মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে সফর, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

বৃহস্পতিবার থেকে বাড়তে পারে শীত, শৈত্যপ্রবাহের শঙ্কা

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
বুধবার, ৮ জানুয়ারি, ৩:১৯ অপরাহ্ণ
বিভাগ - আবহাওয়া
0 0
A A
বৃহস্পতিবার থেকে বাড়তে পারে শীত, শৈত্যপ্রবাহের শঙ্কা
Share on FacebookShare on Twitter

খুলনা অঞ্চল ছাড়া দেশের সব অঞ্চলে সকাল থেকেই সূর্যের দেখা মেলেনি। কুয়াশার সঙ্গে শীতল বাতাসের কারণে শীতের অনুভূতি বেড়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। বুধবার (৮ জানুয়ারি) সকালে এ তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক।

তিনি বলেন, ‘কুয়াশা থাকলে রাতের তাপমাত্রা সাধারণত বেড়ে যায়। তবে দিনে আলো না থাকায় তাপমাত্রা কমে যেতে পারে। বুধবার দেশের কোথাও শৈত্যপ্রবাহ না থাকলেও আগামীকাল তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। তবে তা তীব্র হওয়ার সম্ভাবনা কম।’

শৈত্যপ্রবাহ কতদিন থাকতে পারে? জবাবে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, ‘আগামী দু-তিন দিন এমন কুয়াশা থাকতে পারে। রাজধানীতেও অন্তত দুই দিন এ অবস্থা থাকতে পারে। শনি বা রোববার থেকে আকাশ পরিস্কার হয়ে যেতে পারে। এ দফায় তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। তবে আকাশ কুয়াশায় ঢেকে থাকার জন্য শীতের অনুভূতি বেড়ে যাবে।’

তিনি জানান, আগামী রোববার থেকে তাপমাত্রা বেড়ে চলতি মাসের মাঝামাঝি সময় থেকে আবার তা কমতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার কুয়াশা থাকলেও দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই; বরং সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। যদিও রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা কমে গেছে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে আবহাওয়ার ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকত পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। ঘন কুয়াশার কারণে দিনে শীতের অনুভূতি বৃদ্ধি পেতে পারে।

শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে সারাদেশের কোথাও কোথাও শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে।

শনিবার (১১ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এছাড়া আগামী পাঁচদিনের মধ্যে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

এম এইচ/ 

ShareTweet
Previous Post

১৮০ কি.মি বেগে গাড়ি, দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেলেন অজিত

Next Post

গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত প্রায় ৪৬ হাজার

Related Posts

দুপুরের মধ্যে ৩ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া

দুপুরের মধ্যে ৩ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
আবহাওয়া

দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

দুপুরের মধ্যে ৯ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
আবহাওয়া

দুপুরের মধ্যে ৯ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
আবহাওয়া

দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

সন্ধ্যার মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
আবহাওয়া

সন্ধ্যার মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

bdnews bangla
আবহাওয়া

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস

Next Post
bdnews bangla

গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত প্রায় ৪৬ হাজার

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

bdnews bangla

ইরানকে ‘শেষ সুযোগ’ দিলেন ট্রাম্প, চুক্তি না হলে ভয়াবহ হামলার হুঁশিয়ারি

bdnews bangla

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৭

bdnews bangla

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

টানা পঞ্চমবার পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ

টানা পঞ্চমবার পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ

হরমুজে জাহাজে হামলা, ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা অনিশ্চিত

হরমুজে জাহাজে হামলা, ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা অনিশ্চিত

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে সফর, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist