমানের মৃতদেহ দেখতে পাওয়া যায়, তাঁর পাশেই ছিল দুজন পাকিস্তানি সৈন্যের মৃতদেহ। তাঁর বীরত্বের ফলস্বরূপ ১ ইস্ট বেঙ্গল ধলই বাগানের কিছু অংশ এবং পত্রখোলা চা-বাগানের কিছু অংশ দখল করে নেয়। ক্যাপ্টেন কাইয়ুম তাঁর কোম্পানি নিয়ে একটু সুবিধাজনক স্থানে অবস্থান নিয়ে যুদ্ধ চালিয়ে যেতে থাকেন। ধলই যুদ্ধ ৩ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকে। একটানা দীর্ঘ ৭দিন যুদ্ধের পর অবশেষে মুক্তিযোদ্ধারা ধলই বিওপি দখল করতে সক্ষম হয়।

ধলই বিওপি দখলে শহীদ সিপাহি হামিদুর রহমানের কৃতিত্ব ও অবদান অবিস্মরণীয়। নিজের জীবন বিপন্ন ও শেষ পর্যন্ত উৎসর্গ করে তিনি সহযোদ্ধাদের অগ্রসর হওয়ার পথ সুগম করে দিয়েছিলেন। তাঁর আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ পরবর্তীতে বাংলাদেশ সরকার তাঁকে বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করে। সেদিন সহযোদ্ধারা এই বীর শহীদের মরদেহ বয়ে নিয়ে ভারতের আম্বাসা গ্রামে দাফন করেছিল। দীর্ঘদিন পর বিভিন্ন ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টায় গত ২০০৭ সালের ১০ ডিসেম্বর ভারত থেকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ বাংলাদেশে এনে পুনরায় দাফন করা হয়।

দেশের প্রতি নিঃস্বার্থ দায়িত্ববোধের অনন্যসাধারণ যে উদাহরণ তিনি স্থাপন করেছেন তা নিঃসন্দেহে তাঁকে একজন দেশপ্রেমিক সৈনিক হিসেবে অনন্য করে তুলেছে। সিপাহী হামিদুর রহমান নামটি তাই সকলের মনে চিরন্তন অনুপ্রেরণার উৎস হয়ে আছে।

এম এইচ/ 

ShareTweet
Previous Post

চট্টগ্রামে ট্রাকের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষে নিহত ১

Next Post

অপহরণের নাটক সাজিয়েছিলেন মুহিব্বুল্লাহ

Related Posts

‘মানুষ পাগল হলে কি জাশি-এনসিপি করে, নাকি জাশি-এনসিপি করে পাগল হয়’
বাংলাদেশ

‘মানুষ পাগল হলে কি জাশি-এনসিপি করে, নাকি জাশি-এনসিপি করে পাগল হয়’

প্যারিস শিগগিরই একটি মুসলিম নগরীতে পরিণত হবে: ট্রাম্প
আন্তর্জাতিক

প্যারিস শিগগিরই একটি মুসলিম নগরীতে পরিণত হবে: ট্রাম্প

হুতিদের হামলার জেরে সৌদিতে স্থগিত আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন
নির্বাচিত খবর

হুতিদের হামলার জেরে সৌদিতে স্থগিত আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন

নাহিদের উদ্দেশে ইশরাকের কড়া বার্তা
প্রবাস রাজনীতি

নাহিদের উদ্দেশে ইশরাকের কড়া বার্তা

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪
প্রধান খবর

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪

‘জমি দখল-চাঁদা তুলতে যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছি’
প্রবাস রাজনীতি

‘জমি দখল-চাঁদা তুলতে যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছি’

Next Post
অপহরণের নাটক সাজিয়েছিলেন মুহিব্বুল্লাহ

অপহরণের নাটক সাজিয়েছিলেন মুহিব্বুল্লাহ

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

মৃত্যুর গুজবের মধ্যেই মেয়ের সঙ্গে প্রকাশ্যে কিম জং উন

মৃত্যুর গুজবের মধ্যেই মেয়ের সঙ্গে প্রকাশ্যে কিম জং উন

অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার

অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার

মসজিদে নববীতে ৩০ দিনে ২ কোটি ১৬ লাখের বেশি মুসল্লি

মসজিদে নববীতে ৩০ দিনে ২ কোটি ১৬ লাখের বেশি মুসল্লি

‘মানুষ পাগল হলে কি জাশি-এনসিপি করে, নাকি জাশি-এনসিপি করে পাগল হয়’

‘মানুষ পাগল হলে কি জাশি-এনসিপি করে, নাকি জাশি-এনসিপি করে পাগল হয়’

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist