বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

বুরকিনা ফাসোর সেনাশাসক ইব্রাহিম যেভাবে বিশ্বের মানুষের হৃদয় জিতলেন

মেহেদী হাসান মেহেদী হাসান
বুধবার, ১৪ মে, ৪:৪২ অপরাহ্ণ
বিভাগ - আফ্রিকা
0 0
A A
বুরকিনা ফাসোর সেনাশাসক ইব্রাহিম যেভাবে বিশ্বের মানুষের হৃদয় জিতলেন
Share on FacebookShare on Twitter

পশ্চিম আফ্রিকান দেশ বুরকিনা ফাসোর ৩৭ বছর বয়সি ক্যারিশমাটিক নেতা ক্যাপ্টেন ইব্রাহিম ট্রায়োরে গত কয়েক বছরে সমগ্র আফ্রিকার নেতা হিসেবে নিজের ভাবমূর্তি প্রতিষ্ঠা করেছেন। তার দেশসহ ওই অঞ্চলের বেশকিছু দেশের মানুষের মধ্যে নিজের অবস্থান তুলে ধরেছেন। পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোকে পশ্চিমা সাম্রাজ্যবাদ ও নব্য-উপনিবেশবাদের ধারণা থেকে মুক্ত করতে দৃঢ়প্রতিজ্ঞ এই সেনাশাসক।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, আফ্রিকার বাইরেও অনেক দেশে ইব্রাহিম ট্রায়োরের এই ভাবধারা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তার সমর্থকরা তাকে ‘আফ্রিকার চে গেভারা’ নামে পরিচিত বুরকিনা ফাসোর মার্ক্সিস্ট বিপ্লবী নেতা থমাস সাঙ্কারার উত্তরসূরি হিসেবে মনে করেন।

আন্তর্জাতিক কনসালটেন্সি ফার্ম কন্ট্রোল রিস্কস এর সিনিয়র গবেষক বেভারলি ওচিয়েং বলছেন, ট্রায়োরের প্রভাব ব্যাপক। আমি কেনিয়ার রাজনীতিবিদ আর লেখকদের বলতে শুনেছি যে তারা বলছেন, আমরা এতদিন পর কাঙ্ক্ষিত নেতা পেয়েছি। অনেক আফ্রিকানই এখন আফ্রিকার সঙ্গে পশ্চিমা দেশগুলোর সম্পর্ক নিয়ে প্রশ্ন করছেন। তাদের জিজ্ঞাসা, বিপুল মাত্রায় সম্পদ থাকার পরও কেন আফ্রিকা মহাদেশ এখনো চরম দারিদ্র্যের মধ্যে রয়েছে। আর আফ্রিকানদের এই মনোভাবই প্রতিধ্বনিত হয় ইব্রাহিম ট্রায়োরের কার্যক্রমে।

সেনা অভ্যুত্থানে ২০২২ সালে ক্ষমতা গ্রহণ করার পর ট্রায়োরের সরকার সাবেক ঔপনিবেশিক শক্তি ফ্রান্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রাশিয়ার সঙ্গে সম্পর্ক দৃঢ় করেছে। বুরকিনা ফাসোতে বামপন্থী অর্থনৈতিক নীতি প্রণয়ন ও রাশিয়ার প্যারা মিলিটারি ব্রিগেড মোতায়েনের মত সিদ্ধান্তের মাধ্যমেই তা অনেকটা পরিষ্কার হয়।

বিপুল পরিমাণ খনিজ সম্পদ সমৃদ্ধ বুরকিনা ফাসোর বেশ কয়েকটি স্বর্ণের খনি বিদেশি প্রতিষ্ঠানের হাত থেকে রাষ্ট্রীয় মালিকানার অধীনে নিয়ে এসেছেন ট্রায়োরের সেনা সরকার।

গত মাসে তারা ঘোষণা দিয়েছে যে বিদেশি মালিকানাধীন আরো খনি রাষ্ট্রীয় মালিকানায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে তাদের।

রাষ্ট্রীয় নীতিতে এই ধরনের আমূল পরিবর্তন আনার কারণেই আফ্রিকায় ট্রায়োরের জনপ্রিয়তা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে বলে বলছিলেন দক্ষিণ আফ্রিকার ইন্সটিটিউট ফর সিকিউরিটি স্টাডিজের গবেষক এনোখ র্যান্ডি আইকিন্স।

তিনি বলেনন, তাকে এখন আফ্রিকার সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট বললে খুব একটা ভুল বলা হবে না। সোশ্যাল মিডিয়ায় প্রচারণার ফলে তার জনপ্রিয়তা আরো বেড়েছে।

গবেষক বেভারলি ওচিয়েংয়ের মতে ট্রায়োরে প্রথম আফ্রিকানদের কাছে জনপ্রিয়তা পান যখন ২০২৩ সালে রাশিয়া-আফ্রিকা সামিটে তিনি বক্তব্য দেন।

সেসময় তিনি আফ্রিকান নেতাদের উদ্দেশ্যে বলেছিলেন যে, প্রতিবার সাম্রাজ্যবাদী নেতাদের ঘোরানো ছড়ির ইশারায় পুতুলের মত নাচা বন্ধ করুন।

তার ওই বক্তব্য সেসময় রাশিয়ার গণমাধ্যমে ফলাওভাবে প্রচার করা হয়েছিল। ট্রায়োরেকে পুরো আফ্রিকার নেতা হিসেবে তুলে ধরতে ওই প্রচারণা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কিছুদিন আগে নাৎসি জার্মানির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার বিজয় উদযাপনের ৮০ বছর পূর্তি উপলক্ষে রাশিয়া গিয়েছিলেন ট্রায়োরে।

সেখানে বৈঠক শেষে তিনি সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করেন যে তিনি সহ পার্শ্ববর্তী দেশ মালি ও নাইজারের সেনাশাসকরা মিলে সন্ত্রাসবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে বদ্ধপরিকর।

তার সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন ও বাকপটুতা তাকে সারাবিশ্বেই বেশ জনপ্রিয় করে তুলেছে। আফ্রিকান-আমেরিকান ও কৃষ্ণাঙ্গ ব্রিটিশ নাগরিকদের মধ্যেও তার এই জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে বলে বলছিলেন গবেষক মিজ ওচিয়েং।

তার মতে, বর্ণবাদ, সাম্রাজ্যবাদ বা দাসত্বের প্রভাব যারা অভিজ্ঞতা করেছেন, তারা সবাই তার বার্তার অর্থ অনুভব করতে পারবেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ অবশ্য ট্রায়োরের খুব একটা ভক্ত নন। ফরাসি প্রেসিডেন্ট ট্রায়োরেকে ‘স্বঘোষিত আফ্রিকাপন্থি ও নব্য-সাম্রাজ্যবাদী’ জোটের অংশ হিসেবে উল্লেখ করেছিলেন তার এক বক্তব্যে।

২০২৩ সালে ওই বক্তব্যে তিনি চীন ও রাশিয়াকে অভিযুক্ত করেছিলেন আফ্রিকার সাবেক ফরাসী কলোনি থাকা দেশগুলোকে অস্থিতিশীল করার অভিযোগে।

ট্রায়োরে যদিও ক্ষমতায় এসে সন্ত্রাসবাদ দমনের প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়েছেন। বুরকিনা ফাসোতে গত ১০ বছর ধরে চলা ইসলামি বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম এখন পার্শ্ববর্তী শান্তিপূর্ণ দেশ বেনিনেও ছড়িয়ে পড়েছে। ইব্রাহিম ট্রায়োরের জান্তা সরকার সরকারের সমালোচনাকারী বিরোধীদের বিরুদ্ধেও শক্ত অবস্থান নিয়েছে।

বিরোধী দল, মিডিয়া, জান্তা সরকারের সমালোচনাকারী চিকিৎসক, প্রশাসক সবাইকে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে চলা যুদ্ধের ফ্রন্টলাইনে পাঠিয়ে শাস্তি দিয়ে থাকে জান্তা সরকার। তবে এসব সমালোচনা ইব্রাহিম ট্রায়োরের জনপ্রিয়তায় ভাটা ফেলতে পারেনি।

গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের আফ্রিকা অঞ্চলের ডেপুটি ডিরেক্টর রিনাল্ডো ডেপানিয়ের মতে ট্রায়োরে এতো জনপ্রিয়, কারণ তিনি তরুণদের দেশের তরুণ নেতা। বুরকিনা ফাসোর জনসংখ্যার বর্তমান গড় বয়স ১৭.৭ বছর। এছাড়া তিনি মিডিয়াকে বোঝেন, এবং তিনি অতীতের উদাহরণ ব্যবহার করে নিজেকে থমাস সাঙ্কারার উত্তরসূরি হিসেবে প্রতিষ্ঠিত করছেন। আর তিনি রাজনীতির খেলাটা বোঝেন – যুদ্ধ বিধ্বস্ত একটি দেশের আতঙ্কিত মানুষকে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখিয়েছেন তিনি। এই খেলায় তিনি বেশ সুকৌশলী খেলোয়াড়।

আফ্রিকার চে গেভারা হিসেবে খ্যাত থমাস সাঙ্কারা ১৯৮৩ সালে ৩৩ বছর বয়সে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন। সেসময় তিনি ‘পিতৃভূমি অথবা মৃত্যু’ স্লোগান দিয়ে সারাদেশে র্যালি করেছিলেন।

চার বছর পর আরেকটি অভ্যুত্থানে তিনি নিহত হন এবং আবারো বুরকিনা ফাসো ফ্রান্সের রাজনৈতিক বলয়ের অধীনে ফিরে যায়। ২০২২ সালে ইব্রাহিম ট্রায়োরে ক্ষমতা দখল করার আগ পর্যন্ত ওই বলয়ের অধীনেই ছিল বুরাকিনা ফাসো।

অনেক বিশেষজ্ঞের মতে, ইব্রাহিম ট্রায়োরের জনপ্রিয়তা বৃদ্ধি আফ্রিকা মহাদেশের রাজনীতির পরিবর্তনের ইঙ্গিত বহন করে।

ঘানার নিরাপত্তা বিশ্লেষক কুয়েসি আনিংয়ের মতে, আফ্রিকার অনেক দেশের নেতাদের সঙ্গে ইব্রাহিম ট্রায়োরের চিন্তাধারার পার্থক্য তার জনপ্রিয়তার আরো একটি অন্যতম কারণ। আফ্রিকার অনেক দেশের বর্ষীয়ান শীর্ষ নেতাই বহু বছর ধরে নির্বাচন কারচুপি করে ক্ষমতা আঁকড়ে রয়েছেন। ট্রায়োরে স্টাইলিশ ও আত্মবিশ্বাসী, তার হাসি স্মিত আর তিনি বাকপটু। তিনি অত্যন্ত ভালো বক্তাও, এবং নিজেকে তিনি জনগণের কাছের মানুষ হিসেবে তুলে ধরতে ভালোবাসেন।

ট্রায়োরের অধীনে রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়ন করায় বুরকিনা ফাসোর অর্থনীতিও শক্তিশালী হয়েছে। বিশ্বব্যাংকের হিসেবে বুরকিনা ফাসোতে মূল্যস্ফীতি বাড়লেও ২০২৩ এর তুলনায় ২০২৪ এ চরম দারিদ্র্য প্রায় দুই শতাংশ কমেছে।

এছাড়া জান্তা সরকার ঘরোয়া রাজস্ব আদায়, শিক্ষায় ব্যয়বৃদ্ধি, স্বাস্থ্য ও নিরাপত্তা খাতে উন্নয়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে বলে এপ্রিলে এক বিবৃতিতে উল্লেখ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল।

তবে যুক্তরাষ্ট্র ভিত্তিক অর্থনৈতিক প্রতিষ্ঠানের এসব ইতিবাচক রিপোর্ট সত্ত্বেও যুক্তরাষ্ট্র আর ফ্রান্সের সঙ্গে বুরকিনা ফাসোর সম্পর্ক খুব একটা ভালো নেই। ইউএস-আফ্রিকা কমান্ডের জেনারেল মাইকেল ল্যাংলি সম্প্রতি তার এক বক্তব্যে মন্তব্য করেন যে ট্রায়োরে তার দেশের স্বর্ণের মজুদ দেশের উন্নয়নের চেয়ে জান্তা সরকারের উন্নয়নে ব্যবহার করছেন। জেনারেল ল্যাংলির এই মন্তব্য ট্রায়োরের সমর্থকদের মধ্যে বড় ধরনের ক্ষোভ তৈরি করেছিল।

জান্তা সরকার কিছুদিন পরেই জানায় যে তারা একটি অভ্যুত্থানের পরিকল্পনা নস্যাৎ করেছে, যেটি পার্শ্ববর্তী দেশ আইভরি কোস্ট থেকে পরিকল্পনা করা হয়েছিল। জেনারেল ল্যাংলি সেসময় আইভরি কোস্ট পরিদর্শন করছিলেন।

এর কিছুদিন পরেই জান্তা সরকার বুরকিনা ফাসোর রাজধানীতে বিশাল এক র্যালি আয়োজন করে। ইব্রাহিম ট্রায়োরে এই র্যালির পর তার সোশ্যাল মিডিয়ায় ফরাসী ও ইংরেজিতে পোস্ট করে তার সমর্থকদের ধন্যবাদ জানায় ও নতুন বুরকিনা ফাসো ও আফ্রিকা প্রতিষ্ঠায় তার পাশে থাকার অনুরোধ করেন।

তরুণ এই ক্যাপ্টেনের শেষ কেমন হবে, তা জানা অসম্ভব হলেও তার সঙ্গে মালি ও নাইজারের নেতারা নিশ্চিতভাবে পশ্চিম আফ্রিকার বাস্তবতা বদলে দিয়েছেন। আফ্রিকার আরো কয়েকটি দেশও তাদের উদাহরণ অনুসরণ করে ফ্রান্সের সেনাদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে।

গবেষক আইকিন্সের মতে, আফ্রিকার অনেক দেশের সেনাশাসক ও একনায়কদের মত ক্ষমতাকে ব্যক্তিকেন্দ্রিক না করে ও বিরোধীদের দমনের নীতি না নিয়ে শান্তি, নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠার দিকে নজর দিলে ইব্রাহিম ট্রায়োরে হয়তো আফ্রিকার সর্বকালের সেরা নেতাদের একজন হিসেবে বিবেচিত হতে পারেন।

এম এইচ/ 

ShareTweet
Previous Post

চট্টগ্রাম বন্দরে যুক্ত হলে সেভেন সিস্টার্সও লাভবান হবে: প্রধান উপদেষ্টা

Next Post

দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলবেন মুস্তাফিজ

Related Posts

নাইজেরিয়ায় ভয়াবহ বিমান হামলা, নিহত ১০০
আফ্রিকা

নাইজেরিয়ায় ভয়াবহ বিমান হামলা, নিহত ১০০

দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউ
আফ্রিকা

দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউ

বিশাল গাড়িবহর থামিয়ে প্রকাশ্যে সড়কেই প্রস্রাব করলেন নাইজেরিয়ার গভর্নর
আফ্রিকা

বিশাল গাড়িবহর থামিয়ে প্রকাশ্যে সড়কেই প্রস্রাব করলেন নাইজেরিয়ার গভর্নর

নাইজেরিয়ায় রোজা না রেখে প্রকাশ্যে খাবারগ্রহণ, গ্রেপ্তার ৯
আফ্রিকা

নাইজেরিয়ায় রোজা না রেখে প্রকাশ্যে খাবারগ্রহণ, গ্রেপ্তার ৯

উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে তুলে নিয়ে গেল কারা?
আফ্রিকা

উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে তুলে নিয়ে গেল কারা?

নাইজেরিয়ায় মসজিদে নামাজের সময় বোমা বিস্ফোরণে নিহত ৭
আফ্রিকা

নাইজেরিয়ায় মসজিদে নামাজের সময় বোমা বিস্ফোরণে নিহত ৭

Next Post
দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলবেন মুস্তাফিজ

দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলবেন মুস্তাফিজ

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

মায়ের প্রতি অবহেলা: দায়িত্ব থেকে সরানো হলো সেই যুগ্ম সচিবকে

মায়ের প্রতি অবহেলা: দায়িত্ব থেকে সরানো হলো সেই যুগ্ম সচিবকে

মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প

মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে প্রায় ৩৫ বিলিয়ন ডলার

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে প্রায় ৩৫ বিলিয়ন ডলার

আইএমএফের কাছে নতুন ঋণ চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ

আইএমএফের কাছে নতুন ঋণ চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ

তিন দেশ থেকে ৫ কার্গো এলএনজি কিনবে সরকার

তিন দেশ থেকে ৫ কার্গো এলএনজি কিনবে সরকার

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist